Kolkata

আচমকাই গ্রেফতারি পরোয়ানা রুজিরার বিরুদ্ধে

আচমকাই গ্রেফতারি পরোয়ানা রুজিরার বিরুদ্ধে

রাজ্যের অন্যতম মামলা হলো কয়লা পাচার কাণ্ডের মামলা। আচমকাই চাঞ্চল্যকর মোড় নিলো এই মামলা। কয়লা পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লি পাতিয়ালা হাউস কোট। জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২০ আগস্টের মধ্যে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। বার বার ইডি তলবে গরহাজির হওয়ায় মামলা দায়ের করে ইডি। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিল আদালত। একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে তলব করেছিল ইডি। দিল্লি গিয়ে ইতিমধ্যেই দু'বার তলবে সাড়া দিয়েছেন অভিষেক। কিন্তু তাঁর স্ত্রী রুজিরা একবারও হাজিরা দেননি। আবার এসবেই মধ্যেই দিল্লিতে বারবার তলব কেন…
Read More
পরিকল্পনা চলছে শিক্ষানীতি পরিবর্তন নিয়ে

পরিকল্পনা চলছে শিক্ষানীতি পরিবর্তন নিয়ে

শিক্ষানীতি নিয়ে বিবাদের ফলে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল নতুন শিক্ষানীতির। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা নীতি পরিবর্তন করার আগে বিভিন্ন স্কুলের পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে রাজ্যের শিক্ষানীতি সংক্রান্ত কমিটি এবং সিলেবাস কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ভার্চুয়ালি অংশ নেন বলে জানা গিয়েছে। বৈঠকে মন্ত্রী চলতি সিলেবাস পরিবর্তন করার আগে তা কতটা সময় উপযোগী সেটি পর্যালোচনা করা সহ পঠন-পাঠনকে আরও জীবনমুখী করে তুলতে কী ধরনের শিক্ষানীতি গ্রহণ করা হবে তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেন। পাশাপাশি পড়ুয়া এবং…
Read More
অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য

অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য

আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা হাইকোর্টে। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বেলা পৌনে ১১টা নাগাদ হাইকোর্টের ৩৪ নম্বর এজলাসের বিদ্যুতের তারের পোড়া গন্ধ পাওয়া যায়। সেই সময় এজলাসে ছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ঘটনায় শোরগোল পড়ে যায়। দ্রুত এজলাস খালি করে দেওয়া হয়। ছুটে আসে নিরাপত্তারক্ষীরা। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। আগ্নিকাণ্ডের আশঙ্কার কলকাতা হাইকোর্টে কাজকর্ম ব্যহত। কিছুক্ষণের জন্য ৩৪ নম্বর এজলাসের কাজ বন্ধ রাখা হয়। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে বিদ্যুতের তার পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। তবে নিরাপত্ত রক্ষীদের সক্রিয়তা বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।…
Read More
সিবিআই তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে

সিবিআই তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের মাঝেই চাঞ্চল্যকর পরিস্থিতি রাজ্যে। বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর সফরের দ্বিতীয় দিনেই কাশিপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি৷ এদিন নিজের সফরের মধ্যেই কর্মসূচি বদল করে কাশীপুর গিয়ে পৌঁছন তিনি। যেখানে বিজেপি যুব নেতা অর্জুনের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানেই আসেন শাহ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ নিশীথ প্রামাণিক ছাড়া বঙ্গ বিজেপি আরও শীর্ষ নেতারাও। মৃতের বাড়িতে গিয়েও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে দলের কাজকর্ম দেখাশোনা দায়িত্ব ছিল অর্জুনের কাঁধে। বৃহস্পতিবার রাতে ২০০ বাইকের একটি র‍্যালির আয়োজন নিয়ে…
Read More
বাতি লাগানো নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর তরফে

বাতি লাগানো নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর তরফে

গাড়িতে বাতি লাগানো নিয়ে বিতর্ক উঠেছে বেশ কয়েক বার, এবার তার নিষ্পত্তি করলেন মুখ্যমন্ত্রী৷ গাড়িতে লালবাতি, নীলবাতি লাগানো নিয়ে দলের সাংসদ-বিধায়কদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সাফ নির্দেশ, কোনও দলীয় সাংসদ বা বিধায়ক গাড়িতে লালবাতি বা নীলবাতি লাগাতে পারবেন না৷ সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা রক্ষার উপরেও জোর দিয়েছেন তিনি৷ তাঁর কড়া বার্তা, ‘‘একমাস সময় দিলাম। যাঁর যেখানে যা যা বিরোধ আছে সব মিটিয়ে নিন। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব, একে অপরের বিরুদ্ধে বিবৃতি বরদাস্ত করা হবে না। সবাইকে এক হয়ে চলতে হবে।” অক্ষয় তৃতীয়ায় বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনের উদ্বোধন করা হয়৷ এর পর সেখানে আসেন দলনেত্রী৷ বসেছিল রাজ‌্য কমিটির বৈঠক। ওই বৈঠকেই সাংসদ-বিধায়কদের…
Read More
পুজোর অনুষ্ঠানে বাদ পড়ায় জানানো হলো প্রতিবাদ

পুজোর অনুষ্ঠানে বাদ পড়ায় জানানো হলো প্রতিবাদ

কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এর মাঝে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই পুজোই পেয়েছে ‘ইনট্যানজিবল হেরিটেজ’ তকমা, যা দিয়েছে ইউনেস্কো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এই সম্মান এসেছে। আজ বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকবেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ও। কিন্তু দুর্গোপুজোর আর্ন্তজাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডাক পায়নি খোদ পশ্চিমবঙ্গ সরকারই। এই নিয়ে তীব্র প্রতিবাদ দেখাচ্ছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’। বিকেলেই এই অনুষ্ঠান বয়কট করছে তারা। কেন্দ্রীয় সরকার কলকাতায় ভিক্টোরিয়াতে দুর্গাপুজো নিয়ে অনুষ্ঠান করছে আর সেখানে আমন্ত্রণ করা হয়নি রাজ্যের কাউকেই। আমন্ত্রিত নয় ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনও। এছাড়াও একাধিক শিল্পীরাও…
Read More
ঘোষণা মতো চাকরি পাবে আন্দোলনরত শিক্ষার্থীরা

ঘোষণা মতো চাকরি পাবে আন্দোলনরত শিক্ষার্থীরা

বন্ধ হতে চলেছে দীর্ঘদিনের লড়াই৷ ঘোষণা মতো হতে চলছে কাজ৷ এবার চাকরি পাবে আন্দোলনরত শিক্ষার্থীরা৷ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এদিন চাকরি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঘোষণা করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন পদ তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ী নিয়োগ হবে। ব্রাত্য জানান, ৫ হাজার ২৬১ টি এসএসসি পদে চাকরি হবে। ২০১৬ সালের পর ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার৷ ব্রাত্য এদিন জানান, শারীর শিক্ষা এবং কর্ম শিক্ষায় চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে পোস্ট তৈরি করা হয়েছে। শারীর শিক্ষার জন্য ৮৫০ পদ এবং কর্ম শিক্ষার জন্য ৭৫০ পদ তৈরি করা…
Read More
সরকারের তরফে বাড়ানো হলো স্বাস্থ্যবিমার সময়সীমা

সরকারের তরফে বাড়ানো হলো স্বাস্থ্যবিমার সময়সীমা

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে। রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিমার সীমা সুবিধা বাড়ানো হল। কিন্তু সবাই এই সুযোগ পাবেন না স্বাভাবিক কারণেই। তাহলে কারা পাবেন এই সুবিধা? আসলে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা আগামী দিন থেকে এই সুবিধা ভোগ করতে চলেছেন। স্বাস্থ্যবিমায় আরও বেশি পরিমাণ ক্যাশলেস সুবিধা পেতে চলেছেন তারা। গোটা বিষয় নিয়ে রাজ্য সরকারের অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তারা জানিয়েছে, এবার থেকে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা হাসপাতালে ভর্তি হলে আগের তুলনায় বেশি বীমার পরিমাণের সুবিধা পাবেন। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্পে যাদের নাম আছে তারাই এই সুবিধা পাবেন, অন্য কেউ…
Read More
মিললো চাকরির আশ্বাস

মিললো চাকরির আশ্বাস

তবে কি শেষ হতে চলেছে দীর্ঘদিনের লড়াই? গতকাল ছিল খুশির ইদ। পালিত হয়েছে রাজ্য জুড়ে। আর এই শুভ দিনের সকালেই নিয়োগের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে আসে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন। চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে তিনি দেন নিয়োগের আশ্বাস৷ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আশ্বাস মেলার কয়েক ঘন্টার মধ্যেই শিক্ষা দফতরের আধিকারিকরা আন্দোলনরত কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনা করেছেন। দুপুরে দফতরের দু'জন আধিকারিক ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভে বসা চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। কী নিয়ে আলোচনা হল তাহলে? জানা গিয়েছে, কতজন চাকরি পাননি, আন্দোলনরত মোট কতজন চাকরি প্রার্থী আছেন এইসব সহ আরও কয়েকটি বিষয়ে তাদের…
Read More
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মিলল নিয়োগের প্রতিশ্রুতি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মিলল নিয়োগের প্রতিশ্রুতি

আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। এই খুশির ইদে মিলল আশার আলো৷ মঙ্গলবার সকালে নিয়োগের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে এল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন৷ চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে দিলেন নিয়োগের আশ্বাস৷ দ্রুত সমস্যার সমাধান হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মেধা তালিকায় নাম রয়েছে৷ অথচ মেলেনি নিয়োগ৷ এই অভিযোগেই দীর্ঘ দিন ধরে ধর্মতলায় গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন চালাচ্ছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। ইদের সকালেও অন্যথা হয়নি। একই মাঝে আচমকাই ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার ফোন থেকে আসে একটি কল৷ ফোনের ওপাড়ে খোদ মুখ্যমন্ত্রী৷ আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বললেন তিনি। শুনলেন তাঁদের দাবিদাওয়া। সবকিছু শোনার পর দ্রুত তাঁদের নিয়োগের আশ্বাস দিয়েছেন বলেই খবর।…
Read More
নতুন করে তৈরী হলো শিক্ষা কমিটি

নতুন করে তৈরী হলো শিক্ষা কমিটি

সম্প্রতি রাজ্য সরকারের তরফে নতুন করে গঠন করা হয়েছে শিক্ষানীতি৷ শিক্ষানীতির পর এবার বদল করা হলো শিক্ষা কমিটিতে৷ রাজ্য সরকারের স্কুল শিক্ষায় বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক রদ বদল৷ পুরনো কমিটি ভেঙে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ নতুন কমিটির মেয়াদ থাকবে এক বছর৷ প্রতিটি বিষয়ে আনা হয়েছে একজন মেন্টর৷ নতুন কমিটি থেকে বাদ গেলেন পুরনো কমিটির একাধিক সদস্য৷ ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর স্কুল শিক্ষায় একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করে৷ সেই বিশেষজ্ঞ কমিটি এখনও পর্যন্ত চলছিল৷ ব্রাত্য বসু ফের শিক্ষামন্ত্রী হওয়ার পর বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক রদবদল আনা হল৷ সম্প্রতি এই সংক্রান্ত একটি অর্ডার বার করা হয়েছে৷ পুরনো কমিটি কার্যত ভেঙে দেওয়া হয়েছে৷ নতুন…
Read More
বড়ো ঘোষণা কুনালের তরফে

বড়ো ঘোষণা কুনালের তরফে

বর্ষপূর্তির দিনেই বড়ো ঘোষণা। গত বছর ঠিক এই দিনে বাংলা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছিল এবং নিশ্চিত হওয়া গিয়েছিল যে শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস তিনবার পরপর সরকার গঠন করল এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করলেন। সেই বর্ষপূর্তির দিনেই বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জানালেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! কবে, সেটাও উল্লেখ করলেন। কুণাল ঘোষ জানান, ২০৩৬ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সালেই অভিভাবক হিসেবে এমন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। অর্থাৎ ২০৩৬ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন বলেই স্পষ্ট দাবি…
Read More
স্কুল খোলার দাবিতে দায়ের হলো মামলা

স্কুল খোলার দাবিতে দায়ের হলো মামলা

প্রচন্ড গরমে পুড়ছিল দক্ষিণবঙ্গ বিশেষত কলকাতা। এই পরিস্থিতিতে বাড়িয়ে দেওয়া হয় স্কুলের ছুটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, শিক্ষা দফতর আজ থেকে ১৫ জুন পর্যন্ত ৪৫ দিনের গ্রীষ্মের ছুটির নির্দেশিকা জারি করেছে। এই দীর্ঘ ছুটির প্রতিবাদ করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে গত ২৮ এপ্রিল মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিবেরর নিকট তা পুণর্বিবেচনার দাবি করা হয়। কিন্তু পুনর্বিবেচনার ব্যাপারে সরকারের কোনও রূপ সাড়া না পাওয়া যাওয়ায় আজ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি বলেন, এপ্রিল মাসে কয়েক দিন ধরে রাজ্যে তাপ প্রবাহ চলেছিল একথা ঠিক। সে জন্য শিক্ষামন্ত্রী পর্যালোচনা করেছিলেন…
Read More
আজ বর্ষপূর্তি উপলক্ষ্যে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর তরফে

আজ বর্ষপূর্তি উপলক্ষ্যে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর তরফে

একবার নয় দুবার নয় তৃতীয়বার আশানরুপ ফলের দিগুন ভোটে জয়ী হয়ে বাংলার মসনদে বসেন মুখ্যমন্ত্রী। ২ মে, ২০২১। এই দিনটা বাংলার জন্য ঐতিহাসিক হয়ে গিয়েছে। কারণ গত বছর ঠিক এই দিনে বাংলা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছিল এবং নিশ্চিত হওয়া গিয়েছিল যে শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস তিনবার পরপর সরকার গঠন করল এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করলেন। বছর ঘুরে আজ আবার সেই দিন। তৃতীয়বার ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হল আজ। তাই বাংলার মানুষকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই নিয়ে টুইট করেন মমতা এবং বলেন, ''মা-মাটি-মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে আমাদের ওপর তারা…
Read More