ফিজিক্সওয়ালা তাদের বার্ষিক স্কলারশিপ প্রোগ্রাম ‘ফিজিক্সওয়ালা ন্যাশনাল স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্ট’ (PWNSAT) ২০২৬-এর চতুর্থ এডিশনের কথা ঘোষণা করেছে। মেধা থাকা সত্ত্বেও আর্থিক অনটনের কারণে যেন কোনও শিক্ষার্থীর পড়াশোনা থেমে না থাকে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
PCM ও PCB শাখার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি এবং দ্বাদশ উত্তীর্ণ শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবে। যোগ্য প্রার্থীরা পাবেন ১০০% পর্যন্ত টিউশন ফি ছাড় এবং মোট ২.৫ কোটি টাকা মূল্যের নগদ পুরস্কার জেতার সুযোগ। শীর্ষ ৫০০ জন যোগ্য শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা ও হোস্টেলের সুবিধা দেওয়া হবে। মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা JEE ও NEET-এর প্রস্তুতির জন্য ‘এক্সক্লুসিভ র্যা ঙ্কার্স গ্রুপ’-এর মাধ্যমে বিশেষজ্ঞ শিক্ষকদের গাইডেন্স পাবে। এবছর অনলাইন পরীক্ষা হবে ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে। একদিনের মধ্যে যেকোনও সময় পরীক্ষা দেওয়া যাবে। আর অফলাইনে দেশজুড়ে PW বিদ্যাপীঠ, পাঠশালা ও টিউশন সেন্টারগুলিতে ৩, ৪, ১০ এবং ১১ অক্টোবর পরীক্ষা হবে।
ফিজিক্সওয়ালার প্রতিষ্ঠাতা ও সিইও অলখ পাণ্ডে জানান, আর্থিক প্রতিবন্ধকতা দূর করে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে লক্ষ্যপূরণে সাহায্য করতেই তাঁদের এই নিরবচ্ছিন্ন চেষ্টা।
PWNSAT ২০২৬ দেবে যোগ্য JEE/NEET পরীক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা, আবাসন
