মাদকচক্রের অভিযুক্তের ঘরের মাটি খুঁড়ে উদ্ধার লক্ষ লক্ষ টাকা ৫০০ গ্রাম হেরোইন সহ উদ্ধার প্রচুর পরিমাণ মাদক

ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। পাওয়া গেল নিষিদ্ধ মাদক। পেশায় টোটোচালক হলেও, টোটো চালানো যে শুধুমাত্র লোকের চোখে ধুলো দেওয়ার জন্য, তা বুঝতে পারেননি প্রতিবেশীরা। এদিন টোটোচালকের বাড়িতে পুলিশ পৌঁছতেই চমকে ওঠেন প্রতিবেশীরা। এখানেই শেষ নয়, টোটোচালকের ঘরের মেঝে খুঁড়তেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের। ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। পাওয়া গেল নিষিদ্ধ মাদক। ঘটনাটি নদিয়ার কালীগঞ্জের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সাদ্দাম হোসেন শেখ নামে ওই টোটোচালক এবং তাঁর ছেলে আক্তার শেখকে গ্রেফতার করেছে পুলিশ।সাদ্দামের বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার বড়চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের খড়ের মাঠ এলাকায়।

পুলিশ জানিয়েছে, সাদ্দাম হোসেন শেখ মাদক পাচার চক্রে জড়িত। এদিন সাদ্দামের বাড়িতে আচমকা হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিল কালীগঞ্জ পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সাদ্দামের বাড়িতে হানা দেয় পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে। তাঁর ঘরের মেঝে খুঁড়ে ৩২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। শুধু টাকা নয়, ৫০০ গ্রাম হেরোইন-সহ আরও অন্য মাদক উদ্ধার হয়েছে।ধৃত ২ জনকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রে যুক্ত বাকিদের গ্রেফতারের চেষ্টা করা হবে বলে পুলিশ সূত্রে খবর,, তবে মাটি খুঁড়ে বিপুল টাকা উদ্ধার, মাদক বাজেয়াপ্ত সহ এই ঘটনায় চোখে মুখে আতঙ্কের ছাপ নদিয়ার কালিগঞ্জ এলাকার মানুষের।

এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অতুল ভি জানান, কালীগঞ্জ থানার মিরাবাজার আর.ও.পি একটি বিশেষ অভিযানে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৩২ লক্ষ ১৪ হাজার ২৯০ টাকা। এছাড়া ৫৪৪ গ্রাম হেরোইন ১ কেজি ৫৮৪ গ্রাম কালো রঙের পাউডার(‘চায়না কর্ড’) ২৯৭ গ্রাম সাদা রঙের পাউডার (গোড়ানি’ নামে পরিচিত) ৪ কেজি ৮৩৩ গ্রাম সোডিয়াম কার্বোনেট অ্যানহাইড্রাস। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস  আইনের ২১(সি)/২৯ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।