30
Jun
সব সময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে ভারত বাংলাদেশের মাঝে। এবার সেই সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে। আরও কাছাকাছি আসতে চলেছে ভারত-বাংলাদেশ। জানা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে খুব শীঘ্রই ভারত সফরে আসতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানানো হয়েছে। চলতি বছরে সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই ভারত সফরে আসছেন হাসিনা। এই প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, সবকিছু ঠিক থাকলে সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ভারত সফরে আসছেন হাসিনা। বাংলাদেশের বিদেশ মন্ত্রী আরও জানিয়েছেন মোদির আমন্ত্রণে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এসে বাংলাদেশ এবং মায়ানমারের রোহিঙ্গাদের অবৈধ অভিবাসন পাশাপাশি মাদক পাচার, নারী এবং শিশু পাচারের…
