24
May
সম্পন্ন হয়েছে শিয়ালদহ মেট্রোর কাজ। বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে মেট্রোর উদ্বোধন নিয়ে। কিন্তু বারংবার পিছিয়ে যাচ্ছে সেই দিনক্ষন। বাংলার বর্ষবরণের দিনই উদ্বোধনের কথা ছিল। কিন্তু সে ডেডলাইন ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী ৩১ মে কলকাতায় আসছেন। আর এই খবর প্রকাশে আসতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন উদ্বোধন নিয়ে জল্পনা তুঙ্গে। মেট্রো রেল সূত্রে খবর, ওইদিনই নাকি উদ্বোধন হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনটির। আর সেই কারণেই কেন্দ্রীয় রেলমন্ত্রীর কলকাতায় আগমন। যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও সরকারী নির্দেশ জারি হয়নি। সরকারিভাবে রেল কর্তারা ওই প্রসঙ্গে কিছু বলতেও পারছেন না। তবে নির্মাণের দায়িত্বে থাকা KMRCL কর্তারা জানাচ্ছেন, ৩১ মে স্টেশনের উদ্বোধন…
