দৃষ্টিহীন ভক্তদের জন্য মঙ্গলদীপের বিশেষ উদ্যোগ

অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে গিয়ে আইটিসি মঙ্গলদীপ চালু করেছে ‘হর ভক্ত শ্রী রাম তক’ নামে একটি বিশেষ উদ্যোগ। প্রযুক্তি ও সম্মিলিত বিশ্বাসের মেলবন্ধনে এই কর্মসূচির লক্ষ্য দৃষ্টিহীন ভক্তদের জন্য দর্শনের অভিজ্ঞতাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। মঙ্গলদীপের ‘সিক্সথ সেন্স’ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে এর পরিকল্পনা করা হয়েছে। ‘রাম সেতু’ দ্বারা অনুপ্রাণিত এই ডিজিটাল উদ্যোগে কনট্যুর ডিটেকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা নিজেদের আঞ্চলিক ভাষায় ‘রাম’ লিখে অংশ নিতে পারবেন। প্রতিটি অংশগ্রহণ অযোধ্যার রাম মন্দিরে দৃষ্টিহীন ভক্তদের জন্য একটি স্পর্শনির্ভর ও ব্রেইল-সক্ষম পথনির্দেশ ব্যবস্থা গড়ে তোলায় অবদান রাখবে। পাশাপাশি, প্রতিটি ডিজিটাল অংশগ্রহণের জন্য সরযূ ঘাটে একটি করে প্রদীপ প্রজ্বলিত করা হবে।

এই উদ্যোগ প্রসঙ্গে আইটিসি -র ম্যাচেস অ্যান্ড আগরবাতি ডিভিশনের ডিভিশনাল সিইও রোহিত ডোগরা বলেন, “বিশ্বাস মানুষকে একসূত্রে বাঁধে। মঙ্গলদীপের ‘সিক্সথ সেন্স’ উদ্যোগের মূল ভাবনা হল দৃষ্টিশক্তিহীন ব্যক্তিদের জন্য বিভিন্ন অভিজ্ঞতাকে আরও সহজলভ্য করে তোলা। সেই ভাবনা থেকেই ‘হর ভক্ত শ্রী রাম তক’-এর পরিকল্পনা। আমরা চাই, ভক্তির অভিজ্ঞতা প্রত্যেকের কাছে পৌঁছাক। এই উদ্যোগের মাধ্যমে দেশের মানুষকে একত্রিত করে দৃষ্টিহীন ভক্তদের জন্য ভক্তির পথ আরও সহজ করতে চাই।”

অযোধ্যার দীপোৎসবের সঙ্গে মঙ্গলদীপের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এর আগে ‘খুশবু পথ’-এর মাধ্যমে ভক্তিমূলক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করা এবং ‘ডিজিটাল দীপোৎসব’-এর মাধ্যমে দেশজুড়ে অংশগ্রহণের সুযোগ তৈরি করেছিল সংস্থাটি। সেই কর্মসূচিতে ১.৩ লক্ষেরও বেশি ডিজিটাল প্রদীপ বাস্তবে প্রজ্বলিত হয়েছিল। ‘হর ভক্ত শ্রী রাম তক’-এর মাধ্যমে প্রযুক্তি ও সম্মিলিত অংশগ্রহণের সাহায্যে প্রত্যেক ভক্তের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য ভক্তির পরিবেশ গড়ে তুলতে চায় মঙ্গলদীপ।