03
Aug
এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে। গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রিসভায় হতে চলেছে কিছু গুরুত্বপূর্ণ রদবদল। একদিকে যেমন মন্ত্রীত্ব ছেড়ে দলীয় কাজের মন দিতে কয়েকজনকে সরানো হচ্ছে মন্ত্রিসভা থেকে, ঠিক তেমনই রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে সামনে আসতে চলেছে নতুন কয়েকটি মুখ। সোমবার দুপুরে বৈঠক করে নবান্ন থেকে এ কথাই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে নতুন মন্ত্রিত্ব কারা পাচ্ছেন সে ব্যাপারে মুখ খোলেননি তিনি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত কী হতে চলেছে, কারাইবা নতুন মন্ত্রিত্ব পাচ্ছেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। আশা করা হচ্ছে, বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিকের মত বেশ কিছু নতুন মুখ রাজ্যের…
