মোগু মোগু নিয়ে এলো নতুন গ্লোবাল ক্যাম্পেইন

স্ন্যাকেবল ড্রিঙ্ক তৈরির জনপ্রিয় গ্লোবাল ব্র্যান্ড ‘মোগু মোগু’ ভারতে তাদের নতুন গ্লোবাল ক্যাম্পেইন “ওয়ানা স্কিপ? ইউ গট্টা চিউ” চালু করেছে। মূলত জেন-জি বা আজকের প্রজন্মের তরুণ-তরুণীদের লক্ষ্য করে এই ক্যাম্পেইনটি তৈরি করা হয়েছে।  ডিজিটাল জগতের ‘স্কিপ বাটন’-এর ধারণাকে বাস্তব জীবনের কিছু অস্বস্তিকর পরিস্থিতির সঙ্গে মিলিয়ে বেশ মজার ছলে এটি সাজানো হয়েছে যেমন, পাবলিক ট্রান্সপোর্টে অচেনা কারও সঙ্গে চোখাচোখি হওয়া কিংবা বন্ধুদের মাঝে একা (থার্ড হুইল) হয়ে যাওয়া ইত্যাদি। বিজ্ঞান নাকি বলে চিবানোর প্রক্রিয়া মানুষের মানসিক চাপ কমায়, তাই মোগু মোগু তাদের ‘নাট ডি কোকো’ যুক্ত ফলের রসকে বাস্তব জীবনের অস্বস্তি কাটানোর এক দারুণ উপায় হিসেবে তুলে ধরছে।

থাইল্যান্ডের মূল সংস্থা ‘SAPPE পাবলিক কোম্পানি লিমিটেড’-এর মস্তিষ্কপ্রসূত এই ক্যাম্পেইনটি একই সঙ্গে বিশ্বের ১০০টিরও বেশি দেশে চালানো হচ্ছে। ভারতে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে জেন-জি প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

এই ক্যাম্পেইনের হাত ধরেই ভারতে মোগু মোগু তাদের ব্যবসার সবচেয়ে বড় সম্প্রসারণ ঘটাতে চলেছে। লিচু, স্ট্রবেরি ও আঙুরের মতো জনপ্রিয় ফ্লেভারের পাশাপাশি তারা এবার ভারতীয় বাজারে প্রথমবারের মতো নিয়ে আসছে ‘মোগু মোগু ক্যান্ডি’ এবং ‘মোগু মোগু আইস টি’। SAPPE-এর সিইও পিয়াজিত রুকারিয়াপং এবং ভারতের পরিবেশক পার্টনার বিকাশ সিংঘল (সানবিম ভেঞ্চার্স) উভয়েই জোর দিয়ে জানিয়েছে যে, ব্র্যান্ডটির বিশ্বব্যাপী প্রবৃদ্ধির জন্য ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার।