ওয়েস্ট বেঙ্গল ফুটবল ও দাবার কিংবদন্তিদের নিয়ে একটি বিশেষ কোচিং প্যানেলের ঘোষণা করলো নারায়ণা গ্রুপ অফ স্কুলস। শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে স্কুলের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মোহনবাগান সুপার জায়ান্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জোসে ব্যারেটো, প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক আলভিটো ডি’কুনহা এবং মেহতাব হোসেন তাঁদের অভিজ্ঞতার মাধ্যমে স্কুলে শক্তিশালী ফুটবল সংস্কৃতি গড়ে তুলবেন। পাশাপাশি ভারতের অন্যতম খ্যাতনামা দাবা গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার মেন্টরশিপ ছাত্রছাত্রীদের বিশ্লেষণী ক্ষমতা ও কৌশলগত চিন্তাভাবনা উন্নত করতে সাহায্য করবে।
এ বিষয়ে নারায়ণা গ্রুপ অফ স্কুলস, ওয়েস্ট বেঙ্গলের সিইও প্রিয়াঙ্কা মুখার্জি বলেন, “পুঁথিগত শিক্ষা এবং শ্রেণীকক্ষের চার দেওয়ালের বাইরেও প্রকৃত শিক্ষা গড়ে ওঠে এবং এই কিংবদন্তিদের উপস্থিতি ছাত্রছাত্রীদের খেলাধুলা ও মানসিক বিকাশে বড় ভূমিকা নেবে”। এরপাশাপাশি নারায়ণা গ্রুপ অফ স্কুলস, ওয়েস্ট বেঙ্গল জানিয়েছে, খেলাধুলা, মানসিক দক্ষতা ও শিক্ষার সমন্বয়ের মাধ্যমে আত্মবিশ্বাসী ও সর্বাঙ্গীণ দক্ষতাসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ।
