নেটফ্লিক্সে আগামী ৭ অগাস্ট লঞ্চ হতে চলেছে তাদের মিলিটারি ড্রামা Operation Safed Sagar। ইন্ডিয়ান এয়ার ফোর্সের অন্যতম চ্যালেঞ্জিং যুদ্ধের কাহিনী অবলম্বনে এই সিরিজটি তৈরি করা হয়েছে। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের পটভূমিতে এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সের ‘গোল্ডেন অ্যারোস’ স্কোয়াড্রনের অসীম বীরত্ব ও ত্যাগের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ভারতের প্রথম বিমান বাহিনী-ভিত্তিক ড্রামা সিরিজ ‘অপারেশন সফেদ সাগর’।
এটি শুধু সামরিক অ্যাকশনের গল্প নয়; বরং পাইলটদের ব্যক্তিগত জীবন, পরিবার, বন্ধুত্ব, ত্যাগ এবং সীমান্ত রক্ষায় তাদের নেওয়া কঠিন সিদ্ধান্তগুলোর এক আবেগঘন মানবিক ছবি। অনি সেন পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন সিদ্ধার্থ, জিমি শেরগিল, অভয় ভার্মা, দিয়া মির্জা, প্রাজক্তা কোলি, আদিল হুসেন প্রমুখ। কো-ক্রিয়েটর কুশল শ্রীবাস্তবের বিমান বাহিনীর বাস্তব অভিজ্ঞতার আলোকে তৈরি এই সিরিজের প্রযোজনা করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া, ম্যাচবক্স শটস এবং ফিল গুড ফিল্মস।
১৬ হাজার ফুটেরও বেশি উচ্চতায় এবং ১০০টিরও বেশি লোকেশনে এর শুটিং হয়েছে। বিশ্বমানের সিনেমাটিক স্কেল এবং ভিজ্যুয়াল ইফেক্টস সিরিজটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। নিজেদের উৎসর্গ করে দেশের সেবা করা বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে এই সিরিজটি আগামী ৭ অগাস্ট শুধুমাত্র নেটফ্লিক্সে প্রিমিয়ার হতে চলেছে।
৭ অগাস্ট ইন্ডিয়ান এয়ার ফোর্সের কারগিলের কাহিনী পর্দায় নিয়ে আসছে নেটফ্লিক্স-এর ‘অপারেশন সফেদ সাগর’
