12
Jul
ভারতের জনপরিসংখ্যান অত্যন্ত বৈচিত্রপূর্ণ। এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য দেশের জনসংখ্যা নিয়ে। ক্রমেই বেড়ে চলেছে দেশের জনসংখ্যা। বাড়তে থাকা জনসংখ্যা নিয়ে উদ্বেগজনক রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসংঘ। তাদের মতে, খুব তাড়াতাড়ি চিনকে টপকে জনসংখ্যায় ভারত আরও এগিয়ে যাবে। আর এই ঘটনা ঘটবে আগামী কয়েক মাসের মধ্যেই! শুধু এই নয়, পৃথিবীর জনসংখ্যাও খুব জলদি ৮০০ কোটি ছুঁয়ে ফেলতে চলেছে বলেই তাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ‘দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২২’ শীর্ষক রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসংঘ। তাতে বলা হয়েছে, খুব তাড়াতাড়ি চিনকে টপকে যেতে চলেছে ভারত। মোটামুটি নিশ্চিতভাবে বলতে গেলে ২০২৩ সালেই পড়শি দেশকে জনসংখ্যায় টপকে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে চলে আসতে পারে ভারত। দুই…
