India

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব

গত ২১শে ফেব্রুয়ারি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় স্টেডিয়ামে বেশ কিছু গর্ত করা হয়। সেই গর্তগুলো ভর্তি করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে,পাশাপাশি মাঠে যে সমস্ত জায়গায় ঘাস নষ্ট হয়েছিল জল দিয়ে সেই সমস্ত জায়গার ঘাস ঠিক করা হচ্ছে। আজ মাঠের পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি বলেছিলাম একমাস সময় দিলে আমি এই মাঠ পুনরায় খেলারযোগ্য করে দেব। আমি তিন চারদিন আগে এসে যে পরিস্থিতি দেখেছিলাম মাঠের, তার পরিবর্তন হয়েছে। আশা করছি আর ১০-১৫ দিনের মধ্যে খেলার যোগ্য হয়ে। সামনেই শিলিগুড়ি মহাকুমা ক্রিড়া পরিষদের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টের…
Read More
নিখোঁজ ছেলেকে খুঁজতে থানার দারস্থ বাবা

নিখোঁজ ছেলেকে খুঁজতে থানার দারস্থ বাবা

পরীক্ষা ভালো না হওয়ায় ছেলেকে বাড়িতে বকাবকি করেছিলেন বাবা। এরপর প্রাইভেট টিউশনি‌তে যাওয়ার নাম করে আচমকাই নিখোঁজ হয়ে যায় নবম শ্রেণীর এক ছাত্র। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি এলাকায়। শনিবার ওই ছাত্রকে মালদার ফরাক্কায় পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নবম শ্রেণির ওই ছাত্রের নাম শুভদীপ দাস। জলপাইগুড়ি‌র হোলি চাইল্ড স্কুলের ছাত্র সে। ছেলের আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় একরকম দিশেহারা হয়ে পড়েন তার বাবা সুদীপ দাস। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন তিনি। অভিযোগ দায়ের করতে এসে থানার মধ্যেই বারবার কান্না‌য় ভেঙে পড়েন। তিনি বলেন, ছেলের পরীক্ষা ভালো না হওয়ায় তাকে বাড়িতে বকাবকি করছিলেন। এজন্য টিউশনি…
Read More
আইসিসি নর্থবেঙ্গলের নয়া চেয়্যারম্যান হলেন সঞ্জয় গোয়েল

আইসিসি নর্থবেঙ্গলের নয়া চেয়্যারম্যান হলেন সঞ্জয় গোয়েল

ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের (নর্থ বেঙ্গল) নতুন চেয়্যারম্যান নির্বাচিত হলেন সঞ্জয় গোয়েল। এতোদিন এই দায়িত্বে ছিলেন নিশান্ত মিত্তাল। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উমং মিত্তাল। নতুন দায়িত্ব পাবার পর সঞ্জয় গোয়েল জানান,'শিল্প সহজ বিষয় নয়। বিগত দুই বছরের কোভিড পরিস্থিতি এই পথকে আরও কঠিন করে দিয়েছে। তারপরেও এই এলাকার সমস্ত উদ্যোগপতিদের পরামর্শ নিয়ে একটা সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।' আইসিসি নর্থ বেঙ্গলের বার্ষিক সাধারন সভায় এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের রূপরেখা নিয়ে দীর্ঘ আলোচনাও হয়। এখানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক এস পুন্নমবলম, শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, এসজেডিএ CEO অভিজিৎ শিবালি, ভাইস চেয়ারম্যান দীলিপ দুগার,আইসিসি প্রেসিডেন্ট মেহুল মহঙ্কা…
Read More
এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি হোটেলে ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

এনজেপি স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি হোটেলে ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি হোটেলে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই একদল দুষ্কৃতী ওই এলাকায় খাওয়ারের হোটেলে ঢুকে পড়ে। সেই সময় হোটেলের কর্মীদের সাথে তারা দুর্ব্যবহার করে বলে অভিযোগ। হোটেল কর্মীরা প্রতিবাদ করায় ভাঙচুর চালানো হয় একইসাথে হোটেলের কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় NJP থানার পুলিশ এবং ২ জনকে আটক করে নিয়ে যায়। আজ সকাল থেকেই ওই এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। সমস্যা সমাধানে এদিন ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে ব্যবসায়ী সমিতি। এবিষয়ে শিলিগুড়ি টাউন ব্লক ৩…
Read More
রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ শংকর ঘোষের

রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ শংকর ঘোষের

রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ। বুধবার শংকর ঘোষ শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়ে দেখা করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। একাধিক ব্যবস্থা চালু করার দাবিও জানান তিনি।অপরদিকে, শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানান, এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা তাদের কাছে এসে পৌঁছায়নি তবে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। তবে হাসপাতালের পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন বিধায়ক শংকর ঘোষ।
Read More
আবার বাড়লো গ্যাসের দাম

আবার বাড়লো গ্যাসের দাম

প্রতিনিয়ত বাড়তে থাকা বাজারদরের মাঝে আবার নতুন করে বাড়ল চাপ। মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম৷ কার্যকর করা হয়েছে হয়েছে নয়া দাম৷ নয়া দাম অনুসারে কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে হলে, গুণতে হবে ১,১২৯ টাকা। গত বছর অর্থাৎ ৬ জুলাই শেষ বার দাম বেড়েছিল রান্নার গ্যাসের। হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও মার্চ মাস থেকে ৩৫২ টাকা বেড়ে ২২২১.৫০ টাকা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, খাদ্য এবং অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই দিশেহারা অবস্থা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলির। ওষুধের খরচ বেড়ে গিয়েছে বহুগুণ৷ পেট্রল-ডিজেলের দামও চড়া৷ ফলে বেড়ে গিয়েছে যাতায়াতের খরচও। এরই মধ্যে বাড়ল রান্নার গ্যাসের দাম৷ ফলে বাড়ল সংসার খরচও৷ এই…
Read More
কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে চলল বিক্ষোভ

কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করে চলল বিক্ষোভ

দাবি পূরণ না হওয়ায় আবারও ধর্না তৃণমূল চা শ্রমিক সংগঠনের। বুধবার থেকে আবারও কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলো তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন।জলপাইগুড়ি জেলার বালুরঘাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ি ঘেরাও করা হয়। সেখানে চা শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড দেওয়া সহ একাধিক দাবিতে জমায়েত হয় তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। তৃনমূল কংগ্রেস সূত্রে খবর, মার্চ মাসের ১ তারিখ থেকে টানা পালা করে ৬ তারিখ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত এর আগেও জন বারলার বাড়ির সামনে ধর্না ও বিক্ষোভে সামিল হয়েছিল তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতারা। আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকড়া, শ্রমিক নেতা রাজু গুরুং…
Read More
বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে নামলো শিলিগুড়ি পুরনিগম

বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে নামলো শিলিগুড়ি পুরনিগম

আবারও শহর জুড়ে বেআইনি ভাবে রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে নামলো শিলিগুড়ি পুরনিগম এবং পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকালে শিলিগুড়ির হসপিটাল মোড় এলাকায় রাস্তার ফুটপাত দখল করে বসা দোকান গুলি ফের সরিয়ে দেওয়া হয়। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে বারবার শহরকে পরিচ্ছন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু বারবার একই ছবি দেখা যাচ্ছে, ফুটপাথ ঘিরে ব্যাবসা করছে কিছু ব্যাবসায়ী। মঙ্গলবার সাতসকালে উচ্ছেদ অভিযানে নেমে দোকানপত্র সরিয়ে দেন পুরনিগম এবং পুলিশের কর্মকর্তারা। এরপর এলাকায় ব্যবসায়ীরা বিক্ষোভে ফেটে পড়েন।
Read More
আগামী নির্বাচন নিয়ে আশাবাদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী নির্বাচন নিয়ে আশাবাদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ভোটের ফল নিয়ে আশা তো আছে, কিন্তু বিজেপির যেন মূল লক্ষ্য আসন্ন লোকসভা নির্বাচন। বছর ঘুরলেই অর্থাৎ ২০২৪ সালে রয়েছে এই ভোট। লোকসভা ভোটের জয়ের ব্যাপারে এখন থেকেই আশাবাদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট জানিয়েছেন, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে বিজেপি। মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর 'ডেপুটি' শাহ। সেখান থেকেই তিনি বার্তা দেন, আগামী বছর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবেন এবং বিরোধীদের অস্তিত্ব মুছে দেবেন। মধ্যপ্রদেশের সাতনায় একটি মেডিকেল কলেজ উদ্বোধন করেন অমিত শাহ। সেই মঞ্চ থেকেই মধ্যপ্রদেশের…
Read More
টিকাকরণ নিয়ে একাধিক তথ্য দিল কেন্দ্র

টিকাকরণ নিয়ে একাধিক তথ্য দিল কেন্দ্র

বিগত দু বছরের বেশি সময় ধরে করোনাভাইরাসের আতঙ্ক তাড়া করে বে রিয়েছে বিশ্বের মানুষকে। করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বাজারে আসে কোভিড টিকা। টিকার কারণে কতজন নিরাপত্তা পেয়েছেন কোভিড থেকে, এইসব তথ্য সম্পর্কে জানান কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই বিষয়ক তথ্য দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০২১ সালের ১৬ জানুয়ারি ভারতে টিকাকরণ শুরুর পর এখনও পর্যন্ত দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ টিকা পেয়ে গিয়েছেন। আর কোভিডের টিকার কারণে ৩৪ লক্ষ মানুষের নিরাপত্তা হয়েছে। টিকার কারণে সংক্রমণের তীব্রতা যেমন কমেছে, তেমন রোগ প্রতিরোধ ক্ষমতাও মানুষের মধ্যে বেড়েছে বলে দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে। পরিসংখ্যান অনুযায়ী, ১৮.৩ বিলিয়ন ডলার ক্ষতি…
Read More
রাশিয়ার থেকে তেল কিনছে ভারত

রাশিয়ার থেকে তেল কিনছে ভারত

বারংবার বারণ সত্ত্বেও অগ্রাহ্য করেছে ভারত। রাশিয়া থেকে ভারত যাতে তেল আমদানি না করে সেই আবেদন বারবার জানিয়েছে আমেরিকার পাশাপাশি ইউরোপের দেশগুলি। এমনকী এ ব্যাপারে ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে ওয়াশিংটন। কিন্তু ভারত সবার আপত্তি অগ্রাহ্য করে তেল আমদানি করেই চলেছে। আর এভাবে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার ফলে প্রচুর লাভ হয়েছে নয়াদিল্লির। সূত্রের খবর, এতে ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার কোটি টাকা লাভ করেছে নয়াদিল্লি। শুধু তাই নয়, রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল পাওয়ার কারণে বহুদিন ধরেই ভারতে নতুন করে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। পরিসংখ্যান বলছে গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরুর আগে ভারত ব্যারেল প্রতি ১১০ ডলারে বিদেশ থেকে…
Read More
তালিকা থেকে সরে গেলেন, এবার আরও ‘গরিব’ হলেন আদানি

তালিকা থেকে সরে গেলেন, এবার আরও ‘গরিব’ হলেন আদানি

নতুন বছরের শুরু থেকে যেন সময়টা একেবারেই ভালো যাচ্ছে না শিল্পপতি গৌতম আদানির। সম্প্রতি উঠতে থাকা কারচুপির অভিযোগ সামনে আসার পর থেকেই বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে তাঁর পতন শুরু হয়েছে। প্রথম দশ থেকে অনেক আগেই বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু কিছু সময়ে প্রথম কুড়িতে ছিলেন। সেই তালিকাতেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি শিল্পপতি গৌতম আদানি। এবার আরও 'গরিব' হলেন তিনি। জানা গিয়েছে, বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এবার প্রথম ২৫-এর বাইরে চলে গিয়েছেন আদানি। আমেরিকার আর্থিক পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট আদানি গোষ্ঠীর জন্য এই খারাপ সময় এনেছে। কারচুপি করে সংস্থার শেয়ার দর বাড়ানোর অভিযোগ উঠার পর থেকেই হু হু করে নামতে শুরু করে…
Read More
দিল্লিতে অনুভূত হল কম্পন

দিল্লিতে অনুভূত হল কম্পন

একের পর এক কম্পন বাড়ছে আতঙ্ক। এবার আরও একবার কম্পন অনুভূত হল রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায়। আর রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। ন্যাশেনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল। তারা আরও জানিয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিস্তীর্ণ এলাকাতেও ফের একবার কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বা মৃত্যুর কোনও খবর আসেনি যা স্বস্তি দিচ্ছে। একাধিক জায়গায় শেষ কয়েক সপ্তাহে ভূমিকম্প হয়েছে। যেমন সিকিম, মেঘালয়, ভুটান। বাদ যায়নি দেশের উত্তর-পূর্ব অঞ্চলও। উত্তরাখণ্ডের জোশীমঠের ঘটনার পর থেকে ভূমিকম্প নিয়ে আতঙ্ক আরও দ্বিগুণ বেড়েছে মানুষের মধ্যে তা বলাই যায়। ভূবিজ্ঞানীরা জানাচ্ছেন, হিমালয় অঞ্চলে ভূগর্ভস্থ ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশীয়…
Read More
বদল করা হলো পরীক্ষার দিন

বদল করা হলো পরীক্ষার দিন

বদল করা হলো পরীক্ষার দিন। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে এ বছরের হাই মাদ্রাসার পরীক্ষাও। তা চলবে ১৩ মার্চ পর্যন্ত। তবে ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কারণে সেদিন হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিলের কোনও পরীক্ষা হবে না। সেদিনের পরীক্ষা হবে আগামী ৯ মার্চ, বৃহস্পতিবার। পরীক্ষার বাকি সূচি অপরিবর্তিত থাকছে। এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এদিকে সরকারি কর্মীরা প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছিল এবং আগামী ৯ মার্চ এই ধর্মঘট হওয়ায় কথা ছিল। কিন্তু মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষা ওই একই দিনে পড়ে যাওয়ার ধর্মঘটের দিন বদল করা হয়েছে। যৌথ সংগ্রামী মঞ্চের তরফে জানানো হয়েছে, আগামী ৯ মার্চের পরিবর্তে ধর্মঘটের…
Read More