02
Sep
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করবে সিবিআই-ই। টেট মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। শুক্রবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, আদালতের নজরদারিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে তদন্ত করবে সিবিআই। পাশাপাশি এও জানায়, এই মামলার যে ২৬৯ জন প্রার্থীর চাকরি বাতিল করেছিল সিঙ্গল বেঞ্চ, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের পুনর্বহাল করা যাবে না। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে বিধায়ক মানিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশও বহাল রেখে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের…
