26
Jul
গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা দেশ৷ ওঠা পড়া লেগেই আছে সংক্রমণের সংখ্যায়৷ গত সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের উপরে অবস্থান করার পর অবশেষে রেকর্ড পতন দেশের করোনা গ্রাফে। সপ্তাহের প্রথম দিনেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় ২১ হাজারের গন্ডি থেকে নামল ১৬ হাজারে। সেই সঙ্গে কমল মৃতের সংখ্যাও। প্রায় দুই সপ্তাহ ধরে রেকর্ড হারে করোনার দৈনিক সংক্রমণ বৃদ্ধির পর অবশেষে সোমবার তা কিছুটা নিম্নমুখী হল। সোম সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের করোনা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৮৬৬ জন। গত শুক্রবারেও দৈনিক আক্রান্তের এই সংখ্যাটি অবস্থান করছিল ২২…
