India

আগামী পঁচিশ বছর দেশের সব চেয়ে গুরুত্বপূর্ণ সময়

আগামী পঁচিশ বছর দেশের সব চেয়ে গুরুত্বপূর্ণ সময়

আগামী সময় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। আগামী সময়ে দেশসের উন্নয়ন পথকে আরো বেশি সুগম করে তুলতে চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কারণে আগামী পঁচিশ বছর সময়কে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। এই কয়েক বছরে অনেক পরিবর্তন আসবে। যানবাহন বাতিল নীতি চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষিতে দেশের যুব সমাজকে তিনি এগিয়ে আসার বার্তা দিয়েছেন। দেশে অনুপযুক্ত যানবাহন বাতিল করার বিষয়ে নীতি নিয়ে বহুদিন ধরেই কাজ করছে মোদি সরকার। অবশেষে এই নীতি চালু করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এই নতুন নীতির কথা বলতে গিয়ে বলেন, ট্র্যাফিককে দূষণমুক্ত করাই এই নীতির মূল উদ্দেশ্য। এই নীতির কারণে রাস্তা থেকে…
Read More
স্কুল খুলেছে রাজ্যে মিলেছে সবুজ সংকেত

স্কুল খুলেছে রাজ্যে মিলেছে সবুজ সংকেত

ধীরে ধীরে কম হচ্ছে করোনা সংক্রমনের গ্রাস। গত দেড় বছরের বেশি সময় ধরে করোনার তান্ডবে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এবার সেই পরিস্থিতি শিথিল হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন রাজ্য। আগামী ১৬ অগস্ট থেকে স্কুল খুলছে উত্তরপ্রদেশে। ৫০ শতাংশ পড়ুয়াকে স্কুলে ডেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করার ছাড়পত্র দিয়েছে যোগী সরকার। রাজস্থান সরকারও আগামী ১ সেপ্টেম্বর থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং ইনস্টিটিউশন খোলার সিদ্ধান্ত নিয়েছে। সেখানেও স্কুলে ৫০ শতাংশ পড়ুয়াকে ডেকে ক্লাস শুরু করার সবুজ সঙ্কেত দিয়েছে সে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। অন্যদিকে, পুজোর পর বাংলায় স্কুল খোলার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। রাজস্থান সরকারের…
Read More
ক্রমাগত চিন্তা বাড়াচ্ছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

ক্রমাগত চিন্তা বাড়াচ্ছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

চিন্তা ধরাচ্ছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১২০ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২১ লক্ষ ১৭ হাজার ৮২৬। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডের বলি ৫৮৫জন। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৫৪ জন। সংক্রমণ কম হওয়ায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ৭৬০। এই মুহূর্তে তা ৩ লক্ষ ৮৫ হাজার ২২৭। অন্যদিকে, দেশে এখনও পর্যন্ত করোনা ভ্যাকসিন পেয়েছেন মোট ৫২ কোটি ৯৫ লক্ষ ৮২ হাজার ৯৫৬ জন। এই হার আরও ত্বরান্বিত না করলে চলতি বছরের মধ্যে টিকাকরণের টার্গেট…
Read More
মিশে যেতে চলছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন

মিশে যেতে চলছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন

করোনা সংক্রমণ রোধ করার একমাত্র উপায় টিকাকরণ। তাই টিকাকরণের ওপরই সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। সংক্রমণ রোধ করার জন্য চলতি বছর জানুয়ারি মাস থেকে টিকাকরণ কর্মসূচি চলছে দেশজুড়ে। সার্বিকভাবে টিকাকরণের গতি বাড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন সংক্রমণ থেকে সুরক্ষা দিতে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের মিশ্রন কতটা কার্যকর তা নিয়ে আলোচনা তুঙ্গে। আবেদনের প্রেক্ষিতে এবার মিশ্র টিকাকরণ নিয়ে পরীক্ষার অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। আইসিএমআর আগেই মিশ্র টিকাকরণ নিয়ে গবেষণা করেছে। সেই গবেষণার ফল কিছুদিন আগেই প্রকাশ করে আইসিএমআর। রিপোর্টে ভ্যাকসিনের মিলিত প্রয়োগ অনেক বেশি কার্যকরী বলে উল্লেখ করা হয়েছে। তবে সিএমসিতে হতে চলা এই ট্রায়াল সম্পূর্ণ আলাদা হবে। এই…
Read More
সমান ভাবে চিন্তা ধরাচ্ছে দেশ ও রাজ্যের করোনা সংক্রমণ

সমান ভাবে চিন্তা ধরাচ্ছে দেশ ও রাজ্যের করোনা সংক্রমণ

ক্রমাগত ওঠানামা করছে দেশের করোনা গ্রাফ। বেশ কয়েক মাস পর গতকাল মঙ্গলবার বেশ খানিকটা নেমে ছিলো দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। এবার আজ তা আবার ঊর্ধমুখী হলো। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন। দৈনিক মৃত্যুও মঙ্গলবারের তুলনায় বেড়েছে। বুধবার একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৯৭ জন। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯ জনের। তবে ১৪০ দিনে এই প্রথম সর্বনিম্ন অ্যাকটিভ রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে…
Read More
দিল্লী গেলেন রাজ্যপাল

দিল্লী গেলেন রাজ্যপাল

ব্যাবধান মাত্র তিন সপ্তাহের। এই মাত্র তিন সপ্তাহের ব্যাবধানে আবার দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সবে মাত্র কদিন হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি সফরে গিয়েছিলেন। এবার দু’দিনের সফরে রাজ্যপাল রাজধানী যাচ্ছেন। সূচি বদল করে মঙ্গলবার বিকেল দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। অন্যদিকে আজই রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে। দু’দিনের দিল্লি সফরে রাজ্যপাল ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রাজ্যপাল। এদিকে এই সফরের মূল কর্মসূচি কী রয়েছে সে ব্যাপারেও বিস্তারিত জানায়নি রাজভবন। তবে রাজ্যপালের এই নয়াদিল্লি সফর নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। এর আগে গত ১৭ জুলাই দিল্লি গিয়েছিলেন…
Read More
আরো এক ভ্যাকসিন পেতে চলেছে দেশবাসী।

আরো এক ভ্যাকসিন পেতে চলেছে দেশবাসী।

আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আগেই একের পর এক টিকা পেতে চলেছে দেশবাসী। এবার জরুরি ভিত্তিতে আরো এক ভ্যাকসিন পেতে চলেছে দেশবাসী। এবার চলতি সপ্তাহেই আরও একটি ভ্যাকসিনকে সবুজ সংকেত দেওয়া হবে। জনসন অ্যান্ড জনসন করোনা ভ্যাকসিনের পর এবার এই সপ্তাহেই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জাইডাস ক্যাডিলা করোনা টিকাকে ছাড়পত্র দেবে কেন্দ্র। গত ১ জুলাই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কেন্দ্রকে আবেদন জানিয়েছিল জাইডাস ক্যাডিলা। এই ভ্যাকসিনটি ছাড়পত্র পাওয়ার অর্থ ১২ থেকে ১৮ বছর বয়সিরাও টিকা পাওয়ার আওতায় পড়বে। কারণ এই সংস্থাই ভারতে সবথেকে বড় ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। যার অন্তর্ভুক্ত ছিল ১২ থেকে ১৮ বছর বয়সিরাও। বছরে ১০০ থেকে ১২০ মিলিয়ন…
Read More
বেশ কিছু মাস পর বড়সড় স্বস্তি এলো দেশের করোনা সংক্রমণে

বেশ কিছু মাস পর বড়সড় স্বস্তি এলো দেশের করোনা সংক্রমণে

আর কিছু মাসের মধ্যেই আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়। এরমধ্যে বেশ খানিকটা স্বস্তি দিল আজকের দৈনিক করোনা সংক্রমণ। বিগত দু সপ্তাহ ধরে লাগাতার বাড়তে থাকা সংক্রমনের সংখ্যায় কিছুটা হলেও থিতি এলো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। পাঁচ মাস পরে দৈনিক সংক্রমণ ফের ২৯ হাজারের নীচে নেমেছে। কেরলে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমার ফলেই মোট সংক্রমণ কমেছে। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৯। মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ ৯৮ হাজার ১৫৮। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। এখনও…
Read More
ক্ষণিকের স্বস্তি করোনা সংক্রমণের সংখ্যায়

ক্ষণিকের স্বস্তি করোনা সংক্রমণের সংখ্যায়

আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দিলেও আজকের দৈনিক করোনা সংক্রমণ। বিগত দু সপ্তাহ ধরে বাড়তে থাকা সংক্রমনের সংখ্যায় কিছুটা হলেও থিতি এলো। রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন। রবিবার এই সংখ্যা ছিল ৩৯ হাজারের বেশি। সব মিলিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৯৫৪ জন। একদিনে দেশে করোনার বলি ৪৪৭ জন। এই হার সামান্য কমেছে। রবিবার দৈনিক মৃত্যু হয়েছিল ৪৯১ জনের। এ নিয়ে গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ৩০৯ জন। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। দৈনিক সংক্রমণ কম…
Read More
আতঙ্কে উত্তাল হলো মুম্বইয়ের বিভিন্ন জায়গা

আতঙ্কে উত্তাল হলো মুম্বইয়ের বিভিন্ন জায়গা

সকাল সকাল আতঙ্কে উত্তাল হলো মুম্বইয়ের বিভিন্ন জায়গা। চারটি বোমা রাখা আছে মুম্বইয়ের বিভিন্ন জায়গায়। তার মধ্যে রয়েছে খোদ অমিতাভ বচ্চনের বাড়িও এবং তিনটি স্টেশনে। মধ্যরাতে অচেনা হুমকি ফোনের ধাক্কায় শোরগোল মুম্বইয়ে। অমিতাভ বচ্চনের জুহুর বাংলোর সামনে বাড়ানো হল নিরাপত্তা। শুরু হয় তল্লাশি। যদিও পরে জানা যায়, এই তথ্য ভুয়ো ছিল। মুম্বই পুলিশ সূত্রে খবর, কন্ট্রোল রুমে ফোন করে এক ব্যক্তি ৪টি জায়গায় বোমা রাখার কথা বলে। ছত্রপতি শিবাজী টার্মিনাস, বাইকুল্লা এবং দাদার রেলওয়ে স্টেশনের পাশাপাশি অমিতাভ বচ্চনের জুহুর বাংলোর কথাও উল্লেখ করে সে। কে বা কারা এর পিছনে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এরপরেই এই চারটি এলাকায় তল্লাশি চালায়…
Read More
বৃদ্ধি পেলো করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা

বৃদ্ধি পেলো করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা

চলতি সপ্তাহের দৈনিক করোনা সংক্রমণ চিন্তা ধরালেও আজ কিছুটা কমলো সেই সংখ্যা। কিন্তু অন্যদিকে চিন্তা ধরালো দৈনিক মৃত্যুর সংখ্যা। ওঠানামা অব্যাহত রইলো দেশের করোনা গ্রাফে। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৬২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫। ভয়ঙ্কর ভাইরাসে মৃত্যু হয়েছে ৬১৭ জনের। একলাফে অনেকটা বাড়ল মৃত্যুর সংখ্যা। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৬৬৮ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন। টিকাকরণের…
Read More
নতুন নিয়ম বাইক আরোহীদের জন্য

নতুন নিয়ম বাইক আরোহীদের জন্য

কেন্দ্র সরকার তরফে নতুন নির্দেশিকা জারি হল মোটরবাইক আরোহীদের জন্য। মোটরবাইকের পিছনে বসা যাত্রীর জন্য নতুন নিয়মবিধি চালু করল কেন্দ্রীয় সরকার। মোটরবাইকের চালকের আসনের পিছনে রাখতে হবে হাত ধরার জায়গা। এছাড়াও আরও বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে কেন্দ্র সরকার তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, বাইকে পিছনে বসা যাত্রীর নিরাপত্তার জন্য মোটরবাইকে ‘হ্যান্ডহোল্ড’ থাকতে হবে। বাইকের দু’পাশে থাকতে হবে পাদানি। পিছনের আসনে বসা যাত্রীর কাপ়ড পিছনের চাকায় জড়িয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্য পিছনের চাকার অন্তত অর্ধেক অংশ ঢেকে দিতে হবে। আরোহীদের ওই বাইকে অন্তত একটি লাগেজ বক্স রাখতে হবে। নয়া সেন্ট্রাল মোটর ভেহিকেলসের নিয়মবিধি (১৯৮৯) সংশোধন করে সম্প্রতি…
Read More
রাজীব গান্ধীর সম্মান থেকে বাদ গেলো নাম

রাজীব গান্ধীর সম্মান থেকে বাদ গেলো নাম

বদলে গেলো নামের তালিকা। টোকিও অলিম্পিক চলাকালীনই বড়ো ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'খেলরত্ন' থেকে বাদ দেওয়া হল রাজীব গান্ধীর নাম। রাজীব গান্ধীর বদলে পুরস্কারের নামের সঙ্গে যুক্ত হল ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যান চাঁদের। এদিন টুইট করে এই নাম বদলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইটে মোদী লেখেন, 'ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক নাগরিকের কাছ থেকে আমি আবেদন পেয়েছি যাতে খেল রত্ন পুরস্কারের নামকরণ মেজর ধ্যান চাঁদের নামে করা হয়। যাঁরা আমাকে এই পরামর্শ দিয়েছেন, তাঁদের আমি স্বাগত জানাচ্ছি। তাঁদের আবেগকে সম্মান জানিয়ে এখন থেকে খেল রত্ন পুরস্কারকে মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার বলা হবে। জয় হিন্দ!'…
Read More
করোনা পরিস্থিতি শিথিল হওয়ায় হলুদ তালিকায় ঠাঁই হল ভারতের

করোনা পরিস্থিতি শিথিল হওয়ায় হলুদ তালিকায় ঠাঁই হল ভারতের

চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ছিল গোটা ভারত। চারিদিকে আক্রান্তের সংখ্যা কয়েকলক্ষ। এই পরিস্থিতিতে অতিমারির দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে ভারত থেকে কেউ ব্রিটেনে পৌঁছলে তাঁকে বাধ্যতামূলক ১০ দিন হোটেলে কোয়রান্টিন থাকতে হবে, এই নিয়ম জারি করেছিল ব্রিটেনে সরকার। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি শিথিল হওয়ায় সেই লাল তালিকা থেকে সরল ভারত। অর্থাৎ প্রায় মাস চারেক পরে আপাতত হলুদ তালিকায় ঠাঁই হয়েছে ভারতের। আগামী রবিবার থেকে এই নিয়ম চালু হবে। এ বার ভারত থেকে কেউ ব্রিটেনে পৌঁছলে তাঁকে আর বাধ্যতামূলক ভাবে হোটেলে থাকতে হবে না। তার বদলে বাড়িতে ১০ দিন কোয়রান্টিন থাকলেই চলবে। তবে বিমানে চড়ার সময়ে আগের মতোই আরটিপিসিআর…
Read More