শিলিগুড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে অনুষ্ঠিত হলো ইসকনের ৩৭তম রথযাত্রা। এদিন ভক্তদের ঢল নামে রথযাত্রাকে ঘিরে।
রথযাত্রার শুভ সূচনায় রথের রশিতে টান দেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জী-সহ ইসকনের সন্ন্যাসী, ভক্তবৃন্দ এবং বিশিষ্ট অতিথিরা।
এবার শিলিগুড়ির ইসকনের রথযাত্রা ৩৭তম বর্ষে পদার্পণ করেছে। হরিনাম সংকীর্তন, ভজন-কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব পালিত হয়। রথের রশিতে টান দিতে এবং শ্রীজগন্নাথদেবের দর্শন করতে বিপুল সংখ্যক ভক্ত ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
শিলিগুড়িতে ইসকনের ৩৭তম রথযাত্রায় জনসমাগম
