politics

সভার অনুমতি পেল বিরোধী দলনেতা শুভেন্দু

সভার অনুমতি পেল বিরোধী দলনেতা শুভেন্দু

একাধিক জল্পনার মাঝেই স্বস্তি পেল বিরোধী দলনেতা। কাঁথিতে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতে শুভেন্দু যে অভিযোগ করেছিলেন তা মান্যতা পায়নি। এদিকে অভিষেক গড় ডায়মন্ড হারবার শুভেন্দুর সভা নিয়েও জল্পনা ছিল। সেই অনুমতিও দিল কলকাতা হাইকোর্ট। তবে সেখানেও রয়েছে কিছু শর্ত। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমোদন দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, সভার নিরাপত্তা দেবে স্থানীয় প্রশাসন। প্রশাসনিক নিয়ম মেনে শান্তিপূর্ণ সভা করতে হবে এমনই জানিয়েছে আদালত। গতকাল শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা। সেই সভার…
Read More
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যবাসীর মন জয়ের প্রস্তুতি রাজ্যের শাসক শিবিরের

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যবাসীর মন জয়ের প্রস্তুতি রাজ্যের শাসক শিবিরের

লক্ষ্য এখন, আসন্ন আগামী নির্বাচন৷ ভোটার দামামা বেজে গিয়েছে৷ পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জেলা সফরে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। গত পঞ্চায়েত ভোটে বিরোধীদের অভিযোগ ছিল তাদের অধিকাংশ আসনে মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাজার হাজার আসনে তৃণমূল প্রার্থীরা জিতে গিয়েছিলেন। কিন্তু এবার বিনা যুদ্ধে শাসকদলকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় বিরোধীরা। রাজনৈতিক মহল মনে করে এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে। একুশের নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জেতার পর তৃণমূলের আত্মবিশ্বাস বহু গুণে বেড়ে যায়। এরপর বিজেপির বহু নেতা, বিধায়ক, সাংসদ দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। সেই সঙ্গে একের পর…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়টিকে ডাকাতির সঙ্গে তুলনা ইডির তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়টিকে ডাকাতির সঙ্গে তুলনা ইডির তরফে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি'র মামলায় ফের আদালতে হাজির করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই মামলার শুনানিতে জামিন চাননি পার্থ, তবে তিনি কৈফিয়ত চেয়েছেন তদন্তের অগ্রগতি নিয়ে। অর্পিতার আইনজীবীও এই বিষয় নিয়ে আদালতে জানতে চান। তবে ইডি'র আইনজীবী গোটা বিষয়টিকে ডাকাতির সঙ্গে তুলনা করেছেন। কেন তদন্তে দেরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীরা। সেই প্রশ্নের জবাবেই বিস্ফোরক দাবি করেন ইডি'র আইনজীবী। তিনি বলেন, গোটা ঘটনা কার্যত ডাকাতি করে চম্পট দেওয়ার মতো। ডাকাতি করে কেউ যদি এদিক-ওদিক চলে যান, তবে…
Read More
দেবাংশুর ফেসবুক পোস্টকে ঘিরে জল্পনার সূত্রপাত

দেবাংশুর ফেসবুক পোস্টকে ঘিরে জল্পনার সূত্রপাত

বিগত বেশ কিছুদিন ধরে নতুন জল্পনার সূত্রপাত ঘটেছে রাজ্যের শাসক শিবিরে। জল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে। তাঁর ফেসবুক পোস্টকে ঘিরে জল্পনার সূত্রপাত। দু’বারের সাধারণ সম্পাদক দেবাংশুকে এবার তৃণমূল যুব কমিটিতে রাখা হয়নি। তারপরেই তাঁর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়। যদিও সেই পোস্ট মুছে দিয়ে তিনি পরে অন্য একটি পোস্ট করেন। তবে আগেরটিও ভাইরাল হয়েছে। এদিন দেখা যায়, প্রথমে দেবাংশু তাঁর ফেসবুকে আপডেট দিয়েছিলেন, ''লেফট অল জব অ্যাট অল ইন্ডিয়া ইয়ুথ তৃণমূল কংগ্রেস''। সঙ্গে ছিল একটি নমস্কারের ইমোজি। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সেটি মুছে দেন তিনি। তারপর একটি পোস্ট করে কিছু না লিখলেও একটি হাসির…
Read More
আগামী মাসেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

আগামী মাসেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হলো দিন। সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে স্বাভাবিকভাবেই আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দু'জনের পৃথক বৈঠক হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। অনুমান করা হচ্ছে, মূল বৈঠকের পর আলাদা ভাবে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পারেন। আগামী ৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। সেই দিনই এই দু'জনের আলাদা বৈঠক হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে তা নিশ্চিত হওয়া না গেলেও অনুমান করা হচ্ছে, রাজ্যের বকেয়া টাকা নিয়ে কথা বলতে পারেন মোদী এবং মমতা। ধারণা, আগামী মাসে বৈঠকের…
Read More
জলপাইগুড়িতে পুরসভা অভিযানের ডাক দিলো সিপিআইএম

জলপাইগুড়িতে পুরসভা অভিযানের ডাক দিলো সিপিআইএম

পরিষেবা নেই, দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে জলপাইগুড়ি পুরসভা বলে অভিযোগ। ২৫ শে নভেম্বর পুরসভা অভিযানের ডাক দিয়েছে সিপিআইএম। জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করা এমনটাই জানালেন জলপাইগুড়ি শহরের অন্যতম সিপিএম নেতা বিপুল স্যানাল। সাংবাদিক সম্মেলনে বিপুল বাবু পুরসভা প্রসঙ্গে বলেন, ওটা একটি দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে পাশাপাশি দুর্নীতির আখড়া। সিপিএম দল নাগরিক পরিষেবা, দুর্নীতির জবাব চাইতে সাধারণ মানুষেকে নিয়ে আগামী ২৫ শে নভেম্বর জলপাইগুড়ি পুরসভা অভিযান করবে।
Read More
নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে লাগানো হল ‘চোর ধরো জেল ভরো’ পোস্টার

নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে লাগানো হল ‘চোর ধরো জেল ভরো’ পোস্টার

আলিপুরদুয়ারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে "চোর ধরো, জেল ভরো" পোস্টার লাগালো DYFI। গতকাল রাতে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকায় পোস্টারটি লাগায় DYFI। উল্লেখ্য, সম্প্রতি চুরির একটি পুরানো মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল আলিপুরদুয়ার জেলা আদালত। এরপর তার গ্রেফতারের দাবিতে গতকাল রাতে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে শহরের একাধিক এলাকায় তার পোস্টার লাগানো হয়। যেখানে নিশীথ প্রমাণিকের উদ্দেশ্যে লেখা হয় "চোর ধরো, জেল ভরো"।
Read More
চাপ বাড়লে আরো, নিশীথের পর এবার নিশীথের পর এবার জারি গ্রেফতারি পরোয়ানা

চাপ বাড়লে আরো, নিশীথের পর এবার নিশীথের পর এবার জারি গ্রেফতারি পরোয়ানা

আবার একবার অস্বস্তিকর পরিস্থিতিতে রাজ্যের গেরুয়া শিবির। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এবার আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। আর কয়েক মাস পরেই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে। তার আগে এই ঘটনাগুলি যে গেরুয়া শিবিরকে খুব একটা স্বস্তির নিঃশ্বাস দেবে না, তা বলাই বাহুল্য। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সূত্রের খবর, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় কোনও এক দিন নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। নিয়ম ভেঙে মোটরবাইক ও গাড়ি নিয়ে র‍্যালি করেছিলেন তিনি বলেই দাবি। সেই প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে থানায় লিখিত…
Read More
এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু

এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু

খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের রক্ষাকবচ থাকা সত্বেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে শুভেন্দু অধিকারীকে৷ এই কাজ করছে রাজ্যের শাসক দল৷ অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা। আগামী সপ্তাহে মামলার শুনানি৷ বিরোধী দলনেতার বিরুদ্ধ সম্প্রতি ১২টি FIR দায়ের করা হয়ছে। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশ থাকা সত্বেও, রক্ষাকবচ থাকার পরেও বার বার বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধ মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলেই অভিযোগ।তাই আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা। আগামী বৃহস্পতিবার মামলার শুনানি র সম্ভাবনা৷ এদিকে, হোয়াটসঅ্যাপে শুভেন্দু ১,১০০টি নোংরা মেসেজ পেয়েছেন বলে দাবি তাঁর। যাঁরা এমন মেসেজ পাঠিয়েছেন তাঁদের বিরুদ্ধে এবার আদালতে…
Read More
পাল্টে যাচ্ছে ছবি, এবার ভোটের প্রচারে গুজরাতে যাচ্ছেন বঙ্গের বিজেপি নেতারা

পাল্টে যাচ্ছে ছবি, এবার ভোটের প্রচারে গুজরাতে যাচ্ছেন বঙ্গের বিজেপি নেতারা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। তবে এবারের নির্বাচনের ছবি একটু আলাদা। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে মূলত বিজেপি কেন্দ্রীয় স্তরের নেতারা এসে বঙ্গের ভোটের প্রচার করেন। এবার উলটো ছবি ধরা পড়বে। গুজরাতে ভোট প্রচারে যেতে চলেছেন বঙ্গের বিজেপি নেতারা বলে সূত্রের খবর। আগামী মাসেই মোদী রাজ্যে ভোট। তার জন্যই প্রচারে যাবেন বাংলার নেতারা। দলীয় সূত্রে খবর, আগামী মাসে গুজরাতে প্রচারে যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, মালদহের ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ আরও অনেকে। এও জানা গিয়েছে, বিধায়ক শুভেন্দু অধিকারী, নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও সাংসদ দিলীপ ঘোষও মোদী রাজ্যে প্রচারে যাবেন। আপাতত জি২০ সম্মেলনে রয়েছেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে,…
Read More
আবার একবার গ্রেফতারি পরোয়ানা জারি নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে

আবার একবার গ্রেফতারি পরোয়ানা জারি নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে

আবার একবার অস্বস্তিকর পরিস্থিতিতে রাজ্যের গেরুয়া শিবির। গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। এই পরোয়ানা জারি করেছে আলিপুরদুয়ার আদালত। জানা গিয়েছে, সোনার দোকানে চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই এই নির্দেশ দিয়েছে আদালত। ২০০৯ সালে নিশীথের বিরুদ্ধে দুটি সোনার দোকানে লুটপাটের অভিযোগ তোলা হয়েছিল। আসলে ২০০৯ সালে আলিপুরদুয়ার এলাকায় দুজন স্বর্ণ ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুঠপাটের ঘটনা ঘটে। সেই ঘটনাতেই নিশীথ প্রামাণিকের নাম জড়ায়। আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সেই সময়ে। তিনি পরে আদালতে হাজিরা দেন। এদিন ফের ওই একই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুরদুয়ার আদালত। উল্লেখ্য,…
Read More
এবারেও খারিজ পার্থের আবেদন

এবারেও খারিজ পার্থের আবেদন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। এই অবস্থায় ফের জামিনের আবেদন খারিজ৷ পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা-সহ এসএসসি কাণ্ডে ধৃত ৭ জনকে আবারও জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআই-এর বিশেষ আদালত৷ এদিন আদালতে নিয়োগ দুর্নীতির দুটি মামলার শুনানি ছিল৷ তাতে জামিনের আবেদন খারিজ হয়ে যায়৷ তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ অর্থাৎ ২৮ তারিখ পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁদের৷ এদিন বিচারক তদন্তকারীদের কাছে জানতে চান এখনও পর্যন্ত তারা কী কী…
Read More
বিতর্কিত মন্তব্যকে ঘিরে অখিলের পদত্যাগ চায় বিজেপি

বিতর্কিত মন্তব্যকে ঘিরে অখিলের পদত্যাগ চায় বিজেপি

বিতর্কিত মন্তব্য জেরে উত্তাল রাজভবন। দেশের নতুন রাষ্ট্রপতিকে নিয়ে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছে বিজেপি। থানায় মামলা করা থেকে শুরু করে মহিলা কমিশনের দ্বারস্থ পর্যন্ত হয়েছে তারা। এবার এই ইস্যুতে রাজ্যপালের কাছে গেল গেরুয়া শিবির। রাজ্যের মন্ত্রিসভা থেকে অখিল গিরির পদত্যাগের দাবিতে রাজ্যপালকে স্মারকলিপি জমা দিয়েছে বিজেপির প্রতিনিধি দল। সূত্রের খবর, বিধানসভায় বিরোধী দলের ঘরে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিলেন বিজেপি বিধায়কেরা‌। সেখানেই অখিল গিরির পদত্যাগের দাবি নিয়ে সকলে সহমত পোষণ করেন এবং রাজ্যপাল লা গণেশনের দ্বারস্থ হওয়ার ব্যাপারে সম্মত হন। রাজ্যপাল না থাকায় রাজভবনের সচিবের কাছেই নিজেদের দাবিপত্র জমা দেন তাঁরা।…
Read More
ক্ষমতায় আসার আগেই বড় চমক

ক্ষমতায় আসার আগেই বড় চমক

নির্বাচনের আগের বড় চমক। ক্ষমতায় এলে মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম পরিবর্তনের প্রতিশ্রুতি দিল হাত শিবির৷ সেই সঙ্গে নতুন কর্মসংস্থানের আশ্বাস তো আছেই৷ এছাড়াও কংগ্রেসি ইস্তেহারে দেওয়া হয়েছে কৃষিঋণ মুকুবের ইঙ্গিত। গত তিন দশক ধরে গুজরাতে ক্ষমতায় আসতে পারেনি কংগ্রেস৷ পদ্ম উপড়ে সে রাজ্যের রাজ্যপাট দখলে মরিয়া হয়ে উঠেছে তারা৷ তাই ইস্তেহারে এক কথায় কল্পতরু কংগ্রেস। তা বলে এমন প্রতিশ্রুতি সত্যিই বিরল৷ কংগ্রেসের ইস্তেহারে রয়েছে নরেন্দ্র মোদী নামাঙ্কিত স্টেডিয়ামের নাম পুনরুদ্ধারের প্রতিশ্রুতি৷ গুজরাটে ক্ষমতায় এলেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন ইস্তাহার কমিটির চেয়ারম্যান দীপক বাবরিয়া। প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে গুজরাটের মোতেরার…
Read More