বাগডোগরা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার, হিংসা ও অপরাধের ঘটনা বেড়েছে, তাতে দুষ্কৃত দমনে কঠোর আইন অত্যন্ত প্রয়োজনীয়।
তিনি আরজি কর হাসপাতালের ঘটনাও উল্লেখ করে বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। তিনি আশা প্রকাশ করেন, গুন্ডা দমন সংক্রান্ত বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হবে ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন।
