আবারো সাত বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো জলঙ্গি থানার পুলিশ

মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল রাত্রে অভিযান চালায়, সেই অভিযানে ৭ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রের খবর  ধৃত সকলেরই বাড়ি দৌলতপুর থানা এলাকার কুষ্টিয়া জেলায় বলে খবর ধৃতদের আজ লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।