বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দেশের বুলেট ট্রেন মানচিত্র জুড়তে চলেছে শিলিগুড়ির নাম। জানা যায় নিউ জলপাইগুড়ি ও বারাণসী বুলেট ট্রেনের প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে রেল।

আগামী বছর মার্চ মাসের মধ্যেই ডেটেইলড প্রজেক্ট রিপোর্ট প্রস্তুত এর সময়সীমার নির্দিষ্ট করেছে রেল। জানা গিয়েছে, আগামী জুলাই মাস থেকে শুরু হতে পারে প্রস্তাবিত শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন করিডর তৈরির প্রাথমিক সমীক্ষার কাজ। তারপরই হাই-স্পিড বুলেট ট্রেন চালু হলে বিহারের পাটনা হয়ে উত্তরপ্রদেশের বারাণসী থেকে শিলিগুড়ি পৌঁছতে লাগবে মাত্র ২ ঘণ্টা ৫৫ মিনিট।

এছাড়াও তিন রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তর প্রদেশকে এক সুতোয় বাঁধবে এই উচ্চগতির ট্রেন। এই বিষয়ে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড মেগা রেল প্রকল্পের জন্য বিশেষ সমীক্ষক দল গঠন করেছে। দলটি জুলাই মাস থেকে আকাশপথ এবং স্থলপথে সমীক্ষার কাজ শুরু করবে। এরপর করিডরের চূড়ান্ত রুট এবং প্রযুক্তিগত দিক ঠিক করা হবে। ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে ‘ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট’ অর্থাৎ ডিপিআর তৈরির লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে। সেখান থেকে সবুজ সঙ্কেত মিলে গেলে শুরু হবে রেললাইন নির্মাণ কাজ।