ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেটস (এনআইএসএম), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-র সহযোগিতায়, ২২ ও ২৩ অগাস্ট, ২০২৬ তারিখে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ (অটোনমাস)-এসফলভাবে শেষ করেলো ‘ন্যাশনাল ফিন্যান্সিয়াল লিটারেসি ক্যুইজ’ (এনএফএলকিউ) ২০২৬-এর পূর্বাঞ্চলীয় রিজিওনাল রাউন্ড। দুই দিনব্যাপী এই ইভেন্টে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা একত্রিত হন এবং আর্থিক বাজার, বিনিয়োগের নীতি, বিনিয়োগকারীদের সুরক্ষা ও দায়িত্বশীল আর্থিক অভ্যাসের মতো একাধিক বিষয় নিয়ে একটি ইন্টারেক্টিভ ফরম্যাটে প্রতিযোগিতায় অংশ নেন।
কলকাতার এই রাউন্ডটি এনএফএলকিউ ২০২৬-এর চতুর্থ রিজিওনাল রাউন্ড। এর আগে মুম্বইতে পশ্চিমাঞ্চলীয় রিজিওনাল রাউন্ড, নয়াদিল্লিতে উত্তরাঞ্চলীয় আঞ্চলিক রাউন্ড এবং বেঙ্গালুরুতে দক্ষিণাঞ্চলীয় রিজিওনাল রাউন্ড আয়োজিত হয়েছে। কলেজ ও অনলাইনে কোয়ালিফাইং রাউন্ড মিলিয়ে দেশব্যাপী এই উদ্যোগে ৪ লক্ষেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। তাদের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা দলগুলি ভারতের পূর্ব, দক্ষিণ, উত্তর, মধ্য, পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চল জুড়ে আয়োজিত রিজিওনাল রাউন্ডগুলিতে উন্নীত হয়েছে।
অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেটস (এনআইএসএম)-এর ডিরেক্টর শ্রী শশী কৃষ্ণান বলেন, “আজকের তরুণ ভারতীয়রা ক্রমশ আর্থিক পণ্য ও বাজারের সঙ্গে বেশি পরিমাণে যুক্ত হচ্ছে, যা আর্থিক সাক্ষরতাকে একটি গুরুত্বপূর্ণ জীবনমুখী দক্ষতায় পরিণত করে। ন্যাশনাল ফিন্যান্সিয়াল লিটারেসি ক্যুইজের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রাথমিক স্তরেই আর্থিক শিক্ষাকে আকর্ষণীয়, প্রাসঙ্গিক ও সহজলভ্য করে তুলতে চাই। কলকাতা এবং সমগ্র পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এটি বিনিয়োগ, আর্থিক বাজার ও বিনিয়োগকারীদের সুরক্ষা সম্পর্কে তাদের ক্রমশ বাড়তে থাকা কৌতূহলের প্রমাণ দেয়। তরুণ শিক্ষার্থীদের দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও জ্ঞান অর্জনে সহায়তা করতে এনআইএসএম এ ধরনের প্ল্যাটফর্ম তৈরি করে চলবে।”
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)-র চিফ জেনারেল ম্যানেজার শ্রী বিকাশ এস.এস. বলেন, “মানুষকে সচেতন ও দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার ক্ষেত্রে আর্থিক সচেতনতা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যাশনাল ফিন্যান্সিয়াল লিটারেসি ক্যুইজ শিক্ষার্থীদের একটি আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক ফরম্যাটে আর্থিক বাজার, বিনিয়োগের নীতি এবং বিনিয়োগকারীদের সুরক্ষা সম্পর্কে গভীর ধারণা অর্জনের সুযোগ করে দেয়। সেবি বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে এবং আর্থিক ইকোসিস্টেমে দায়িত্বশীল অংশগ্রহণের জন্য পরবর্তী প্রজন্মকে জ্ঞান ও আত্মবিশ্বাসে সাজিয়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এনএফএলকিউ ২০২৬ হলো এনআইএসএম-এর বৃহত্তর আউটরিচ প্রোগ্রামের একটি অংশ, যার লক্ষ্য সিকিউরিটিজ মার্কেট সম্পর্কে শিক্ষার্থীদের বোঝাপড়াকে শক্তিশালী করা এবং সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করা। এই ক্যুইজে আর্থিক পণ্য, বাজারের প্রক্রিয়া, বিনিয়োগকারীদের অধিকার, প্রবিধান এবং বাজার মধ্যস্থতাকারীদের ভূমিকা অন্তর্ভুক্ত রয়েছে, যা অংশগ্রহণকারীদের ভারতের আর্থিক ইকোসিস্টেম সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনে সাহায্য করে। এই উদ্যোগটি জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পরিচালিত হচ্ছে, যার আঞ্চলিক রাউন্ড মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরু, ভোপাল, গুয়াহাটি এবং কলকাতায় হয়েছে। এই রাউন্ডগুলিতে সেরা পারফর্ম করা দলগুলি ২০২৬ সালের নভেম্বরের ন্যাশনাল ফাইনালে উঠবে, যেখানে তারা মহারাষ্ট্রের পাটলগঙ্গা, রসায়নীর এনআইএসএম ক্যাম্পাসে জাতীয় সম্মানের জন্য প্রতিযোগিতা করবে।
