India

বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের

বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের

মুখ্যমন্ত্রীর মুখে কু কথা,বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ধিক্কার, বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডি.এ সহ অন্যান্য দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন এমনটাই অভিযোগ তুলে ইতিমধ্যে রাজ্যের সর্বত্র সোচ্চার হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের ছাতার তলায় একত্রিত সংগঠন গুলো। শুক্রবার তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে ধিক্কার সহ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন সংগঠন। এই প্রসঙ্গে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলার সহ সম্পাদক নীলাদ্রি অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের যথেষ্ঠ অপমান করেছেন, আমরা চাই উনি ওনার বক্তব্য প্রত্যাহার করুন।"
Read More
দুই হাজার সংখ্যা পার করলো সংক্রমণের সংখ্যা

দুই হাজার সংখ্যা পার করলো সংক্রমণের সংখ্যা

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার ভারতে গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ কোভিড সংক্রমণ হল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫১ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার ছুঁইছুঁই। মোট সক্রিয় আক্রান্ত ১১ হাজার ৯০৩ জন। অন্যদিকে দৈনিক পজিটিভিটি রেটও এখন প্রায় ২ শতাংশ ছুঁয়েছে। তাই অবশ্যভাবে আশঙ্কা বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস নিয়ে। সরকারি পরিসংখ্যান বলছে, শেষ মাত্র ১৫ দিনে প্রায় সাড়ে তিন গুণ বৃদ্ধি…
Read More
দিন প্রতিদিন বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম, কত টাকা আয় রাজ্য ও কেন্দ্র সরকারের?

দিন প্রতিদিন বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম, কত টাকা আয় রাজ্য ও কেন্দ্র সরকারের?

দিন প্রতিদিন বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম৷ তাতে নিশ্চিতভাবেই সমস্যায় পড়েছে মধ্যবিত্ত সমাজ৷ বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছিল৷ যেখানে দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস বা লিকুইফায়েড পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) উপর ৫% কর আরোপ করে৷ অন্যদিক, রাজ্যগুলি রান্নার গ্যাসের উপর ৫৫% কর বসায়। পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি নিজেদের মতো করে পরোক্ষ কর আদায় করে থাকে। কিন্তু এলপিজির ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। এলপিজি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ পণ্য ও পরিষেবা কর বা জিএসটি-র আওতার মধ্যে পড়ে৷ সমগ্র দেশে এলপিজি সিলিন্ডারের উপর মোট ৫% জিএসটি ধার্য করা হয়েছে। এর মধ্য ২.৫% কেন্দ্রীয় সরকার…
Read More
খারিজ হলো মুখ্যমন্ত্রীর আর্জি, বহাল রইল মামলা

খারিজ হলো মুখ্যমন্ত্রীর আর্জি, বহাল রইল মামলা

সম্প্রতি এক অভিযোগ উঠেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। জাতীয় সঙ্গীত অবমাননা করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বম্বে হাইকোর্টে সেই মামলা খারিজ করার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আর্জি মানা হল না। বম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছেন, মামলা বহাল থাকবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অস্বস্তি থেকেই গেল। ২০২১ সালের ডিসেম্বর মাসে মুম্বই সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানেই মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ ওঠে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়, জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করেও হঠাৎ কয়েকটি লাইন উচ্চারণের পর থেমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এর আগে এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছিল মুম্বইয়ের…
Read More
কেন্দ্রের রিপোর্টে বাড়ছে উদ্বেগ

কেন্দ্রের রিপোর্টে বাড়ছে উদ্বেগ

প্রতিনিয়ত বিকাশের এগিয়ে চলেছে দেশ। কেন্দ্রের উদ্যোগে দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’৷ অথচ স্বাধীনতার ৭৫ বছর পর আজও দেশের বিস্তীর্ণ অংশে পৌঁছয়নি পরিস্রুত পানীয় জল৷ খোদ কেন্দ্রের রিপোর্টেই স্পষ্ট হয়ে গিয়েছে ব্যর্থতার সেই পরিসংখ্যান। দেশে ১১ কোটি ৪৯ লক্ষ বাড়িতে নলবাহিত জল পৌঁছে গিয়েছে। ১ লক্ষ ৫৩ হাজার গ্রামে নলের মাধ্যমে পরিস্রুত পানীয় জল সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের কাছে যা সাফল্যের৷ কেন্দ্রের তরফে আরও বলা হয়েছে, ২০১৮-’১৯ অর্থবর্ষে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ৫ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। চলতি অর্থবর্ষে সেই বরাদ্দ বেড়ে ৭০ হাজার কোটি টাকা হয়েছে। এর ফলে প্রচুর স্কুল,…
Read More
নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকারি বাংলো ছাড়তে হবে রাহুলকে

নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকারি বাংলো ছাড়তে হবে রাহুলকে

আচমকাই পদ খোয়াতে হলো তাকে, মানহানি মামলায় আদালত তাঁকে সাজা শোনাতেই খোয়া গিয়েছে সাংসদ পদ৷ ছাড়তে হবে সরকারি বাংলো৷ আগামী ২৩ এপ্রিলের মধ্যে তুঘলক রোডের বাংলো ছাড়তে হবে বলে নোটিশ পাঠানো হয়েছে৷ ছেড়ে দেবন, সরকারি বাংলো ছাড়ার নোটিস পেয়ে জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরকারি আদেশের মান্যতা রাখবেন বলেই জানিয়ে দিয়েছেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ। লোকসভার হাউজিং কমিটির নোটিস পাওয়ার পরই পাল্টা চিঠি পাঠান রাহুল৷ সেখানে তিনি বলেন, ‘‘জনগণের ইচ্ছায় চার বার সাংসদ হওয়ার সুবাদে আমি এই বাসভবনে ভাল সময় কাটিয়েছি। এখানে আমার অনেক সুখের স্মৃতিও তৈরি হয়েছে। আমার অধিকারের প্রতি পক্ষপাত না করে আমি চিঠিতে উল্লেখিত নির্দেশ মেনে নেব।’’ প্রসঙ্গত, সোমবারই ওয়ানাড়ের প্রাক্তন সাংসদকে চিঠি…
Read More
কোচবিহারের লেন্সডাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে আবৃত্তি উৎসব

কোচবিহারের লেন্সডাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে আবৃত্তি উৎসব

আবৃত্তি নীড় সংস্থার ৩১তম বছর পূর্তি উপলক্ষে আগামী পয়লা এপ্রিল কোচবিহার লেন্সডাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে আবৃত্তি উৎসব। আজ কোচবিহার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আবৃত্তি নীড় সংস্থার পক্ষ থেকে লিজা চক্রবর্তী জানান, আগামী পয়লা এপ্রিল সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের এই উৎসব চলবে। সকাল ৯ টায় প্রথমে কোচবিহার সাগরদিঘীর চারিদিকে একটি শোভাযাত্রার অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বিভিন্ন সামাজিক কাজ করছে এই ধরনের ১৬ টি সংস্থাকে সম্বর্ধনা জানানো হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও সন্ধ্যায় কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হবে বলে তিনি জানান। আবৃত্তি উৎসব নিয়ে এদিন আবৃত্তি নীড় সংস্থার সদস্যদের মধ্যে ব্যাপক…
Read More
শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রায় থাকছে ৮১টি ট্যাবলো, জোর প্রস্তুতি শহরে

শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রায় থাকছে ৮১টি ট্যাবলো, জোর প্রস্তুতি শহরে

আগামী ৩০শে মার্চ রামনবমী উপলক্ষে শ্রী রাম নবমী মহোৎসব সমিতির তরফে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শ্রী রাম নবমী মহোৎসব সমিতির সদস্যরা। আগামী ৩০শে মার্চ শিলিগুড়ির মাল্লাগুড়ি হনুমান মন্দির থেকে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ শুরু হবে শোভাযাত্রা। শোভাযাত্রাটি মহাত্মাগান্ধী মোড় হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এসএফ রোডের হিন্দি হাইস্কুলে শেষ হবে। চম্পাসারি, শিবমন্দির,বাগডোগরা, ফাঁপড়ি, ফুলবাড়ি সহ বিভিন্ন জায়গা থেকে শোভাযাত্রা বেরিয়ে মূল শোভাযাত্রার সঙ্গে মিলিত হবে। নিরাপত্তা, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন ব্যবস্থা থাকবে। শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ৮১ টি ট্যাবলো। আযোধ্যার রাম মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, মথুরার শ্রীকৃষ্ণজন্মভূমি ট্যাবলোর…
Read More
দিন প্রতিদিন আবার দেশে বেড়ে চলছে কোভিড আক্রান্তের সংখ্যা

দিন প্রতিদিন আবার দেশে বেড়ে চলছে কোভিড আক্রান্তের সংখ্যা

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে করোনা সংক্রমণ নিয়ে ভাবাই হয়তো ছেড়ে দিয়েছিল সাধারণ মানুষ। কিন্তু বিগত কয়েক সপ্তাহে তা নিয়ে আতঙ্ক আবার বাড়তে শুরু করেছে। শেষ যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে জানা গিয়েছে দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৯০০ ছাড়িয়েছে। দেশের স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, বর্তমানে দেশে অ্যাকটিভ কেস ৬ হাজার ৩৫০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন মোট ৯১৮ জন। আর একই সময়ে ৪৪ হাজারেরও বেশি করোনা পরীক্ষা হয়েছে। চিন্তার বিষয়…
Read More
হাতির হানার ক্ষতিগ্রস্ত রেশন দোকান

হাতির হানার ক্ষতিগ্রস্ত রেশন দোকান

হাতির হানার ক্ষতিগ্রস্ত রেশন দোকান। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি এলাকায়। ঘটনায় শনিবার সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় বাসিন্দাদের। জানা যায়, গতকাল মধ্যরাতে একটি দলছুট হাতি জলপাইগুড়ি জেলা রাজগঞ্জ ব্লকের মান্তাদারি এলাকায় একটি রেশন দোকানের দরজা ভেঙে চাল, আটা বের করে লন্ডভন্ড করে পালিয়ে যায়। দোকানও ভাঙচুর করে বলে অভিযোগ। দোকানের পাশে থাকা বাড়ির লোকেরা কিছু একটা বুঝতে পেরে চিৎকার করতে শুরু করে। এরপরেই এলাকাবাসীরা সকলে বেরিয়ে এলে হাতিটি একটি আটার বস্তা নিয়ে দৌড়ে পালায় বলে দাবি দোকানদারের। এলাকাবাসী জানায়, রাত্রি সাড়ে বারোটা নাগাদ একটি হাতি এসে রেশন দোকানে ভাঙচুর করে। এরপরে তারা পার্শ্ববর্তী…
Read More
আবার নতুন করে বাংলায় আসতে চলেছে বন্দেভারত এক্সপ্রেস

আবার নতুন করে বাংলায় আসতে চলেছে বন্দেভারত এক্সপ্রেস

বড় খুশির খবর, বহু বিতর্কের পর আবারও কেন্দ্র সরকারের তরফে বাংলায় নতুন করে আরও এক বন্দেভারত এক্সপ্রেস আসতে চলেছে৷ অপেক্ষা মাত্র আর ১৫ দিনের৷ তবে এবার বদলাতে পারে পথ, আর কলকাতা থেকে নয়। দ্বিতীয় বন্দে ভারত চলবে এনজেপি-গুয়াহাটি রুটে। সম্প্রতি নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে এমনই এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহেই উদ্বোধন করা হতে পারে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের। জানা যাচ্ছে, আপাতত সপ্তাহে ২ দিন এনজিপি-গুয়াহাটি রুটে এই ট্রেনটি চলবে। তবে বাংলা যে দ্বিতীয় বন্দে ভারত পেতে চলেছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। ইতিমধ্যেই ঢেলে সাজানো হচ্ছে নিউ জলপাইগুড়ে স্টেশনকে। যার ফলে উত্তরবঙ্গের বাসিন্দারা ব্যাপক সুবিধা পেতে চলেছে। বিশেষ সূত্রে দাবি,…
Read More
সংক্রমণের সক্রিয়তা বাড়ছে দেশে

সংক্রমণের সক্রিয়তা বাড়ছে দেশে

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল হাজারের দুয়ারে৷ করোনা সক্রিয়তার হার বেশ কয়েকটি জেলায় ১০ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশের মোট ১৪টি জেলায় করোনা সক্রিয়তার হার ১০ শতাংশ কিংবা তার বেশি। দেখা গিয়েছে, দেশের ৩৪টি জেলায় করোনা সক্রিয়তার হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। মূলত শেষ চার দিনের পরিসংখ্যান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, ১৪ মার্চ পর্যন্ত ৫ থেকে ১০ শতাংশ করোনা সক্রিয়তা দেখা গিয়েছিল মাত্র ১৫টি জেলায়। পরের চার দিনে লাফিয়ে সেই সংখ্যা…
Read More
দোষীদের যন্ত্রণাহীন মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

দোষীদের যন্ত্রণাহীন মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

দোষীদের শাস্তি কমাতে বড় ঘোষণা কোর্টের তরফে। মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফাঁসির মতো নিষ্ঠুর ও যন্ত্রণাদায়ক সাজার বিকল্প চায় সুপ্রিম কোর্ট৷ মৃত্যুদণ্ড কার্যকর করতে ‘কম যন্ত্রণাদায়ক এবং মর্যাদাপূর্ণ’ পদ্ধতি বেঁচে নেওয়া হোক৷ কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চ বলে, ফাঁসির বদলে অন্য কোনও পদ্ধতি অনুসন্ধান করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক৷ ফাঁসির বদলে অন্য কোনও পদ্ধতিতে মৃত্যুদণ্ড দিলে কতটা কম যন্ত্রণার হবে, সেই বিষয়ে বিজ্ঞানসম্মত তথ্য চাইছে শীর্ষ আদালত। সংশ্লিষ্ট মামলায় আইনজীবী ঋষি মালহোত্রা দাবি করেন, ফাঁসি অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি মৃত্যু পদ্ধতি। দেহ ঝুলন্ত অবস্থায় থাকার সময় কঠিন যন্ত্রণা সহ্য করতে হয় মৃত্য…
Read More
কেঁপে উঠল প্রায় গোটা উত্তর ভারত

কেঁপে উঠল প্রায় গোটা উত্তর ভারত

আচমকাই ভয়ঙ্কর ভূমিকম্প দেখা দিলো দেশের বেশ কিছু অংশে৷ ভয়াবহ ভাবে কম্পনের ফলে কেঁপে উঠল প্রায় গোটা উত্তর ভারত, তবে স্বস্তি যে ক্ষয়ক্ষতি হয়নি তেমন কিছু৷ রাজধানী দিল্লি ছাড়াও কম্পন অনুভূত হয়েছে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানায়৷ দিল্লি এবং সংলগ্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় কেঁপে উঠেছে মাটি৷ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির অন্যতম প্রধান জেএল গৌতম জানিয়েছেন, আফগানিস্তানের ফৈজাবাদের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল৷ ভূপৃষ্ঠের ১৫৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫। আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান, তাজিকিস্তান, কিরঘিজস্তান এবং চিনের শিনজিয়াংয়েও…
Read More