India

ভারতের আপত্তি থাকায়, জাহাজ নোঙ্গর নিয়ে চিনের তরফে সাফাই

ভারতের আপত্তি থাকায়, জাহাজ নোঙ্গর নিয়ে চিনের তরফে সাফাই

ভারত চীন দ্বন্দ্ব বরাবরের। চলতে থাকা দ্বন্ধের পরিস্থিতিতে নয়াদিল্লির আপত্তি অগ্রাহ্য করেই শ্রীলঙ্কার বন্দরেই ভিড়তে চলেছে বিতর্কিত চিনা জাহাজ। শ্রীলঙ্কা সরকারের তরফে সেই ছাড়পত্র দেওয়া হয়েছে৷ এমনটাই জানা গেছে৷ মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙ্গর ফেলেছে চিনা নজরদারি জাহাজ 'ইউয়ান ওয়াং ৫'। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই ভারত এবং চীনের মধ্যেকার সম্পর্কের পারদ আরো কিছুটা চড়েছে। খুব স্বাভাবিকভাবেই ভারতের আপত্তি উড়িয়ে শ্রীলঙ্কার সমুদ্র উপকূলে এভাবে চিনা জাহাজ নোঙর ফেলায় অসন্তুষ্ট ভারতীয় বিদেশ মন্ত্রক। এমতাবস্তায় সম্পর্ক বাঁচাতে বুধবার সকালেই চীনের তরফ থেকে দেওয়া হয়েছে একটি বিশেষ বিবৃতি। ওই বিবৃতিটা জানিয়ে দেওয়া হয়েছে, কোন দেশের নিরাপত্তাতে বিঘ্ন ঘটাবে না চীনের উচ্চ প্রযুক্তির এই গবেষণা জাহাজ।…
Read More
এক গুচ্ছ অত্যাধুনিক অস্ত্র তুলে দেওয়া হলো সেনাদের হাতে

এক গুচ্ছ অত্যাধুনিক অস্ত্র তুলে দেওয়া হলো সেনাদের হাতে

ভারত চীনের দ্বন্ধের মাঝেই নতুন ঘোষণা৷ লাদাখ সীমান্তে ক্রমাগত পড়ছে ড্রাগনের উষ্ণ নিঃশ্বাস৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শক্তি বাড়াচ্ছে লাল ফৌজ৷ চিনা সেনাকে মোক্ষম জবাব দিতে শক্তি বাড়াচ্ছে ভারতও৷ মঙ্গলবার ভারতীয় সেনার হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি এক গুচ্ছ অত্যাধুনিক অস্ত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ লাদাখ সীমান্তে সেই অস্ত্রগুলি ব্যবহার করবে ভারতীয় বাহিনী৷ কী কী অস্ত্র তুলে দিলেন রাজনাথ? যুদ্ধক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা দিতে এদিন বহু প্রতীক্ষিত ‘ফিউচার ইনফ্র্যান্ট্রি সোলজার অ্যাজ এ সিস্টেম’(এফ-ইনসাস) ভারতীয় সেনার হাতে তুলে দেন প্রতিরক্ষা মন্ত্রী৷ দিল্লিতে একটি অনুষ্ঠানে ভারতীয় সেনার হাতে আগামী দিনের যুদ্ধাস্ত্রের পুরো সেট তুলে দেন তিনি। যা যুদ্ধাস্ত্রের আধুনিকীরণের পথে নিশ্চত ভাবেই বড় পদক্ষেপ৷…
Read More
আজ থেকে বাড়ানো হলো দুধের দাম

আজ থেকে বাড়ানো হলো দুধের দাম

প্রতিনিয়ত বেড়ে চলেছে বাজারদর, এর সাথে সাথেই চাপ বাড়ছে মধ্যবিত্তের ওপর। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের আরও খানিকটা চিন্তা বাড়িয়ে নতুন ঘোষণা হলো, আজ অর্থাৎ বুধবার, ১৭ আগস্ট থেকে ফের বাড়তে চলেছে দুধের দাম। এমনটাই জানিয়েছে দেশের সব থেকে জনপ্রিয় দুই ডেয়ারি সংস্থা আমুল এবং মাদার ডেয়ারি। এই দুই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে প্রতি লিটারে দু টাকা দাম বাড়তে চলেছে দুধের। অর্থাৎ বুধবার থেকে লিটার প্রতি আমুল দুধ ও মাদার ডেয়ারির দুধের প্যাকেটের দাম দু টাকা বাড়ছে। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জানিয়েছে, আমূলের গোল্ড, শক্তি এবং তাজা দুধের ব্র্যান্ডের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ছে। গুজরাটের আহমেদাবাদ এবং সৌরাষ্ট্র, দিল্লি-এনসিআর, পশ্চিমবঙ্গ, মুম্বই এবং অন্যান্য যে সমস্ত…
Read More
সামান্য স্বস্তি দেশের কোভিড গ্রাফ নিয়ন্ত্রণে

সামান্য স্বস্তি দেশের কোভিড গ্রাফ নিয়ন্ত্রণে

করোনাভাইরাসের জ্বালায় আপাতত জর্জরিত সাধারণ মানুষ। বাড়তে থাকা করোনা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে এসেও আসছিল না। চলতি বছরে একটা সময় ছিল যখন সত্যিই অনেকটা কমে এসেছিল সংক্রমণ। কিন্তু পরে তা আবারও বাড়তে থাকে। মাঝে বেশ ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল আক্রান্তের সংখ্যা, কিন্তু আপাতত তা আবার নিম্নমুখী। বেশিরভাগ রাজ্যের সংক্রমণে কিছুটা লাগাম টানা গেলেও রাজধানী দিল্লি ফের নতুন করে ভয় বাড়াচ্ছে। কারণ দেশের অধিকাংশ আক্রান্তের সংখ্যা এখান থেকেই। শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮১৫ জন। একদিনে রাজধানীতে আক্রান্ত ২ হাজার ৩০০ জনেরও বেশি। এই একই সময় মৃত্যু হয়েছে ৬৮ জনের। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে মোট…
Read More
ভারতের আপত্তি থাকা সত্তেও চিনা জাহাজকে নোঙরের অনুমতি শ্রীলঙ্কা তরফে

ভারতের আপত্তি থাকা সত্তেও চিনা জাহাজকে নোঙরের অনুমতি শ্রীলঙ্কা তরফে

ভারত চীন দ্বন্দ্ব বরাবরের। চলতে থাকা দ্বন্ধের পরিস্থিতিতে নয়াদিল্লির আপত্তি অগ্রাহ্য করেই শ্রীলঙ্কার বন্দরেই ভিড়তে চলেছে বিতর্কিত চিনা জাহাজ। শ্রীলঙ্কা সরকারের তরফে সেই ছাড়পত্র দেওয়া হয়েছে৷ এমনটাই জানা গেছে৷ দাবি করা হয়েছে, চিনা জাহাজ ‘ইউয়ান ওয়াং ৫’-কে গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহার করা হয়৷ কিন্তু, ওয়াকিবহাল মহলের একটি অংশ নিশ্চিত, এর মাধ্যমে নজরদারির কাজ চালায় চিন। এমনিতেই ভারত মহাসাগরে ক্রমেই তৎপরতা বাড়াচ্ছে ড্রাগনের দেশ। পাশাপাশি দ্বীপরাষ্ট্রেও নিজেদের প্রভাব ক্রমশ বাড়িয়ে চলেছে বেজিং। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে চিনা জাহাজের উপস্থিতি নিয়ে প্রথম থেকেই সংশয় প্রকাশ করে এসেছে নয়াদিল্লি। প্রাথমিক ভাবে স্থির হয়েছিল, আগামী ১১ অগাস্ট চিন নিয়ন্ত্রিত শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করবে ‘ইউয়ান…
Read More
একগুচ্ছ বার্তা নতুন রাষ্ট্রপতির তরফে

একগুচ্ছ বার্তা নতুন রাষ্ট্রপতির তরফে

সদ্য মাত্রই দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে ওই পদে বসেছেন দ্রৌপদী মুর্মু। এর পরেই ৭৬তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন রাষ্ট্রপতি ভবন থেকে দেশ তথা দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। এদিন বক্তব্যের শুরুতেই দেশ তথা দেশবাসীকে অভিনন্দন জানিয়ে মুর্মু বলেন, 'এই স্মরণীয় মুহূর্তে আপনাদের কাছে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত। একটি স্বাধীন জাতি হিসেবে ভারত ৭৫তম বর্ষ অতিক্রম করছে।“ তিনি আরো বলেন, “১৪ আগস্ট দিনটি, দেশভাগের ভয়ঙ্কর স্মৃতিচারণা’র দিন হিসেবে পালন করা হয় জনগণের মধ্যে সামাজিক ঐক্য, সম্প্রীতি ও ক্ষমতায়ন প্রসারের লক্ষ্যে। আগামীকাল হল এমন একটি দিন যখন ঔপনিবেশিক শাসন-শৃঙ্খল…
Read More
না ফেরার দেশে শেয়ার বাজারের ‘বিগ বুল’

না ফেরার দেশে শেয়ার বাজারের ‘বিগ বুল’

আচমকাই না ফেরার দেশে তিনি। প্রয়াত ভারতের অন্যতম জনপ্রিয় ধনকুবের তথা শেয়ার বাজারের 'নির্ভুল বিনিয়োগকর্তা' রাকেশ ঝুনঝুনওয়ালা। মুম্বইয়ের নিজস্ব বাসভবনেই জীবনাবসান হয় রাকেশের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। খবর অনুযায়ী, মুম্বইয়ের ব্রিজ ক্যানডি হাসপাতালে অসুস্থ রাকেশকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর একাধিক শারীরিক সমস্যা থাকলেও হার্ট অ্যাটাকেই রাকেশের মৃত্যু হয়েছে, হাসপাতাল সূত্রে খবর এমনটাই। উল্লেখ্য রাকেশ ঝুনঝুনওয়ালা শেয়ারবাজারের 'দ্য বিগ বুল' নামে পরিচিত। কারণ শেয়ারবাজারের বিনিয়োগে কখনো কোনও ভুল হত না তাঁর। জুতো সংস্থা থেকে নিজস্ব বিমান সংস্থা 'আকাশা' সর্বক্ষেত্রেই রাকেশ ঝুনঝুনওয়ালার বিচরণ ছিল অবাধ। তাঁ র শেয়ারবাজারে বিনিয়োগ করে লাভ এবং সম্পত্তির পরিমাণের জন্য তাকে বলা হত ভারতের 'ওয়ারেন বাফে'। এমনকি করোনার সময়…
Read More
নমোর আহ্বানে ব্যাপক সাড়া, এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি

নমোর আহ্বানে ব্যাপক সাড়া, এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি

স্বাধীনতা দিবসের বাকি মাত্র আর দুদিন, তার পরেই দেশজুড়ে পালিত হতে চলেছে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি। ইতিমধ্যেই স্বাধীনতার ৭৫ তম বছর উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশবাসীর মধ্যেকার দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'হর ঘর তিরঙ্গা' ক্যাম্পেইন। প্রসঙ্গত জুলাই মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানে তিনি এই 'হর ঘর তিরঙ্গা'র কথা ঘোষণা করেন, যেখানে প্রধানমন্ত্রী প্রত্যেক দেশবাসীকে স্বাধীনতার অন্তত তিন দিন আগে নিজ নিজ বাড়ি, অফিস কিংবা যে কোন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান। সেক্ষেত্রে দেশবাসীরা যাতে সহজেই জাতীয় পতাকা পেতে পারেন তার জন্য ভারতীয় ডাক বিভাগে তরফ থেকেও শুরু হয় জাতীয় পতাকা বিক্রি।…
Read More
এবার ইডি তৎপরতা বাড়ালো কয়লাকাণ্ডে, আট আইপিএস অফিসারকে তলব দিল্লিতে

এবার ইডি তৎপরতা বাড়ালো কয়লাকাণ্ডে, আট আইপিএস অফিসারকে তলব দিল্লিতে

একাধিক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য৷ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা, গরুপাচার মামলার পর কয়লাকাণ্ডে তৎপরতা তুঙ্গে৷ কয়লাকাণ্ডে এবার আটজন আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ ১৫ অগাস্টের পরে দিল্লিতে হাজিরা দিতে হবে তাঁদের৷ পৃথক পৃথক দিনে তাঁদের ডেকে পাঠানো হয়েছে৷ গরুপাচার মালায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পরেই কয়লা কাণ্ডে জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, শ্যাম সিং, তথাগত বসু, ভাস্কর মুখোপাধ্যায়, সেলভা মুরুগান সহ ৮ জন আইপিএস অফিসারকে তলব করা হয়৷ উল্লেখ্য বিষয় হল, এঁরা সকলেই বিভিন্ন সময় বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল জোনে কাজ করেছেন৷ কয়লাপাচার মামলার মূল জায়গা এই অঞ্চলগুলিই। ইডি সূত্রে খবর, কয়লা মাফিয়াদের জিজ্ঞাসাবাদের পর এই আইপিএস…
Read More
কেন্দ্রের তরফে নমোর মোট সম্পত্তির হিসাব দেওয়া হলো

কেন্দ্রের তরফে নমোর মোট সম্পত্তির হিসাব দেওয়া হলো

এদিকে বাংলায় একের পর এক দুর্নীতির মামলা প্রকাশ্যে আসছে। একাধিক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য। সম্প্রতি এই দুর্নীতির পরিস্থিতিতে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী। এই বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় বলেছিলেন যে, তিনি 'ফকির'। কিন্তু এখন জানা গেল এই 'ফকির' স‌ও‌য়া দু’কোটির সম্পত্তির মালিক! অথচ তাঁর না আছে বাড়ি, না গাড়ি, বা জমি। তাহলে এত সম্পত্তি এল কোথা থেকে? সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতর এই সম্পত্তির হিসাব দিয়েছে। পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বিষয়ের ব্যাখ্যা দেওয়া আছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)-এর ওয়েবসাইটে। জানান হয়েছে, ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৩ লক্ষ ৮২ হাজার ৫০৪ টাকা। যদিও…
Read More
বড় সাফল্য, তিন জঙ্গি নিহত রাজৌরির সেনা চৌকিতে

বড় সাফল্য, তিন জঙ্গি নিহত রাজৌরির সেনা চৌকিতে

স্বাধীনতা দিবসের আগে আবারো এক সাফল্য পেল দেশ। খতম হলো তিন জঙ্গি। জম্মু ও কাশ্মীরের সেনাচৌকি-তে জঙ্গি হামলা। বৃহস্পতিবার সকালে রাজৌরির নিয়ন্ত্রণরেখার (এলওসি)-র কাছে হামলা চালায় জঙ্গিরা৷ নিহত তিন সেনা জওয়ান। আহত হয়েছেন আরও তিনজন। সেনার পাল্টা গুলিতে খতম তিন জঙ্গি। রাজৌরি শহর থেকে ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই সেনা চৌকিতে একটি কোম্পানি মোতায়েন ছিল। সেনারা যখন চৌকিতে উপস্থিত ছিলেন, তখনই হামলা চালানো হয়। গোলাগুলির পরেই পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী। এক সেনা কর্তা বলেন, ‘‘আশপাশের এলাকায় আরও কয়েক জন অনুপ্রবেশকারী জঙ্গি লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।’’ সেনা সূত্রের খবর, এলওসি লাগোয়া ওই সেনা চৌকিতে হামলাকারী…
Read More
দেশের নতুন উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন ধনকড়

দেশের নতুন উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন ধনকড়

সম্প্রতি দেশের রাষ্ট্রপতি পদে বসেছেন, নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর পরেই গতকাল, বৃহস্পতিবার দেশে ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। গত সপ্তাহেই ধনকড় বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভাকে বিপুল ভোটে হারিয়ে প্রত্যাশিতভাবেই দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিনের এই উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। এছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে খবর। তাঁদের সকলকে সাক্ষী রেখেই এদিন শপথ বাক্য পাঠ করলেন বাংলার অন্যতম বিতর্কিত প্রাক্তন রাজ্যপাল। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী হিসেবে অপ্রত্যাশিতভাবেই…
Read More
এবার আদালতের নির্দেশে বড় স্বস্তি পেল বিজেপি নেত্রী

এবার আদালতের নির্দেশে বড় স্বস্তি পেল বিজেপি নেত্রী

চলতি বছরেই এক বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়েছিল গোটা দেশ। এই পরিস্থিতিতে আরও একবার বিজেপির বিতর্কিত নেত্রী নুপুর শর্মাকে বড়সড় স্বস্তি দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, বিজেপি নেত্রী নুপুর শর্মার বিরুদ্ধে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে যত এফআইআর দায়ের করা হয়েছে তা সমস্ত একত্রিত করে দিল্লি পুলিশকে হস্তান্তর করতে হবে। এই সমস্ত এফআইআরগুলি এরপর দিল্লি পুলিশই দেখভাল করবে এবং সেগুলি তদন্তের দায়িত্বও তাঁদেরই, বুধবার এমনটাই জানাল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জেবি পর্দিওয়ালার ডিভিশন বেঞ্চ বিতর্কিত এই নেত্রীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন রাজ্যের দায়ের হওয়া সমস্ত এফআইআরগুলি দিল্লি পুলিশের কাছে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। এর সঙ্গেই আদালতের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তদন্ত…
Read More
স্বাধীনতা দিবসের আগে বেড়ে চলেছে একের পর এক নাশকতার ছক

স্বাধীনতা দিবসের আগে বেড়ে চলেছে একের পর এক নাশকতার ছক

অপেক্ষা আর মাত্র পাঁচ দিনের, তার পরেই পরেই স্বাধীনতা দিবস। দেখতে দেখতে এই বছর ভারতের স্বাধীনতা দিবস পদার্পণ করছে ৭৫তম বর্ষে। আর তাই দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অন্যবারের তুলনায় আরো জাঁকজমকভাবে উদযাপন করতে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে একাধিক কর্মসূচির কথা। এর মধ্যেই সামনে এল জম্মু ও কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ছক। জানা যাচ্ছে বুধবার সকালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০ কেজির বিস্ফোরক। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে অল্পের জন্য এড়ানো গেল ভয়াবহ আরও এক জঙ্গি হামলার পুনরাবৃত্তি। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার সার্কুলার রোড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক।…
Read More