মোবাইল প্রযুক্তিতে লিডিং গ্লোবাল এবং ভারতের শীর্ষস্থানীয় এআই স্মার্টফোন ব্র্যান্ড Motorola আজ তাদের নতুন স্মার্টফোন ‘moto g max’ লঞ্চের কথা ঘোষণা করেছে। প্যানটোন কিউরেটেড রঙের সঙ্গে লাক্সারি সাটিন ফিনিশ, সেগমেন্ট সেরা 50 mp সনি লিটিয়া 600 ক্যামেরা সিস্টেম, স্ন্যাপড্রাগন 6s জেন 4 প্রসেসর, 6.72 ইঞ্চি 120 Hz ডিসপ্লে এবং বিশাল 7000 mAh ব্যাটারির সমন্বয়ে তৈরি এই ফোনটি ইউজারদের প্রিমিয়াম ডিজাইন, স্থায়িত্ব এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ দেবে।
moto g max-এর আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে এর প্রিমিয়াম ডিজাইন। যা প্যানটোন স্টারগেজার, প্যানটোন আলাস্কান ব্লু এবং প্যানটোন মালাগা, এই তিনটি আকর্ষণীয় রঙে উপলব্ধ। এর কোয়াড পিক্সেল প্রযুক্তিযুক্ত 50 MP সনি লাইটিয়া মেইন ক্যামেরা, 8 MP আল্ট্রা-ওয়াইড এবং 32 MP সেলফি ক্যামেরা দুর্দান্ত ছবি তুলতে সাহায্য করবে। এর স্ন্যাপড্রাগন 6s জেন 4 প্রসেসর, LPDDR5x RAM, ইউএফএস 3.1 স্টোরেজ এবং এআই RAM বুস্ট গতিশীলতা বাড়াবে। এবং এর 33 W টার্বোপাওয়ার চার্জার সমর্থিত বিশাল 7000 mah সিলিকন-কার্বন ব্যাটারি, একবার চার্জে 3 দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।
এর কর্নিং গরিলা গ্লাস 7i, MIL-STD-810H সার্টিফিকেশন এবং IP64 ওয়াটার-রেজিস্ট্যান্ট ডিজাইন মোবাইলের স্থায়ীত্ব বাড়াবে। মটোরোলার ম্যানেজিং ডিরেক্টর টি.এম. নারাসিমহন বলেন, ” moto g max-এর মাধ্যমে আমরা প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি একসঙ্গে নিয়ে এসেছি, যা আজকের গতিশীল জীবনযাত্রার সঙ্গে একদম মানানসই।”
ফোনটির 6 GB RAM এবং 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 27,999 টাকা। তবে 1,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্টের পর এর নেট এফেক্টিভ প্রাইজ দাঁড়াবে 26,999 টাকা। আগামী 20 অগাস্ট, 2026 থেকে ফ্লিপকার্ট, মোটোরোলার ওয়েবসাইট এবং দেশের প্রধান রিটেল স্টোরগুলোতে এটি পাওয়া যাবে।
Motorola নিয়ে এল নতুন ‘moto g max’, দাম শুরু মাত্র ২৬,৯৯৯ টাকা থেকে
