announcement

মানিকের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ বিচারপতির

মানিকের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ বিচারপতির

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের দেশে এবং দেশের বাইরের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে আগামী এক মাসের মধ্যে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন। কিন্তু তার এক টাকাও নির্দিষ্ট সময়ের মধ্যে দেননি মানিক ভট্টাচার্য। সেই প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্যের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন। নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর কলকাতা হাইকোর্টের তরফে মানিকের সম্পত্তির হিসেব চাওয়া হয়। আদালতে তার হিসাবও দেন মানিক৷ তবে নির্বাচন কমিশনের…
Read More
ডিএ নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা নবান্নের তরফে

ডিএ নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা নবান্নের তরফে

মাসের পর মাস ধরে চলছে রাজ্যে ডিএ নিয়ে দ্বন্দ্ব। বকেয়া ডিএ’র দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল 'সংগ্রামী যৌথ মঞ্চ'। এই পরিস্থিতিতে বাজেট পেশের দিন ৩ শতাংশ ডিএ-র কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। জানান হয়েছিল, মার্চ থেকেই বর্ধিত হারে ডিএ মিলবে। কিন্তু সেই ঘোষণার পর নয়া ঘোষণা করেছে নবান্ন। এবার জানান হয়েছে, ১ মার্চ থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। বিষয় হল, ২০২১ সালের জানুয়ারি মাসে ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ বারের বাজেটে আরও ৩ শতাংশ যুক্ত হয়েছে। সব মিলিয়ে মার্চ মাস থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নবান্নর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা…
Read More
অ্যাডিনোভাইরাস নিয়ে জারি হল নয়া নির্দেশিকা

অ্যাডিনোভাইরাস নিয়ে জারি হল নয়া নির্দেশিকা

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার নতুন করে রাজ্যে জুড়ে অ্যাডিনোভাইরাস নিয়ে বাংলায় আতঙ্ক বাড়ছিল। এই কারণে কিছুদিন আগেই একাধিক সতর্কবার্তা জারি করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। এবার এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় নয়া নির্দেশিকা জারি করল তারা। রাজ্যের সবক’টি মেডিক্যাল কলেজ এবং জেলা স্বাস্থ্য দফতরের কাছে পাঠানো হয়েছে এই নির্দেশিকা। আগে যে নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য ভবন তাতে বলা হয়েছিল রাত ১২টা থেকে পরের দিন রাত ১২টার হিসেবে প্রতিদিনের রিপোর্ট করতে হবে। আর নির্দিষ্ট স্বাস্থ্যকর্তার হোয়াটসঅ্যাপ নম্বরে…
Read More
চূড়ান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ বিচারকের

চূড়ান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ বিচারকের

বেঁধে দেওয়া হলো সময়, দিতে হবে সমস্ত রিপোর্ট। সম্প্রতি ঘটে যাওয়া কাঁথি ধর্ষণ মামলায় অভিযুক্ত পূর্ব মেদিনীপুরের তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরি আদালতে আত্মসমর্পণ করেছিলেন। এবার এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা এই ব্যাপারে কার্যত ডেডলাইন দিয়েছেন। এই ধর্ষণ মামলার শুনানিতে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে পুলিশকে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। পাশাপাশি নির্যাতিতা এবং অভিযুক্তের হোয়াটসঅ্যাপ কথোপকথনের বিস্তারিত রেকর্ডে রাখতে হবে তাঁদের। এমনই নির্দেশ এসেছে আদালতের তরফে। এদিকে শুভদীপ গিরির আইনজীবী রাজদীপ মজুমদার জানান, তাঁর মক্কেল যদি আত্মসমর্পণ করেন, তবে তিনি জামিনের আবেদন করতে পারবেন। সেই অনুযায়ী হয়তো তারা জামিনের আবেদন করবেন। তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে মূল…
Read More
শিল্প করতে চাইলেও সরকারকে কিনতে হবে জমি ঘোষণা আদালতের তরফে

শিল্প করতে চাইলেও সরকারকে কিনতে হবে জমি ঘোষণা আদালতের তরফে

বড় ঘোষণা আদালতের তরফে। আর জমি অধিগ্রহণ করতে পারবে না রাজ্য। এমনকি শিল্প করতে চাইলেও সরকারকে জমি কিনতেই হবে। কলকাতা হাইকোর্টে জমি সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনটাই বললেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে এদিন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সিঙ্গুর আন্দোলনের পর এই রাজ্যই জমি সংক্রান্ত এমন আইন করেছে। তাই বাস্তবে সেটাই মানতে হবে রাজ্যকে। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক কোন মামলায় এই মন্তব্য করলেন তিনি? আসলে রায়গঞ্জ এলাকায় চিড়িয়াখানা করতে জমি নিয়েছিল রাজ্য সরকার। চিড়িয়াখানার বাইরেও কিছু জমি রয়েছে, যেগুলি ব্যবহার করতে পারছেন না ওই জমির মালিক-মামলাকারীরা। তাদের আইনজীবী কল্যাণ বলেন,…
Read More
পরীক্ষা শুরুর আগে বড় ঘোষণা রেলের তরফে

পরীক্ষা শুরুর আগে বড় ঘোষণা রেলের তরফে

অপেক্ষা আর মাত্র একটা দিনের আগামী কাল থেকেই শুরু পরীক্ষা। ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বাড়ানো হচ্ছে একাধিক ট্রেনের স্টপেজ। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানান হয়েছে, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি, ১ মার্চ, ২ মার্চ, ৩ মার্চ এবং ৪ মার্চ, এই দিনগুলিতে একাধিক ট্রেনের স্টেশন বাড়ানো হবে। যাদের মধ্যে রয়েছে শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি, শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-রানাঘাট, লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার, শান্তিপুর-শিয়ালদহ। জগদ্দল, কাঁকিনাড়া, বিভূতিভূষণ হল্ট, পলতা, পায়রাডাঙা সহ বিভিন্ন স্টেশনে দাঁড়াবে ট্রেনগুলি। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সকাল ১০টা থেকে ১১টা ৪৫ পর্যন্ত এবং…
Read More
বড় ঘোষণা মেটার তরফে

বড় ঘোষণা মেটার তরফে

বড় ঘোষণা, এবার থেকে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য গুনতে হবে গ্যাঁটের কড়ি। ঘোষণা করল মেটা। ফেকসবুক-ইন্সটাগ্রাম-এর পেইড সাবস্ক্রিপশন সার্ভিসের ঘোষণা করলেন জুকারবার্গ৷ মেটা-র সিইও মার্ক জুকারবার্গ জানান, এবার থেকে ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবা চালু করা হবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন, বা ‘ব্লু’ ব্যাজের জন্যেই এই প্রিমিয়াম পরিষেবা৷ অ্যাকাউন্টে ব্লু টিক পেতে ইউজারদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হবে। আপাতত ফেসবুক-ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রতি মাসে ১১.৯৯ ডলার ফি ধার্য করা হয়েছে৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার টাকা। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে 'Meta Verified'। এই পরিষেবার মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজাররা সরকারি পরিচয়পত্র দিয়ে নিজেদের অ্যাকাউন্ট যাচাই করতে পারবেন৷ সেই সঙ্গে পেয়ে যাবেন 'ব্লু'…
Read More
বড় সুখবর রাজ্যগুলির জন্য

বড় সুখবর রাজ্যগুলির জন্য

কেন্দ্র সরকারের তরফে বড় সুখবর রাজ্যগুলির জন্য। বেশ কিছু সময় ধরেই জিএসটির বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যগুলি চাপ বাড়াচ্ছিল কেন্দ্রীয় সরকারের ওপর। অবশেষে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এদিন জিএসটি কাউন্সিলের বৈঠকের পর বড় সুখবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানান, শীঘ্রই জিএসটি বাবদ পাওনা অর্থ মেটানো হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বৈঠক শেষে জানিয়েছেন, আজ পর্যন্ত জিএসটি ক্ষতিপূরণ বাবদ যে অর্থ বকেয়া রয়েছে তা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার কাজ শুরু করবে সরকার। এই অঙ্কটা প্রায় ১৭ হাজার কোটির কাছাকাছি। গত ৫ বছরের যাবতীয় বকেয়া রাজ্যগুলিকে মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বলাই বাহুল্য, কেন্দ্রের থেকে টাকা বকেয়া আছে বলে…
Read More
বিতর্ক এড়াতেই জমি নিয়ে বড় সিদ্ধান্ত অমর্ত্য সেনের

বিতর্ক এড়াতেই জমি নিয়ে বড় সিদ্ধান্ত অমর্ত্য সেনের

দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিবাদের পর অবশেষে জমি মিউটেশনের আবেদন করেছেন অমর্ত্য সেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিবাদ এখনও বর্তমান। এরই মাঝে এবার নিজের নামে জমি মিউটেশনের আবেদন করেছেন তিনি। বোলপুর বিএলআরও অফিসে যোগাযোগ করে এই আর্জি জানান হয়েছে তাঁর তরফে। চলতি মাসের ২০ তারিখ ওই ‘মিউটেশন’ সংক্রান্ত শুনানি হওয়ার সম্ভাবনা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য, অমর্ত্য সেন তাঁদের ১৩ ডেসিম্যাল জমি দখল করে রেখেছেন। এই দাবি থেকে তারা নড়তে চাইছেন না। অর্থনীতিবিদের বোলপুরের বাড়ি 'প্রতীচী'তে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অমর্ত্য সেনের থেকে বাড়ির নথিপত্র দেখেছিলেন এবং স্পষ্ট বলেছিলেন নথি ঠিকই আছে।…
Read More
বন্ধ করা হবে শহরের একাধিক রাস্তা

বন্ধ করা হবে শহরের একাধিক রাস্তা

বদল করা হলো বেশ কিছু নিয়ম, আজ অর্থাৎ শনিবার থেকে কলকাতা শহরের বেশ কিছু রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ। রবিবার শহরে রয়েছে হাফ ম্যারাথন যা আয়োজন করছে কলকাতা পুলিশ। সেই কারণেই গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আনা হবে। আজ রাত থেকেই কলকাতার একাধিক রাস্তায় কড়াকড়ি শুরু হচ্ছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, শনিবার রেড রোডের উত্তর এবং দক্ষিণমুখী রাস্তা বন্ধ থাকবে। এদিকে আজ রাত ১২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এজেসি বোস রোড ফ্লাইওভার, মা ফ্লাইওভারের পূর্ব এবং পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে। আগে থেকে বন্ধ করা না হলেও দরকারে পূর্বমুখী এজেসি বোস রোডে যান নিয়ন্ত্রণ করা হবে রবিবার…
Read More
বদল করা হল শিক্ষক বদলির নিয়ম

বদল করা হল শিক্ষক বদলির নিয়ম

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে সম্প্রতি শিক্ষক বদলি নিয়ে অসামঞ্জস্যর অভিযোগ উঠে আসছিল। রাজ্য সরকার উৎসশ্রী পোর্টাল চালু করলেও সমস্যা কোনও ভাবেই কম হচ্ছিল না। অবশেষে নতুন গাইডলাইন প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর। ছাত্র-শিক্ষক অনুপাত বজায় রাখতে বদলি নীতিতে এবার কড়া শিক্ষা দফতর। নয়া বদলি নীতির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানান হয়েছে, যে সমস্ত স্কুলে প্রয়োজনের তুলনায় শিক্ষক কম আছে সেই সমস্ত স্কুলে কেউ নিজে থেকে বদলির জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া বলা হয়েছে, বদলির ক্ষেত্রে যে সব স্কুলে শিক্ষক কম আছে সেই সমস্ত স্কুলকে অগ্রাধিকার দেওয়া হবে।…
Read More
প্রকাশিত হলো টেটের ফল

প্রকাশিত হলো টেটের ফল

পূর্ব ঘোষনা মতোই আজ দুপুরে প্রকাশিত হলো টেটের ফল। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানা গিয়েছে, প্রথম হয়েছেন বর্ধমানের কন্যা ইনা সিংহ। তথ্য বলছে, প্রথম দশে আছেন ১৭৭ জন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন ৪ জন। যিনি প্রথম হয়েছেন তিনি পেয়েছেন ১৩৩ নম্বর। দ্বিতীয়রা পেয়েছে ১৩২ এবং তৃতীয়রা পেয়েছে ১৩১ নম্বর। এদিন বেলা ৩ টে থেকে সকলে বিস্তারিতভাবে নিজেদের ফল দেখতে পারবে ওয়েবসাইটে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার দু’মাসের মাথায় প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফলাফল। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। মোট ১৫০ নম্বরে পরীক্ষা হয়েছিল। নিয়ম অনুসারে টেটে পাশ করলেন ১…
Read More
বাতিলের পথে প্রায় আটশো শিক্ষকের চাকরি

বাতিলের পথে প্রায় আটশো শিক্ষকের চাকরি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে স্কুল শিক্ষক কমিশনের স্ক্যানারে ৮০০-রও বেশি স্কুল শিক্ষক, বাতিল হওয়ার পথে রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষকের চাকরি৷ ২০১৬ সালে নবম-দশমে শিক্ষক পদে নিয়োগ পত্র পেয়েছিলেন তাঁরা সকলেই৷ বিধি প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হল আদালতকে৷ আগামী সপ্তাহেই দেওয়া হবে নোটিশ৷ পর্যায়ক্রমে সুপারিশপত্র বাতিল করা হবে বলে জানালেন এসএসসি-র চেয়ারম্যান৷ সার্ভার এবং ওএমআর শিটের নম্বরে বিস্তর ফারাক৷ ৫৩ পর্যন্ত নম্বর বাড়ানো হয়েছে৷ এই প্রথম স্কুল সার্ভিস কমিশন কবুল করে নিল শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে৷ সেই দুর্নীতির জেরেই প্রায় ৮০০ শিক্ষককে আতস কাঁচের নীচে আনা হয়েছে৷…
Read More
আসন্ন মাধ্যমিক পরীক্ষা ঘিরে নতুন উদ্যোগ

আসন্ন মাধ্যমিক পরীক্ষা ঘিরে নতুন উদ্যোগ

মাঝে বাকি আর কত মাত্রদিন তাই৷ এর পরেই শুরু হয়ে যাবে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষাকেন্দ্র ঘিরে নানা ধরনের সমস্যার মোকাবিলা করতেই এ বার নতুন প্রযুক্তির সাহায্য নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এ বছরের মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় রিয়েল টাইম অ্যাপের ব্যবহার করতে চলেছে তারা। ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীয় অবতীর্ণ হবে ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা-সহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বন্দোবস্ত করতে আগে থেকেই ভাবনাচিন্তা, পদক্ষেপ শুরু করেছিল পর্ষদ। সেই পদক্ষেপেরই অন্যতম একটি হল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই এবার দফতরে বসেই পরীক্ষা কেন্দ্রগুলির উপর নজরদারি চালাবে মধ্যশিক্ষা পর্ষদ৷ পরীক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে প্রশিক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি…
Read More