02
Jul
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। তার আছ থেকে বাদ পড়েনি বাংলাও। এই করোনা আবহে দেশের পাশাপাশি রাজ্যেও আর্থিক সংকট৷ তাই এবার এই করোনাকালে সরকারি খরচে রাশ টানার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, এবার থেকে বিমানে ইকনকিন ক্লাসে যাতায়াত করতে হবে সরকারি অফিসারদের৷ সামাজিক প্রকল্প ছাড়া অন্যান্য ক্ষেত্রে খরচ কমাতে হবে। গাড়ি, কম্পিউটার, অফিসের বিভিন্ন সরঞ্জাম কেনা যাবে না। এমনকী অফিস ভবন, আধিকারিকদের বসার ঘর সংস্কার, সাজানোয় খরচ করা যাবে না। সরাসরি জানানো হলো অর্থ দফতরের অনুমতি ছাড়া বাড়তি কোনও খরচ করা যাবে না৷ আজ শুক্রবার শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। তার ঠিক আগেই খরচে রাশ…
