09
Aug
একের পর এক দুর্নীতির কাণ্ডে পুরোপুরিভাবে জর্জরিত রাজ্য৷ তার মধ্যে অন্যতম দুর্নীতির কাণ্ড হল গরু পাচারকাণ্ড৷ এবার গরু পাচার কাণ্ডে চার্জশিট জমা দিল সিবিআই। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে এই নিয়ে তৃতীয় চার্জশিট জমা হল। জানা গিয়েছে, এই চার্জশিটে নাম রয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন, বিকাশ মিশ্র এবং আব্দুল লতিফের। ঘটনাচক্রে সোমবারই সিবিআই অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার জন্য তলব করেছে। কিন্তু অনুব্রত শারীরিক অসুস্থ বলে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। তবে মেডিক্যাল বোর্ড জানিয়েছে তাঁর ভর্তি হওয়ার প্রয়োজন নেই। সিবিআই শুরুতেই দাবি করেছে, রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা সহগলের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হওয়ার পর অনেক সম্পত্তি বেড়েছে। সেই পরিমাণ…
