‘PWNSAT ২০২৬’ দেবে মেধাবী JEE/NEET পরীক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা, আবাসন ও নগদ পুরস্কার

মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে ফিজিক্সওয়ালা নিয়ে এলো তাঁদের বার্ষিক স্কলারশিপ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘PWNSAT ২০২৬’। এবছর তারা স্কলারশিপের চতুর্থ এডিশন শুরুর কথা ঘোষণা করেছে। অনলাইন মোডে ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে যেকোনও দিন যেকোনও সুবিধাজনক সময়ে পরীক্ষা দেওয়া যাবে। অফলাইন মোডে পরীক্ষা হবে ৩, ৪, ১০ এবং ১১ অক্টোবর দেশজুড়ে যেকোনও PW বিদ্যাপীঠ, পাঠশালা ও টিউশন সেন্টারে।
আর্থিক সীমাবদ্ধতা যেন কোনও শিক্ষার্থীর সাফল্যের পথে বাধা না হয়ে দাঁড়ায় এই মূল ভাবনা থেকেই এই উদ্যোগ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ফিজিক্সওয়ালার প্রতিষ্ঠাতা ও সিইও অলখ পাণ্ডে। তাঁর বক্তব্য, “প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করা এবং আর্থিক অনটন মুছে দিয়ে তাদের আত্মবিশ্বাসের সাথে লক্ষ্যপূরণে সাহায্য করাই PWNSAT-এর মূল উদ্দেশ্য।”
PCM ও PCB বিভাগের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি এবং দ্বাদশ উত্তীর্ণ বা ড্রপআউট শিক্ষার্থীরাও এতে আবেদন করতে পারবে, তাও সম্পূর্ণ নিখরচায়। এই স্কলারশিপে মেধাবীদের জন্য থাকছে ১০০% পর্যন্ত টিউশন ফি মকুব এবং মোট ২.৫ কোটি টাকার নগদ পুরস্কার। শীর্ষ ৫০০ জন পরীক্ষার্থীর জন্য থাকছে ১০০% বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে হোস্টেল/আবাসন সুবিধা। মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা JEE ও NEET-এর সেরা প্রস্তুতির জন্য ‘এক্সক্লুসিভ র্যা ঙ্কার্স গ্রুপ’-এ যুক্ত হয়ে অভিজ্ঞ শিক্ষকদের থেকে সরাসরি গাইডেন্স নেওয়ার সুযোগও পাবে।