26
Aug
বাংলার পর এবার দেশের আরো এক রাজ্যে তৎপরতা বাড়লো সিবিআইয়ের। এবার বিহারে তৎপর সিবিআই৷ বুধবার নীতীশ কুমারের মহাগাটবন্ধন জোট আস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগেই রাজ্যজুড়ে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ চাকরির আশ্বাস দিয়ে জমি হাতানো মামলার তদন্তে নেমে জোট সরকারের বৃহত্তম দল আরজেডির একাধিক নেতার বাড়ি ও দফতরে তল্লাশি অভিযান চালাল সিবিআই। বিজেপি ছেড়ে নীতীশ কুমার হাতে লন্ঠন নিতেই হুঁশিয়ারি এসেছিল৷ গেরুয়া নেতারা বলেছিলেন, নীতীশ যে চোর-ডাকাতদের হাত ধরেছেন, তা শীঘ্রই বুঝতে পারবেন। অচিরেই লালুপুত্র তেজস্বীকে জেলে যেতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতা সুশীল মোদী। নতুন সরকারের যাত্রা শুরুর দশ দিন যেতে না যেতেই ইডি-সিবিআই হানা বিজেপি বিরোধী জোট শরিকের…
