India

ইসলামপুর থানায় অবস্থান-বিক্ষোভে বিজেপি

ইসলামপুর থানায় অবস্থান-বিক্ষোভে বিজেপি

সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানায় অবস্থান-বিক্ষোভে বসল ভারতীয় জনতা পার্টির। এদিন ভারতীয় জনতা পার্টির ইসলামপুর মন্ডল কমিটির পক্ষ থেকে একটি সমাবেশ পার্টি অফিস থেকে বের হয়ে ইসলামপুর থানায় এসে বিক্ষোভ দেখায়। সেখানে একাধিক নেতা তাদের বক্তব্য রাখেন। বিজেপির নেতৃত্বরা জানান, নবান্ন অভিযানে তাদের একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তারই প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ দেখান।
Read More
চলতি সপ্তাহে শেষেই ব্রিটেন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

চলতি সপ্তাহে শেষেই ব্রিটেন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ব্রিটেনের আকাশে কালো মেঘের ঘনঘটা, সমাপ্তি প্রায় এক যুগের। রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত। তাঁর উত্তরাধিকার হিসাবে ব্রিটেনের মসনদে বসলেন প্রিন্স চার্লস। রীতি অনুসারে, রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই তিনি রাজা হিসাবে শপথ গ্রহণ করলেন। এখন থেকে তিনি কিং চার্লস। এই পরিস্থিতিতে আগামী সোমবার ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য৷ তাঁকে শেষ বিদায় জানাতে ব্রিটেনে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিদেশ মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে৷ আগামী শনিবারই লন্ডনে পৌঁছে যাবেন তিনি। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকালে গত ৭০ বছরে ভারত ও ব্রিটেনের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছে। ভারতের তরফে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে…
Read More
বীরপাড়াতে হঠাৎ হাতির হানা, নিহত ১

বীরপাড়াতে হঠাৎ হাতির হানা, নিহত ১

হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। বীরপাড়া থানার ৩ নম্বর সরুগাঁও বস্তিতে বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হাতির হানায় নিহত হন পুলিকর ওরাওঁ নামের এক বৃদ্ধ। ৬৬ বছর বয়সী ওই বৃদ্ধ এদিন ভোরে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরোতেই একটি দলছুট দাঁতাল হাতি তাঁকে আক্রমন করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে অবশ্য দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান হয়।
Read More
খুদে হাতে অল্প খরচেই মা দূর্গা পেল আকার

খুদে হাতে অল্প খরচেই মা দূর্গা পেল আকার

কথায় বলে ইচ্ছা থাকলে সব হয়, আর সেই ইচ্ছের জোরেই ৬০ হাজার নয় মাত্র ৫ হাজার টাকায় দূর্গা বানিয়েই তাক লাগিয়ে দিল ছোট্ট রিয়ান। রিয়ানের সাথে সাথে ধীরে ধীরে প্রতিমার আকারও বড় হচ্ছে। বিগত তিন বছর ধরে ছোট্ট রিয়ান ঘরে বসেই দুর্গা প্রতিমা বানিয়ে চলেছে। এই কাজের শুরু করোনা অতিমাড়ির সময় থেকে। চলছিল লকডাউন, বন্ধ ছিল স্কুল। নিষেধাজ্ঞা ছিল ঘর থেকে বাইরে যাওয়ার। এমন কঠিন সময় পার করার উপায় নিজেই খুঁজে নিয়েছিল জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত নগর নিবাসী দশ বছর বয়েসের রিয়ান সেন। কখনও গুগুল আবার কখনও নিজস্ব কল্পনা এই সম্বল করেই ঘরে বসে বানিয়ে ফেলেছিল মা দূর্গা। এবার আর…
Read More
ফুলবাড়ি বটতলা দূর্গোৎসব কমিটির পুজো এবার বিগ বাজেটের

ফুলবাড়ি বটতলা দূর্গোৎসব কমিটির পুজো এবার বিগ বাজেটের

৪৩তম বর্ষে ফুলবাড়ি বটতলা দূর্গোৎসব কমিটির এবারের পুজো বিগ বাজেটের।বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো৷ এই দূর্গাপুজো আসতে বাকি আর মাত্র কটা দিন৷ তাই বাংলার বিভিন্ন এলাকায় সমস্ত দূর্গাপুজো আয়োজকদের মধ্যে চলছে জোর কদমে প্রস্তুতি। ইন্দো-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি এলাকায় যে সমস্ত দুর্গাপুজো হয় তার মধ্যে অন্যতম হল ফুলবাড়ির বটতলা দূর্গোৎসব কমিটির পুজো। এবছর তাদের পুজো ৪৩তম বর্ষের পদার্পণ করেছে৷ বিগত দুই বছর করোনা অতিমারীর কারনে খুব ছোট করে করতে হয়েছিল পুজো, তাই এবছর তারা ধুমধাম করেই পুজো করছেন। দুই বছর যেহেতু মানুষ বের হতে পারেনি বাড়ি থেকে তাই এবার তাদের পুজোর বাজেট বাড়িয়ে দিয়ে পুজোর আকর্ষন বাড়িয়ে দিয়েছেন তারা।
Read More
কালচিনিতে বিক্ষোভে বিজেপি

কালচিনিতে বিক্ষোভে বিজেপি

কালচিনি এলাকায় মঙ্গলবার বিক্ষোভ মিছিলে নামল বিজেপি। এই বিষয়ে উল্লেখ্য, আজ কলকাতায় বিজেপির নবান্ন অভিযান, আর সেই অভিযানে যেতে গতকাল পুলিশের জন্য বাধার মুখে পড়তে হয় কালচিনি ব্লকের বিজেপি কর্মীদের। এর প্রতিবাদেই এদিন তারা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। এদিনের মিছিলটি কালচিনির বিজেপি ৮ নম্বর মন্ডল কার্যালয়ে থেকে শুরু হয়ে কালচিনি চৌপতিতে এসে থামে। সেখানে বিজেপি কর্মীরা কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। উক্ত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ৮ নম্বর মন্ডল কমিটির সভাপতি উত্তম লামা, কালচিনি পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা তৌফিল সোরেন সহ বিজেপি নেতা কর্মীরা।
Read More
বিএসএনএলের বৈঠকে এসে ক্ষোভ প্রকাশ রাজু বিস্তার

বিএসএনএলের বৈঠকে এসে ক্ষোভ প্রকাশ রাজু বিস্তার

চা বাগানের শ্রমিকরা মজুরি না পাওয়ায় ক্ষুব্ধ অভিষেক ব্যানার্জী। ছয় মাস হলো ব্যাপারটা নিয়ে দেখার, কিন্তু এরপরও কোনও প্রকার ব্যবস্থা না নেওয়ায় অভিষেক ব্যানার্জিকে তিনি ছাড়বেন না বলে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। সোমবার শিলিগুড়ি বিএসএনএল অফিসের বৈঠকে এসে রাজু বিস্তা বলেন, "বিএসএনএল আরও উন্নতি হচ্ছে এবং লোকের কি কি সমস্যা হচ্ছে সেটা তিনি দেখবেন।"
Read More
নিখোঁজ ব্যাবসায়ী, ২০ দিন পরেও মেলেনি হদিশ

নিখোঁজ ব্যাবসায়ী, ২০ দিন পরেও মেলেনি হদিশ

শহর শিলিগুড়ি থেকে হঠাৎ নিখোঁজ ব্যাবসায়ী। কুড়ি দিন কেটে যাওয়ার পরেও মেলেনি হদিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কতোয়ালি থানার অধীন ৭৩ মোড় সংলগ্ন এলাকার। জানা গেছে, নিখোঁজ ব্যাক্তির নাম পূর্ণেন্দু শেখর সাহা। নিখোঁজ যুবকের বাবা জানান, গত ২৩ শে অগাস্ট ছেলে ব্যাবসার সামগ্রী আনতে বাসে করে শিলিগুড়ি যায়, আর তারপর থেকেই কোনো খোঁজ নেই তার। ২৪ শে অগাস্ট এই বিষয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানায় লিখিত ভাবে সব জানান হয়, কিন্তু আজ কুড়ি দিন পরেও ছেলের কোনও খোঁজ না পেয়ে বড় অসহায় অবস্থার মধ্যে তারা কাটাচ্ছেন বলে জানান। অপরদিকে, নিখোঁজ পূর্ণেন্দু শেখর সাহার স্ত্রী অর্পিতা সাহা বলেন, "এতো দিন হয়ে গেল আমার স্বামীর…
Read More
জলপাইগুড়িতে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

জলপাইগুড়িতে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

শিশুদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানে সংস্থার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন সংস্থার পক্ষে শর্মিষ্ঠা বসু জানিয়েছেন,একশোটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। শিবির থেকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে তাদের বলে জানিয়েছেন তিনি।
Read More
শুধু পুজো নয়, সম্প্রীতির বড় উদাহরন বয়ে চলছে চাঁচোল

শুধু পুজো নয়, সম্প্রীতির বড় উদাহরন বয়ে চলছে চাঁচোল

চাঁচোল রাজবাড়ির দুর্গা প্রতিমার বিসর্জনের দিন সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে লন্ঠন হাতে দাঁড়িয়ে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। যতক্ষণ পর্যন্ত ওই সম্প্রদায়ের পুরুষ- মহিলাদের লন্ঠনের আলোয় গোটাপুকুর আলোকিত না হচ্ছে, ততক্ষণ দেবী দুর্গা বিসর্জিত হবে না বলে নিয়ম প্রচলিত রয়েছে এই পুজোয়। প্রায় ৩৫০ বছর ধরে সম্প্রীতির এই পরম্পরা মেনে আজও চাঁচোল রাজবাড়ির দেবী দুর্গা নিষ্ঠার সঙ্গে পুজোর পর বিসর্জন পর্ব এখনও পালিত হয়ে আসছে এখানে। জানা যায়, দশমীর দিন সন্ধ্যায় বিসর্জনের সময় শুধুমাত্র লন্ঠনের আলো নিয়ে দেবী দুর্গাকে পথ দেখান মুসলিম সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা। চাঁচোল মহকুমার পাহাড়পুর এলাকার মহানন্দা নদীর পশ্চিমপাড়ে সতীঘাট নামে পরিচিত ওই জলাশয়ে নিয়ম করে দেবীদুর্গাকে বিসর্জন…
Read More
ভারত সরকারের তরফে রানী এলিজাবেথের মৃত্যুতে ১ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা

ভারত সরকারের তরফে রানী এলিজাবেথের মৃত্যুতে ১ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা

ব্রিটেনের আকাশে কালো মেঘের ঘনঘটা৷ সমাপ্তি হয়েছে প্রায় এক যুগের। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। চলতি সপ্তাহের বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। বিভিন্ন দেশের মতোই ভারত এই ঘটনায় শোক প্রকাশ করেছে। সরকারের তরফে জানান হয়েছে যে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে একদিনের জাতীয় শোক পালিত হবে দেশে। স্বরাষ্ট্রমন্ত্রক এই মর্মে এক বিবৃতি প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি সম্মান জানিয়ে আগামী ১১ সেপ্টেম্বর এক দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সে দিন দেশের সমস্ত সরকারি দফতর ও অন্যান্য জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কোনও রকম…
Read More
বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল ভারত সফরে এসে নমোর সঙ্গে বৈঠকে সারলেন

বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল ভারত সফরে এসে নমোর সঙ্গে বৈঠকে সারলেন

গত মাসের শেষেই ঘোষণা করা হয়েছিল যে ভারত সফরে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ব নির্ধারিত সময় মতোই তিন দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর ভারত সফরে এসে গতকাল অর্থাৎ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। জানা গিয়েছে, এই বৈঠকেই বিদ্যুৎ, রেল এবং সড়ক পথের ক্ষেত্রে মউ স্বাক্ষর করেছে দুই রাষ্ট্র। আগেই খবর মিলেছিল যে, এই সফরে ভারতের সঙ্গে একাধিক চুক্তি সাক্ষর করতে পারে বাংলাদেশ। সেই মতো মউ সাক্ষর হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারত সফরে এসেছেন সেদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমিন। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং…
Read More
আচমকাই বিদায় জানালেন, গতকাল সম্পন্ন হল সাইরাসের শেষকৃত্য

আচমকাই বিদায় জানালেন, গতকাল সম্পন্ন হল সাইরাসের শেষকৃত্য

গত সপ্তাহের শেষ দিন অর্থাৎ গতকাল আচমকাই এক আকস্মিক দুর্ঘটনায় প্রাণ যায় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যানের৷ তিনি ছিলেন রতন টাটার এককালের উত্তরাধিকার৷ উল্কার বেগে উত্থান হয়েছিল তাঁর৷ সেই সেইরাস মিস্ত্রির বিদায়ও হল আকস্মিক৷ রবিবার দুপুর ৩টে৷ মহারাষ্ট্রের পালঘর জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান৷ সেই সঙ্গে শেষ হল কর্পোরেট দুনিয়ার এক অধ্যায়৷ শাপুরজি-পালোনজি গোষ্ঠীর মালিক সাইরাস মিস্ত্রি ছিলেন টাটা গোষ্ঠীর সবচেয়ে বড় স্টেকহোল্ডার পালোনজি মিস্ত্রির ছোট ছেলে। আহমেদাবাদ থেকে মুম্বই ফিরছিলেন সাইরাস। মহারাষ্ট্রের পালঘর হাইওয়েতে ডিভাইডারে ধাক্কা মেরে তাঁর গাড়ি উলটে যায়। তাতে প্রয়াত হন তিনি। জানা গিয়েছে, ঘণ্টায় প্রায় ১৩৫ কিলোমিটার বেগে চলছিল তাঁর গাড়ি! যাত্রীরা…
Read More
একাধিক অভিযোগের মাঝেই কেন্দ্র সরকারের তরফে প্রকল্প বাবদ কোটি টাকা পেল রাজ্য

একাধিক অভিযোগের মাঝেই কেন্দ্র সরকারের তরফে প্রকল্প বাবদ কোটি টাকা পেল রাজ্য

জলই হলো জীবন। তৃতীয়বার রাজ্য জয়ের পর একাধিক প্রকল্প চালু করেছিলো রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের একাধিক প্রকল্পের মাঝে অন্যতম হলো। এই 'জল জীবন মিশন' প্রকল্পে পশ্চিমবঙ্গকে হাজার কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে রাজ্য সরকার যে কাজ করেছে তার ভূয়সী প্রশংসা করা হয়েছে। প্রতি ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ রাজ্য সরকার দারুণভাবে করেছে বলেই কেন্দ্রীয় প্রতিনিধিরা জানিয়েছেন বলে অবগত করেছে নবান্ন। পাশাপাশি এও জানা গিয়েছে, এই প্রকল্পে রাজ্য হাজার কোটি টাকা পেয়েছে মোদী সরকারের তরফ থেকে। অভিযোগ ছিল দুই তরফেই। তৃণমূল কংগ্রেস সরকারের অভিযোগ ছিল, কেন্দ্রের বিজেপি সরকার প্রকল্পের টাকা দেয় না রাজ্যকে। অনেক টাকাই বকেয়া আছে। অন্যদিকে বিজেপির তরফ…
Read More