দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা চালু হওয়ার কথা ঘোষণা করা হয়।
স্বাস্থ্যভবনে বিভিন্ন মাঝারি ও ছোট বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য শীর্ষস্থানীয় স্বাস্থ্যকর্তারা। এরপর স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলায় আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা চালু হবে। বৈঠক শেষে শারদ্বত বলেন, “অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। ছোট ও মাঝারি বেসরকারি হাসপাতালের উন্নয়ন, উন্নত রোগী পরিষেবা, সরকার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির সমন্বয় বৃদ্ধি ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার নানা বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়। এই প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়।
