17
Jun
করোনা সংক্রমণ, নিত্যদিনের বাজারের মূল্যবৃদ্ধি পাশাপাশি পেট্রল ডিজেলের দামের সাথে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। এই সবের মাঝেই স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। দাম কমছে ব্র্যান্ডেড পাম, সূর্যমুখী সোয়াবিনসহ সমস্ত ভোজ্য তেলের। মধ্যবিত্তের হেঁসেলে শান্তি ফিরিয়ে বৃহস্পতিবার জানা গেল এমনটাই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটাই দাম কমেছে ব্র্যান্ডেড পাম তেল, সূর্যমুখী তেল এবং সয়াবিন তেলের। আর তাই খুব শীঘ্রই ভারতে সমস্ত ভোজ্য তেলের দাম কমার বড়োসড়ো সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ইন্ডিয়ান ভেজিটেবল অয়েল প্রডিউসারস অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, ব্র্যান্ডেড পামসহ সূর্যমুখী তেল এবং সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এক্ষেত্রে পাম তেলের দাম প্রতি লিটারে কমেছে ৭ থেকে ৮ টাকা। সূর্যমুখী…
