Kolkata

আগামী সপ্তাহে বঙ্গে আসছে আরও কয়েকজন ইডি অফিসার

আগামী সপ্তাহে বঙ্গে আসছে আরও কয়েকজন ইডি অফিসার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় প্রশ্নের মুখে ইডির ভূমিকা। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইডিকে তুমুল ভর্ৎসনা করেন। ইডির অ্যাসিসট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে বিচারপতি বলেন, “আপনার কি এই ধরনের তদন্ত করার জন্য প্রশিক্ষণ রয়েছে? আরও অফিসার চাই? নাকি অব্যহতি চাইছেন! ইডির আইনজীবী জানিয়েছিলেন, বর্তমানে দুর্নীতি সংক্রান্ত মোট ১৩১ সংক্রান্ত মামলার তদন্ত চলছে। আর তদন্তকারী অফিসারের সংখ্যা মাত্র ৬। ওপরে আরও ৪ জন অফিসার রয়েছেন। যার অর্থ একজন তদন্তকারী অফিসার একা ২২টি মামলার দায়িত্বে রয়েছেন। ইডি জানায় আগামী…
Read More
তবে কি এবার পূজার আগে বকেয়া ডিএ পেতে পারে সরকারি কর্মচারীরা

তবে কি এবার পূজার আগে বকেয়া ডিএ পেতে পারে সরকারি কর্মচারীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আগামী ৩ নভেম্বর সেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই মামলার দীর্ঘ শুনানি প্রয়োজন বলে আগেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ ৩ নভেম্বর ডিএ মামলার চূড়ান্ত রায় আসবে না এমনটাই বলা যেতে পারে। বেশ কয়েকদিন ধরে এই মামলার বিস্তারিত শুনানি চলতে পারে। তবে প্রশ্ন মোট কতদিনের ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মীদের? প্রসঙ্গত, রাজ্য সরকারী কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৬ শতাংশ ডিএ পান। যা সম্প্রতি ৩ থেকে বাড়িয়ে ৬…
Read More
সুজয়কৃষ্ণর বিরুদ্ধে প্রকাশ্যে এল নয়া তথ্য

সুজয়কৃষ্ণর বিরুদ্ধে প্রকাশ্যে এল নয়া তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, শাসকদলের বহু দুঁদে নেতা, শিক্ষা দফতরের আধিকারিকদের পাশাপাশি জেলবন্দি রয়েছেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের মোবাইল ফোনে মিলেছে সুজয়কৃষ্ণ ভদ্রর হোয়াটসঅ্যাপ চ্যাট, দাবি ইডির। ২০১৮ সাল থেকে নিয়মিত তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ ছিল সুজয়কৃষ্ণর, শঙ্কা ইডির। মানিকের দফতরে যাতায়াত ছিল কালীঘাটের কাকুর। ২০১২ ও ২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড, মার্কশিট এসব মানিকের হোয়াটসঅ্যাপে পাঠাতেন কাকু।…
Read More
রাজ্যে এবার আরও এক দুর্নীতির অভিযোগ উঠল

রাজ্যে এবার আরও এক দুর্নীতির অভিযোগ উঠল

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে যত দিন এগোচ্ছে ততই যেন বেড়ে চলেছে রাজ্যের দুর্নীতির তালিকা। ইতিমধ্যেই MBBS কোর্সের ভর্তিতেও অনিয়মের বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার তথ্যও চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে এই কোর্সে ভর্তির অভিযোগে মামলা হয়েছে। এছাড়াও, তফশিলি উপজাতির জন্য নির্দিষ্ট আসনে তফশিলি জাতির পড়ুয়া ভর্তির অভিযোগও রয়েছে। পুরো বিষয়টি স্পষ্ট করতে পড়ুয়াদের নাম-ঠিকানা দিয়ে বিস্তারিত তথ্য তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ থেকেও তথ্য তলব…
Read More
এক লক্ষেরও বেশি জাল নোট উদ্ধার মহানগরের বুকে

এক লক্ষেরও বেশি জাল নোট উদ্ধার মহানগরের বুকে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের কাঁড়ি কাঁড়ি জাল নোট পাওয়া গেল রাজ্যে! পুলিশ সূত্রে খবর, ইডেন গার্ডেন্সের কাছে এক ব্যক্তিকে আটক করে কলকাতা পুলিশ। ওই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইডেন গার্ডেন্সের কাছে গোষ্ঠ পাল সরণীতে পৌঁছয় ময়দান থানার পুলিশ। সেখান থেকেই জাল নোট সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই পাচারকারীর নাম মজিবুর রহমান। তার কাছ থেকে সব মিলিয়ে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকার…
Read More
চলতে থাকা তদন্তের মাঝেই কুণালের বিরুদ্ধে বড় অভিযোগ ইডির

চলতে থাকা তদন্তের মাঝেই কুণালের বিরুদ্ধে বড় অভিযোগ ইডির

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সম্প্রতি কল সেন্টার প্রতারণা চক্রের কিংপিন কুণাল গুপ্তাকে গ্রেফতার করে গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে পেশ করা হলে ইডি জানায় তদন্তে একেবারেই সহযোগিতা করছে না কুণাল। প্রায় এক হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন কুণাল। আগস্ট মাসের শেষে এই কুণালের অফিস ও তার সংস্থার প্রাক্তন কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। যেখান থেকে বেশ কিছু তথ্য উঠে আসে। জানা যায় দুবাই সহ নানান দেশে তার একাধিক বাড়ি সম্পত্তি রয়েছে। তদন্তকারীদের ধারণা, কুণালের…
Read More
নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি, সংখ্যা বাড়ল আরও

নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি, সংখ্যা বাড়ল আরও

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে টেট ফেল করেও চাকরি পেয়েছিল আরও ৯৬ জন! হাইকোর্টে পেশ করা সিবিআইয়ের রিপোর্ট কার্যত মেনে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগে ২৬৫ জন টেট ফেল ব্যক্তির চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। যদিও ওই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ওএমআর শিট ডিজিটাইজড নিয়ে তদন্ত করে আগামী ১০ অক্টোবর তার রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পর্ষদকে সমস্ত ধরনের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী…
Read More
নির্দেশ অনুযায়ী জমা পড়ল লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তির হিসেব

নির্দেশ অনুযায়ী জমা পড়ল লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টরদের সম্পত্তির হিসেব

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির ডিরেক্টর এবং শীর্ষকর্তাদের সম্পত্তির যাবতীয় তথ্য হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। উল্লেখ্য, কয়েকদিন আগেই লিপস অ্যান্ড বাউন্স-এর ডিরেক্টর এবং অন্যান্য কর্মকর্তাদের যাবতীয় সম্পত্তির হিসেব ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এদিকে ওই সংস্থার সম্পত্তির হিসেবও চেয়েছে আদালত। এবার এই নিয়েই মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘২০২১ সাল থেকে সব নথিই ওদের কাছে রয়েছে।’ ইডির পাল্টা…
Read More
তদন্তের তাগিদে ফের একবার তলব করা হলো লালাকে

তদন্তের তাগিদে ফের একবার তলব করা হলো লালাকে

বিগত বেশ কিছু মাস ধরে, বলতে গেলে প্রায় এক বছর ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লা পাচারকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা পাচার মামলায় এই প্রথম নয়, এর আগেও অনুপ মাঝিকে বারংবার তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও গোয়েন্দাদের ডাকে কোনও দিনই সেভাবে সাড়া দেননি লালা। প্রতিবারই কোনও না কোনও ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেছেন তিনি। প্রসঙ্গত, ২০২০ সালে কয়লা পাচারকাণ্ডের তদন্তে নামে সিবিআই। তারপরই উঠে আসে লালার নাম। কোমর বেঁধে নামে কেন্দ্রীয়…
Read More
বিচারপতির তরফে করা তদন্তের নির্দেশ

বিচারপতির তরফে করা তদন্তের নির্দেশ

বিগত বেশ কিছু মাস ধরে, বলতে গেলে প্রায় গত বছর থেকে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তোলপাড়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির সন্দেহজনক নেতাদের তালিকা আদালতে দিল সিবিআই। তালিকা দেখে এজলাসে বসেই বিচারপতির মন্তব্য, “এরা তো মহাপুরুষ! কবে জেরা করবেন? লোকসভা ভোট মিটে গেলে!” এর উত্তরে সিবিআই বলে, “না স্যার।” আদালতে সিবিআই জানায়, দুর্নীতিতে যুক্ত প্রত্যেকেই যথেষ্ট প্রভাবশালী এবং জন প্রতিনিধি, বিধায়ক, কর্পোরেটর। বিচারপতি পাল্টা বলেন, “আমার অবসরের জন্য অনেকে অপেক্ষা করছে। কড়া তদন্ত করতে হবে।…
Read More
পুজোর অনুদানকে কেন্দ্র করে দায়ের হল মামলা

পুজোর অনুদানকে কেন্দ্র করে দায়ের হল মামলা

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই হবে আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই আসন্ন এই দুর্গাপূজা নিয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর রাজ্যের ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়ার সরকারি ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়েই এবার নতুন আবেদন জমা পড়ল কলকাতা হাই কোর্টে৷ এর আগে রাজ্যের পুজো কমিটিগুলিকে যখন ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হত, তখনও এর বিরোধিতায় মামলা হয়েছিল৷ রাজ্য সরকারের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টে মামলা করেছিলেন সৌরভ দত্ত নামে জনৈক ব্যক্তি। এবছর ৭০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে সরকার৷ পূর্ববর্তী জনস্বার্থ মামলার আবেদনের সঙ্গে এই মামলাকে সংযুক্ত করার আবেদন জানিয়েছেন…
Read More
প্রকাশ্যে একাধিক তথ্য, নয়া মোড় নিলো লিপস অ্যান্ড বাউন্ডস কাণ্ড

প্রকাশ্যে একাধিক তথ্য, নয়া মোড় নিলো লিপস অ্যান্ড বাউন্ডস কাণ্ড

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ফাইল কাণ্ডে নয়া মোড়! রাজ্যে দুর্নীতির তদন্তে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের সূত্র ধরে লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশি চালায় ইডি। সেই সময় অফিসে উপস্থিত ছিলেন ওই সংস্থারই এক কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। তল্লাশি চালানোর পর প্রচুর নথি, ১টি হার্ড ডিস্ক ও ১টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি। পরে, চন্দনই ইডির বিরুদ্ধে সংস্থার একটি কম্পিউটারে ১৬টি অচেনা ফাইল ডাউনলোডের অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের কাছে। হাইকোর্টে পেশ করা লালবাজারের বক্তব্য, ওই রিপোর্টে…
Read More
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে কড়া বার্তা বিচারপতির

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে কড়া বার্তা বিচারপতির

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শুনানির জন্য তারিখ চেয়েছিলেন তাঁর আইনজীবী। কিন্তু সেই আর্জি খারিজ করে দিলেন বিচারক। সাফ জানিয়ে দেন, ‘আদালতের চোখে সবাই সমান, কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। যে রকম তারিখ নির্ধারিত রয়েছে, সেরকম ভাবেই শুনানি হবে।’ এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৭ সেপ্টেম্বর। উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর বান্ধবীর ফ্ল্যাট থেক উদ্ধার হয়…
Read More
এবার মহানগরীর বুকে উদ্ধার চারশো সতেরো কোটি

এবার মহানগরীর বুকে উদ্ধার চারশো সতেরো কোটি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ২০-২৫ কোটি নয়, কলকাতা-সহ তিন জায়গায় তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, ‘মহাদেব অ্যাপ’ নামক এক অনলাইন ব্যাটিং সংস্থার দপ্তরে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। এই সংস্থার সদর দপ্তর দুবাইয়ে। সেখানকার বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্টে টাকা পাচার হত। তদন্ত করতে গিয়ে হাওয়ালা যোগের তথ্য সামনে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। প্রতারণার অভিযোগের তদন্তে কলকাতা, মুম্বই, ভোপালে একযোগে তল্লাশি চালায় ইডি। জানা যাচ্ছে,…
Read More