10
Jan
সম্প্রতি বড় অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ২০০৯ সালে আলিপুরদুয়ার এলাকায় দুজন স্বর্ণ ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুঠপাটের ঘটনা ঘটে। সেই ঘটনাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম জড়ায়। আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এবার সেই ঘটনাতেই আদালতে হাজিরা দিলেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আলিপুরদুয়ার আদালতে হাজিরা দিলেন নিশীথ প্রামাণিক। জানা গিয়েছে, এদিন আদালতে প্রায় আধ ঘণ্টার ওপর ছিলেন নিশীথ। এবার থেকে নিশীথের আইনজীবী তাঁর হয়ে আদালতে হাজিরা দিতে পারবেন। কিন্তু গোটা ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধেই সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, রাজ্য জুড়ে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বিরোধীদের৷ এটা একটা রাজনৈতিক চক্রান্ত…
