20
Jul
বিগত দু বছরের বেশি সময় ধরে গোটা বিশ্বে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। বিভিন্ন দেশে করোনার পাশাপাশি ভারতেও চলছে এই সংক্রমণের তান্ডব। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস মোকাবিলায় ভারত প্রথম থেকেই টিকাকরণের ওপর জোর দিয়েছে। যে দিন থেকে টিকা দান শুরু হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই টিকা নিয়েছে বলেই দেখা গিয়েছে। ইতিমধ্যে একাধিক মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে দেশ, টিকাকরণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রশংসা করেছে ভারতের। এবার আরও একটি মাইলফলক তৈরি করল ভারত। ২০০ কোটি টিকার ডোজ সম্পন্ন হয়েছে গত রবিবার। আর তাই জন্য দেশের সব টিকাকর্মীকে আলাদা আলাদা করে সম্মান জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব টিকা কর্মীর নামে আলাদা করে চিঠি দিয়েছেন তিনি।…
