প্রশ্নের মুখে একাধিক শংসাপত্র

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যে কাস্ট সার্টিফিকেট নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক কড়াকড়ি। গত কয়েক বছরে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্রগুলির সত্যতা খতিয়ে দেখতে জোরদার অভিযান শুরু করেছে রাজ্য সরকার।

প্রাথমিক যাচাইয়েই একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সার্টিফিকেট বাতিল হয়েছে, আর কয়েক হাজার নথি এখন বিশদ তদন্তের মুখে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর রাজ্যজুড়ে কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের বিশেষ কর্মসূচি শুরু করেছে। গত প্রায় ১৫ বছরে যেসব এসসি, এসটি এবং ওবিসি শংসাপত্র ইস্যু হয়েছে, সেগুলির তথ্য ধাপে ধাপে মিলিয়ে দেখা হচ্ছে।

উদ্দেশ্য, প্রকৃত প্রাপকদের অধিকার নিশ্চিত করা এবং অনিয়মের মাধ্যমে পাওয়া শংসাপত্র চিহ্নিত করা। এখন পর্যন্ত ১ লক্ষ ২২ হাজার ১১৭টি শংসাপত্র পরীক্ষা করা হয়েছে। উল্লেখ্য, পরীক্ষিত ৭৬ হাজার ৭৫০টি নথির ক্ষেত্রে কোনও অসঙ্গতি পাওয়া যায়নি।