09
Jan
মাঝে বাকি শুধু আর কটা মাত্র দিন, অপেক্ষা আর দুটি মাসের৷ আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা। অংশ নিতে চলেছে ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী৷ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যাতে কোনও রকম আপত্তিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগাম সতর্ক পর্ষদ৷ অশান্তি তাই সব মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রেই এ বার সিসিটিভির নজরদারির বিষয়ে ভাবনা শুরু করেছে পর্ষদ। প্রত্যিটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশিকা দেওয়া হল মধ্যশিক্ষা পর্ষদের তরফে৷ এই মর্মে ইতিমধ্যেই পরীক্ষাকেন্দ্রগুলিকে সূচিত করা হয়েছে। বলা হয়েছে, পরীক্ষার্থীরা যে পথ দিয়ে ঢুকবে সেই পথে, প্রধান শিক্ষকের ঘরে এবং প্রশ্নপত্র যে ঘরে রাখা হবে—মূলত এই তিনটি ঘরেই…
