29
Oct
অবশেষে জারি হলো নিষেধাজ্ঞা৷ দীপাবলির আগে গুরুত্বপূর্ণ রায় বাজি পোড়ানো ও ক্রয়-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট৷ বদলে প্রদীপ, মোমবাতি ব্যবহারের উপর জোড় দেওয়া হয়েছে৷ গ্রিন ক্যাকার্স বা সবুজ বাজিতে ছাড়পত্র দেওয়া হলেও, কী এই সবুজ বাজি তা নিয়ে ধন্দে রয়েছেন খোদ বিক্রেতারাই৷ সবুজ বাজি যে পরিবেশের পক্ষে ক্ষতিকারক নয়, তা পরীক্ষা-নীরিক্ষা করে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা৷ কিন্তু যে বাজি বিক্রি হচ্ছে সেগুলি সত্যিই সবুজ বাজি সেটা কি ভাবে প্রমাণিত হবে? এদিন তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি৷ আদালত বক্তব্য, যিনি কিনছেন বা যিনি বিক্রি করছেন এবং সর্বোপরি পুলিশ কী ভাবে বুঝবে যে এই বাজিই গ্রিন ক্র্যাকার্স এবং তা পরিবেশ ও মানুষের ক্ষতি করবে…
