সোনাটা-র নতুন ওয়েডিং ক্যাম্পেইন ‘গ্রো, টুগেদার’: আধুনিক ভারতীয় বিবাহের বিবর্তনকে তুলে ধরার এক প্রয়াস

বিবাহ শুধু প্রথা বা সামাজিক রীতিনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়—বরং তা গড়ে ওঠে দুই মানুষের একসঙ্গে স্বপ্ন দেখা, জীবনের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেওয়া এবং একে অপরের আকাঙ্ক্ষা ও সাফল্যের পাশে থাকার মধ্য দিয়ে। এই ভাবনাকেই সামনে রেখে, ভারতের সর্বাধিক বিক্রিত ঘড়ির ব্র্যান্ড সোনাটা নিয়ে এসেছে তাদের নতুন ওয়েডিং ক্যাম্পেন ‘Grow, Together’, সঙ্গে বিশেষভাবে সাজানো এক নতুন ওয়েডিং ওয়াচ কালেকশন। বিয়ের প্রচলিত ধারণার গণ্ডি পেরিয়ে, এই ক্যাম্পেন তুলে ধরেছে আধুনিক সম্পর্কের সেই রূপ, যেখানে দু’জন মানুষ ব্যক্তিগত, পেশাগত এবং মানসিক—সব দিক থেকেই একসঙ্গে এগিয়ে চলে ও একে অপরের সঙ্গে বেড়ে ওঠে। আধুনিক সম্পর্ক এবং ওয়েডিং গিফটিংয়ের ধারণাকে নতুন ও সমকালীন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছে এই ক্যাম্পেন। 

সোনাটা ওয়েডিংয়ের পূর্ববর্তী ‘ড্রিম, টুগেদার’ভাবনার ভিত্তিকে আরও প্রসারিত করে, নতুন এই ক্যাম্পেনটি বিয়ের দিনের গণ্ডি ছাড়িয়ে সম্পর্কের আরও গভীর ও বাস্তব দিককে তুলে ধরেছে। এখানে উদযাপন করা হয়েছে সেই সব দম্পতিকে, যারা জীবনের পথে একে অপরের স্বপ্ন, সাফল্য এবং ব্যক্তিগত বিকাশের নির্ভরযোগ্য সঙ্গী হয়ে ওঠেন। এই ক্যাম্পেনের কেন্দ্রে রয়েছেন খ্যাতনামা ফটোগ্রাফার জোসেফ রাধিক এবং ওয়েডিং ডিজাইনার দেবিকা নারায়ণ—দু’জন মানুষ, যারা নিজেদের স্বতন্ত্র পরিচয় ও সফল কেরিয়ার গড়ে তোলার পাশাপাশি, জীবনসঙ্গী হিসেবেও একসঙ্গে পথ চলেছেন এবং একে অপরের সঙ্গে বেড়ে উঠেছেন। একাধিক ডিজিটাল স্টোরিটেলিং পর্বের মাধ্যমে ক্যাম্পেনটি সম্পর্কের বাস্তব মুহূর্ত, পারস্পরিক সমর্থন, লড়াই এবং একসঙ্গে এগিয়ে চলার গল্পকে তুলে ধরেছে। আজকের বিবাহিত সম্পর্ক যে শুধু ‘এক হয়ে যাওয়া’র গল্প নয়, বরং ‘একসঙ্গে গড়ে ওঠা’র যাত্রা—এই আধুনিক ভাবনাকেই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই ক্যাম্পেন। 

“ভারতের ওয়েডিং মার্কেট একটি অত্যন্ত গতিশীল ক্ষেত্র, যা আধুনিক যুগলের পরিবর্তনশীল ভাবনা ও আকাঙ্ক্ষার সঙ্গে ক্রমাগত পরিবর্তিত হচ্ছে,” বলেন সোনাটার ব্র্যান্ড হেড পুলক নারায়ণ। “‘Grow, Together’-এর মাধ্যমে আমরা সেই নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাই, যারা বিবাহকে শুধুমাত্র একটি সম্পর্ক হিসেবে নয়, বরং একসঙ্গে বেড়ে ওঠার যাত্রা হিসেবে দেখে—যেখানে দুই সঙ্গী একে অপরকে ব্যক্তিগত ও যৌথ স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করে ও শক্তি জোগায়। আমাদের নতুন ওয়েডিং কালেকশনও সুন্দরভাবে এই ভাবনাকেই প্রতিফলিত করে। এই ঘড়িগুলি শুধু সময় জানানোর উপকরণ নয়, বরং একসঙ্গে পথচলা, বিকাশ এবং সম্পর্কের গভীরতার এক মূল্যবান প্রতীক।”