29
Jul
মহানরীর বুকে এখন একটাই নাম পার্থ- অর্পিতা। ঘুরছে একাধিক প্রশ্ন। গত সপ্তাহে টালিগঞ্জের ফ্লাট থেকে ২২ কোটি, গতকাল অর্থাৎ বুধবার বেলঘড়িয়ার ফ্লাট থেকে প্রায় ২৮ কোটি। সব মিলিয়ে নগদ টাকার অঙ্ক ইতিমধ্যেই পার করেছে ৫০ কোটির গন্ডি। সঙ্গে সোনার বাট, বিপুল পরিমাণ সোনার গয়না, সম্পত্তির একাধিক দল্লিল তো আছেই। এতকিছুর পরেও অর্পিতার দেওয়া তথ্যে এখনো খোঁজ মিলছে একের পর এক সম্পত্তির। খবর, অর্পিতার দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে কলকাতায় অর্পিতার মালিকানায় মোট ৩২ টি ফ্ল্যাট রয়েছে 'অপা' জুটির। পাশাপাশি কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, শান্তিনিকেতনে বাগানবাড়ি, 'বিশ্রামাগার' তো রয়েছেই। এর মাঝেই খোঁজ মিলল বানতলা এলাকার দশ বিঘা জমির। এলাকাবাসীদের দাবি,…
