বারতে চলেছে পেনশনের সুযোগ-সুবিধা

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। দেশের গিগ কর্মীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা বাড়াতে নতুন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে।

জাতীয় পেনশন সিস্টেম-এর অধীনে এই বিশেষ প্রকল্প এনেছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। খাবার ও পণ্য ডেলিভারি থেকে শুরু করে ক্যাব পরিষেবা কিংবা বিভিন্ন হোম সার্ভিস প্ল্যাটফর্মে যুক্ত কর্মীরা এই প্রকল্পে নিজেদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন।

সবচেয়ে বড় বিষয়, মাত্র ৯৯ টাকা দিয়েই এই সঞ্চয়ের শুরু করার সুযোগ রয়েছে। গিগ কর্মীদের অনেকেরই নির্দিষ্ট মাসিক বেতন বা প্রচলিত চাকরির মতো অবসরকালীন সুবিধা থাকে না। সেই বিষয়টি মাথায় রেখেই নতুন ব্যবস্থায় বিনিয়োগের ক্ষেত্রে নমনীয়তা রাখা হয়েছে। কর্মীরা তাঁদের আয় ও সামর্থ্য অনুযায়ী টাকা জমাতে পারবেন।