বর্ধমানে কার্জন গেটের কাছে নতুন সাজে ট্রেন্ডস-এর স্টোর উদ্বোধন

ট্রেন্ডস, রিলায়েন্স রিটেইল-এর পোশাক ও অ্যাক্সেসরিজের বিশেষ চেন, উৎসবের মরসুমের আগে বর্ধমানের ঐতিহাসিক কার্জন গেটের কাছে নতুন সাজে একটি স্টোর চালু করেছে। এর মাধ্যমে শহরে নিজেদের ফ্যাশন রিটেলের পরিধি আরও বাড়াল সংস্থা।

৯,২১৮ বর্গফুট জায়গাজুড়ে এক তলাতেই তৈরি হয়েছে এই নতুন স্টোর। এখানে মহিলা, পুরুষ এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাবে। বিভিন্ন বয়স ও পছন্দের ক্রেতাদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে স্টোরটি। এখানে আভাসা (AVAASA), ডিএনএমএক্স (DNMX), রিও (RIO) এবং ফিগ (FIG)-এর মতো ট্রেন্ডস-এর নিজস্ব ব্র্যান্ডের পাশাপাশি আরও বিভিন্ন নামী পোশাকের ব্র্যান্ড পাওয়া যাবে।

নতুন স্টোরে আধুনিক সাজসজ্জার পাশাপাশি দৈনন্দিন ও উৎসবের জন্য বিশেষ পোশাকের কালেকশন রয়েছে। স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা।কার্জন গেটের মতো ব্যস্ত এলাকায় স্টোরটি চালু হওয়ায় বর্ধমান ও আশপাশের এলাকার ক্রেতাদের কাছে ভালো সাড়া পাওয়ার আশা করছে সংস্থা। বিশেষ করে উৎসবের মরসুমে ব্র্যান্ডেড পোশাকের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ও সাশ্রয়ী দামের মাধ্যমে এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য সম্পূর্ণ ফ্যাশন শপিংয়ের সুযোগ দিতে চায় ট্রেন্ডস।