politics

একাধিক অভিযোগের মাঝেই আদানির নাম উল্লেখ না করে নিশানা মুখ্যমন্ত্রীর

একাধিক অভিযোগের মাঝেই আদানির নাম উল্লেখ না করে নিশানা মুখ্যমন্ত্রীর

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে চলতে থাকা অভিযোগ নিয়েঅবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী৷ ত্রিপুরা সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ত্রিপুরার সভা থেকে নাম না করে আদানি ইস্যুতে সরব হলেন দলনেত্রী৷ সভা থেকে মমতা বলেন, ‘‘আদার ব্যাপারীরা আজকে দেশ কন্ট্রোল করছে! চারদিন আগেই তো সরকার পড়ে যাচ্ছিল। এখন টিমটিম করে জ্বলছে। যেদিন এলআইসি টিমটিম করে নিভে যাবে, স্টেট ব্যাঙ্কে যে টাকা রেখেছেন তা যখন ডুবে যাবে, তখন কি টাকা ফেরত পাবেন?’’ আদানিদের নাম উল্লেখ না করলেও ‘আদার ব্যাপারী’ বলেই যা বোঝানোর তা বুঝিয়ে দিয়েছেন মমতা৷ তেমনটাই রাজনৈতিক মহলের অভিমত৷ তবে তৃণমূলের এক সাংসদ…
Read More
আচমকাই অসুস্থ হয়ে পড়ায় মাকে বাড়ি নিয়ে গেলেন রাহুল

আচমকাই অসুস্থ হয়ে পড়ায় মাকে বাড়ি নিয়ে গেলেন রাহুল

আচমকাই আবার অসুস্থ হয়ে পড়লেন সোনিয়া গান্ধী। সংসদ কক্ষে বসে থাকার সময়ই তিনি অসুস্থ বোধ করতে থাকেন৷ বিষয়টি বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে মায়ের কাছে ছুটে আসেন রাহুল। তাঁর জন্য জলের ব্যবস্থা করেন৷ কিছুক্ষণ পর সুস্থবোধ করেন কংগ্রেস নেত্রী। তিনি ঠিক আছেন বলে রাহুলকে আশ্বস্ত করেন সোনিয়া। তবে মাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ওয়ানাড়ের সাংসদ৷ নিজে গাড়ি চালিয়ে মাকে ১০ জনপদে ফিরিয়ে নিয়ে যান রাহুল। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সকাল সংসদে পৌঁছে গিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। অধিবেশন চলাকালীন তিনি অসুস্থ বোধ করেন৷ জানা গিয়েছে, এদিন একটি গরম ওভারকোট পরে সংসদে গিয়েছিলেন। অধিবেশনের মাঝে গরমে অস্বস্তি হতে থাকে তাঁর৷ শরীর…
Read More
বাড়ছে আশঙ্কা, রাজ্য জুড়ে একাধিক হিংসাত্মক ঘটনা নির্বাচন ঘিরে

বাড়ছে আশঙ্কা, রাজ্য জুড়ে একাধিক হিংসাত্মক ঘটনা নির্বাচন ঘিরে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল মালদার রতুয়া থানার চাঁদমণি এলাকায়। একটি হাই মাদ্রাসার পরিচালনা সমিতির নির্বাচন ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠী যেভাবে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ল, তাতে পঞ্চায়েত নির্বাচনের আগে সিঁদুরে মেঘ দেখছেন জেলার মানুষ। দু'পক্ষের সংঘর্ষে ১২ জন জখম হয়েছেন, তাঁদের মধ্যে একজন গুলিবিদ্ধ পর্যন্ত হয়েছেন বলে স্থানীয় মানুষের দাবি। তাই পঞ্চায়েত নির্বাচনে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে এখন থেকেই উদ্বেগ বাড়ছে জেলাবাসীর। আসলে সবার লক্ষ্য একটাই, মধুভাণ্ড কার হাতে থাকবে। তাই সবকিছু নিজের দখলে রাখতে হবে। সেখান থেকেই তৈরি হচ্ছে যাবতীয় সমস্যা। ঘটনা হল…
Read More
চাপের মুখে পড়লেন তৃণমূল ছাত্রনেতা

চাপের মুখে পড়লেন তৃণমূল ছাত্রনেতা

বেশ কিছুটা যেন চাপের মুখে পড়লেন তৃণমূল ছাত্রনেতা। কাঁথি ধর্ষণ মামলায় অভিযুক্ত পূর্ব মেদিনীপুরের তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও। সিঙ্গল বেঞ্চ তাঁকে তাঁকে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছিল, সেটাই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। যদিও রায়ের পুনর্বিবেচনার জন্য সিঙ্গেল বেঞ্চের কাছে আবেদন জানাতে পারবেন তিনি। তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে মূল অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার। নাবালিকাকে দিঘার হোটেলে ডেকে পাঠিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার মা অভিযোগে জানিয়েছেন, ধর্ষণের পর সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হয়েছিল তাঁর মেয়েকে। এমনকি ফোনে হুমকি দেওয়া হয়, বাড়িতেও লোক পাঠিয়ে হুমকি…
Read More
বড় চমক, আসন্ন নির্বাচনের পূর্বে বামেদের ইস্তাহার প্রকাশ ত্রিপুরায়

বড় চমক, আসন্ন নির্বাচনের পূর্বে বামেদের ইস্তাহার প্রকাশ ত্রিপুরায়

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বামেরা তাদের ইস্তাহার প্রকাশ করল। সেখানে আড়াই লক্ষ কর্মসংস্থান, সরকারি কর্মীদের প্রতি বছরে দু'বার মহার্ঘ ভাতা বৃদ্ধি, গরিব বয়স্ক নাগরিকদের জন্য মাসিক পেনশন, পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার মতো বেশ কিছু প্রতিশ্রুতি ইস্তাহারে দেওয়া হয়েছে। ত্রিপুরায় অনিয়মের অভিযোগে বাম জমানায় ১০৩২৩ জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে। তাঁদের ফের চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে ইস্তাহারে। যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইস্তাহারে বামেরা আরও জানিয়েছে তারা ক্ষমতায় আসলে ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দেবে। ইস্তাহারে ৮১ দফা বক্তব্য রাখা হয়েছে। তার মধ্যে…
Read More
আসন্ন নির্বাচনের পূর্বে দুর্নীতি মুক্ত শাসক দল নিয়ে উঠছে প্রশ্ন

আসন্ন নির্বাচনের পূর্বে দুর্নীতি মুক্ত শাসক দল নিয়ে উঠছে প্রশ্ন

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ৈর সভার পর থেকেই এই চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই সভায় অভিষেক দলের স্থানীয় নেতাদের মঞ্চে তুলে প্রমাণ করার চেষ্টা করেছেন তাঁরা হতদরিদ্র হলেও সততার পথ থেকে সরে যাননি। অভিষেকের ব্যাখ্যা এটাই হচ্ছে নতুন তৃণমূল। তাঁর কথায় দুর্নীতির অভিযোগ নেই যাদের গায়ে তাঁরাই আগামী দিনে জেলা থেকে শহর জুড়ে নেতৃত্ব দেবেন তৃণমূলকে। কেশপুরের সভায় অভিষেক যেভাবে নীচুতলার তৃণমূল নেতাদের মঞ্চে তুলে তাঁদের সততাকে কার্যত বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করেছেন, সেটা নিয়ে যথারীতি বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। বিগত…
Read More
বঙ্গের উন্নয়ন কি বাধা পাচ্ছে রাজ্য কেন্দ্রের সম্পর্কের তিক্ততায়

বঙ্গের উন্নয়ন কি বাধা পাচ্ছে রাজ্য কেন্দ্রের সম্পর্কের তিক্ততায়

সরকারের শুরুর থেকেই কেন্দ্র রাজ্য সংঘাত লেগেই আছে। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। কিন্তু কেন্দ্র-রাজ্যের সংঘাত বন্ধ হয়নি। সদ্য রাজ্যে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর দাবি কেন্দ্রের পাঠানো টাকা খরচ করতে পারছে না রাজ্য। স্মৃতি ইরানি বলেছেন, 'পশ্চিমবাংলায় ২০১৭- ১৮ থেকে আমার মন্ত্রকেরই ২৬ হাজার ৭৫১ লক্ষ টাকা পড়ে আছে। মহিলা ও শিশুদের জন্য মোদি সরকার যে টাকা পাঠাচ্ছে, তা কেন বাংলার সরকার খরচ করছে না। কিছুদিন আগেই কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। সেটিকে কটাক্ষ করে তৃণমূলের অভিযোগ বাজেটে পশ্চিমবঙ্গেকে বলার মতো কিছু দেওয়া হয়নি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোবের দাবি এই প্রথম পশ্চিমবঙ্গের…
Read More
মঞ্জুর হলো না কুন্তলের জামিন

মঞ্জুর হলো না কুন্তলের জামিন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ জামিন পেলেন না। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। আগামী ১৭ তারিখ পর্যন্ত তাঁকে থাকতে হবে শ্রীঘরে। তারপর হবে পরবর্তী শুনানি। আদালতের এই রায়ের তীব্র বিরোধিতা করেছেন কুন্তল ঘোষের আইনজীবী। তাঁর বক্তব্য, আগে যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে অভিযুক্তের তালিকায় তাপস মণ্ডলের নাম থাকা সত্ত্বেও তিনি গ্রেফতার হননি। এদিকে তাঁরই বয়ানের ভিত্তিতে কুন্তল ঘোষকে গ্রেফতার করা হল। এখন জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হচ্ছে। এদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আরও বিস্ফোরক দাবি করেছে।…
Read More
চাঞ্চল্যকর তথ্য, করোনাকালে দু’দিনে খোলা হয়েছিল ১১৫ অ্যাকাউন্ট

চাঞ্চল্যকর তথ্য, করোনাকালে দু’দিনে খোলা হয়েছিল ১১৫ অ্যাকাউন্ট

প্রকাশ্যে এলো বড় তথ্য। এদিন আদালতে অনুব্রতর জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবীরা। তবে দিল্লির রাউস এভিনিউ আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পর দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। কেষ্টর জামিনের আবেদন প্রসঙ্গে ইডির বক্তব্য জানতে চেয়েছে আদালত। এদিকে, কেষ্টকে আসানসোল আদালতে তোলা হলে চাঞ্চল্যকর দাবি করে সিবিআই। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, আরও ১১৫টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে৷ ওই ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে চারটি নির্দিষ্ট অ্যাকাউন্টে নিয়মিত টাকা পাঠানো হয়েছে বলেও উল্লেখ করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়, করোনা অতিমারির সময় দু'দিনের মধ্যে এই ১১৫টি ব্যাঙ্ক অ্যকাউন্ট খোলা হয়েছিল৷ এই অ্যাকাউন্টগুলি থেকে অনুব্রত-ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্যের অ্যাকাউন্টে ৬৬ লক্ষ…
Read More
বড় বিপদের হাত থেকে বাঁচালেন বাবুল সুপ্রিয়

বড় বিপদের হাত থেকে বাঁচালেন বাবুল সুপ্রিয়

বড় বিপদের হাত থেকে বাঁচালেন তিনি। রামপুরহাটে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র কনভয়। বাবুলের তেমন কিছু না হলেও এই ঘটনায় একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর কনভয়ে থাকা নিরাপত্তাকর্মীদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। তবে বাবুল সুপ্রিয় সুরক্ষিত আছেন বলেই খবর। তাঁর গাড়িরও কোনও ক্ষতি হয়নি। জানা গিয়েছে, রামপুরহাট যাওয়ার পথে অটোর সঙ্গে সংঘর্ষ হয় বাবুলের কনভয়ের। শুক্রবার রাতে সাঁইথিয়া মুসরডা পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তারা। কনভয়ের একটি গাড়ির সঙ্গে অটোর ধাক্কা লাগতেই দুটিই উলটে যায়। তবে মন্ত্রীর গাড়ির কিছু হয়নি। সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে, ৭-৮ জন আহত…
Read More
গেরুয়া শিবিরের মিছিল ঘুরে সৃষ্টি হলো অশান্তির পরিবেশ

গেরুয়া শিবিরের মিছিল ঘুরে সৃষ্টি হলো অশান্তির পরিবেশ

বিগত বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল গেরুয়া শিবিরের মিছিল নিয়ে, শেষমেশ অনুমতি মিললেও সাথে ছিলো বেশ কিছু শর্ত। বিজেপির যুব মোর্চার মিছিলের অনুমতি দেওয়ার সঙ্গেই শর্ত দিয়ে আদালত জানিয়েছিল যে মিছিল নিয়ম মেনে শান্তিপূর্ণ করতে হবে। পাশপাশি কোনও ভাবেই ট্রাফিক আইন লঙ্ঘন করা যাবে না। এমনকি মিছিলে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে পুলিশকে। তবে বিজেপির এই মিছিলে আদালতের কোনও নির্দেশই সেইভাবে মানা হল না। দিনের শেষে এই বিক্ষোভ এবং অশান্তিই দেখা গেল শহরের রাজপথে। এদিন রুবির মোড় থেকে বেহালা সখের বাজার পর্যন্ত এই মিছিল হওয়ার কথা ছিল। তবে কালীঘাটে গিয়ে পৌঁছনোর পর মিছিলের চেহারা পরিবর্তন হয়ে…
Read More
প্রার্থী তালিকা ঘোষিত হলো তৃণমূল শিবিরের তরফে

প্রার্থী তালিকা ঘোষিত হলো তৃণমূল শিবিরের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ত্রিপুরা রাজ্যের নির্বাচনের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২২টিতে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল ঘাসফুল শিবির। পরবর্তী তালিকা শীঘ্রই প্রকাশিত হবে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এদিন এই তালিকা ঘোষণাকালীন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল সহ সভাপতি আশীষ লাল সিংহ সহ অন্যান্যরা। ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যে ২২ টি আসনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেগুলো হল- ৩ বামুটিয়া- নিহার রঞ্জন সরকার, ৭ রামনগর- পূজন বিশ্বাস, ১০ মজলিশপুর-…
Read More
তৎপরতা তুঙ্গে, আগামী নির্বাচনে এবার জমজমাট লড়াই ত্রিপুরায়

তৎপরতা তুঙ্গে, আগামী নির্বাচনে এবার জমজমাট লড়াই ত্রিপুরায়

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ত্রিপুরা বিধানসভা নির্বাচন নিয়ে বিগত কয়েক মাস ধরেই বেশ চিন্তায় ছিল বিজেপি। কারণ যবে থেকে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন থেকেই ত্রিপুরা মানুষের একাংশ সরকারের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন নানা কারণে। তাই দেরিতে হলেও মুখ্যমন্ত্রী পরিবর্তন করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এই নির্বাচনে বিজেপি লড়ছে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে। প্রতিটি রাজ্যে নির্বাচনের আগে কতটা ভাল ফলাফল তারা করতে পারে তা নিয়ে অভ্যন্তরীণ সমীক্ষা চালিয়ে থাকে বিজেপি। সেক্ষেত্রে ত্রিপুরার রিপোর্ট তাদের একেবারেই আস্বস্ত করেনি। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরায় ম্যাজিক সংখ্যা ৩১। সেখানে গত মাসের শেষের দিকে…
Read More
জেরার মুখে বিস্ফোরক দাবি কুন্তলের

জেরার মুখে বিস্ফোরক দাবি কুন্তলের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের অভিযোগের ভিত্তিতে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর, কুন্তলের দাবি, তাঁর সঙ্গে যোগ ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির হাত দিয়ে ১৫ কোটি টাকা পাঠিয়েছিলেন প্রাক্তন মন্ত্রীকে৷ ইডি-র জেরায় বিস্ফোরক কুন্তল৷ তাঁর দাবি, তিনি পার্থ চট্টোপাধ্যায়কে ১৫ কোটি টাকা দিয়েছিলেন। তবে একসঙ্গে এই টাকা দেননি। কখনও নাকতলার অফিসে, কখনও শপিং মলে পার্থ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির সঙ্গে দেখা করতেন কুন্তল। তাঁর হাত দিয়েই টাকা…
Read More