25
Feb
রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে উঠে আসছে একের পর তথ্য৷ একবার নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়াল বিনোদন জগতের নাম৷ আদালত থেকে জেলে ফেরার পথে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের মুখে উঠে এল হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম৷ যিনি সম্পর্কে নিয়োগ দুর্নীতির অন্যতম সাক্ষী গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী৷ কুন্তল ঘোষের দাবি, সব টাকা ওঁর কাছেই আছে। তবে দলপতি দম্পতির নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, গোপাল দলপতির সঙ্গে হৈমন্তীর বিয়ে হলেও বছর তিনেক আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। হৈমন্তীর সঙ্গে পার্টনারশিপে কোম্পানিও খুলেছিলেন গোপাল৷ ওই কোম্পানির নাম দিয়েছিলেন হৈমন্তী অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড। সেখানে যৌথভাবে…
