ভোটের আগে ডিসিআরসি সেন্টারে উপচে পড়া ভিড় ভোট কর্মীদের

আগামীকাল রাজ্যের ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণকে সামনে রেখে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই মধ্যে মালদা জেলাজুড়ে বাড়ছে প্রশাসনিক তৎপরতা। বিশেষ করে জেলার দুটি ডিসিআরসি (DCRC) সেন্টার মালদা কলেজ ও মালদা পলিটেকনিক কলেজ এ দেখা যাচ্ছে চরম ব্যস্ততার ছবি।

ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় ইভিএম মেশিন, ভিভিপ্যাট ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন ভোট কর্মীরা। নির্দিষ্ট কাউন্টার থেকে সামগ্রী সংগ্রহ করে দ্রুত নিজেদের নির্ধারিত বুথের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

আগামীকালের ভোট যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য সমস্ত ধরনের প্রস্তুতি প্রায় শেষ বলেই প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।