politics

ভুল বক্তব্যের কারণে অবশেষে ক্ষমা চাইলেন অধীর

ভুল বক্তব্যের কারণে অবশেষে ক্ষমা চাইলেন অধীর

রাজ্যের পাশাপাশি ভুল মন্তব্যকে কেন্দ্র করে দেশেও সৃষ্টি হলো উত্তাল পরিস্থিতির। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর এসএসসি দুর্নীতি কান্ড নিয়ে যখন কার্যত উত্তাল রাজ্য রাজনীতি ঠিক তখনই রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যে সংসদে বিপাকে কংগ্রেস দল। দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'রাষ্ট্রপত্নী' বলে সম্বোধন করেন তিনি। যদিও তিনি দাবি করেছিলেন যে এটি তিনি ভুল করে বলে ফেলেছেন, কার্যত মুখ ফসকে বেরিয়ে গিয়েছে তাঁর। কিন্তু বিতর্ক ব্যাপকভাবেই বৃদ্ধি পেয়েছিল এই ইস্যুতে। বিজেপি ভীষণ আক্রমণাত্মক হয়ে উঠেছিল। কিন্তু অধীর বলেছিলেন তিনি ক্ষমা চাইলে সরাসরি রাষ্ট্রপতির কাছেই চাইবেন, আর…
Read More
একের পর এক নারীর নাম জুড়ছে পার্থার ঘনিষ্ট তালিকায়

একের পর এক নারীর নাম জুড়ছে পার্থার ঘনিষ্ট তালিকায়

এই মুহূর্তে রাজ্যের মধ্যে সব চেয়ে শিরোনামে এখন একটাই নাম পার্থ- অর্পিতা। পার্থ চট্টোপাধ্যায়ের 'দৌলতে' এখন গোটা বাংলা বা দেশ অর্পিতা মুখোপাধ্যায়কে চেনে। তাঁর দুটি ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে ৫০ কোটি নগদ সহ বিপুল সোনা, রূপো, জমির দলিল, মোট প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি। অর্পিতার আরও সম্পত্তির খোঁজ মিলেছে এবং আরও অনেক টাকা উদ্ধার হবে বলে অনুমান। কিন্তু তিনিই যে একমাত্র পার্থ 'ঘনিষ্ঠ' তা নয়। ইডির নজরে আছে আরও ৪ মহিলা! সূত্রের খবর, এই চারজনের মধ্যে আছেন এক আইএএস অফিসার এবং একজন অধ্যাপিকা। এছাড়াও দুজনের নাম সামনে এসেছে যাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠছে। একটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে…
Read More
সমস্ত রাজনৈতিক পদ থেকে পুজো কমিটির পদ সব হারিয়ে কোনঠাসা পার্থ

সমস্ত রাজনৈতিক পদ থেকে পুজো কমিটির পদ সব হারিয়ে কোনঠাসা পার্থ

পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মহানগরীর বুকে এখন একাধিক প্রশ্ন। সদ্যই হারিয়েছেন মন্ত্রিত্ব পদের সাথে দলীয় পদও। তৃণমূলের পর এবার নিজের পাড়াতেও কোণঠাসা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে কিছুক্ষণ আগেই তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সাসপেন্ড তৃণমূল কংগ্রেস থেকেও। এমতাবস্থায় সামনে এল আরো একটি চাঞ্চল্যকর তথ্য। পার্থের বিরুদ্ধে এবার মুখ খুলল তারই পাড়ার পুজো কমিটি তথা নাকতলা উদয়ন সংঘ। জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালেই নাকতলা উদয়ন সংঘের পুজো কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন দাস জানিয়েছেন, গত তিন বছর ধরে নাকি পুজো কমিটিতে নেই পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আরও দাবি, পার্থর অভাব প্রত্যক্ষ হবে না বরং পুজো হবে ধুমধাম করেই।…
Read More
রাজ্যে এসেই বড় দাবি মিঠুনের

রাজ্যে এসেই বড় দাবি মিঠুনের

এই মুহূর্তে রাজ্যে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে রাজ্যের মহানগরীতে এলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শহরে পা রেখেই বুধবার কার্যত 'বোমা' ফাটিয়েছেন এই বিজেপি নেতা। দাবি করেছেন তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন ৩৮ জন তৃণমূল কংগ্রেস বিধায়ক। এতে বঙ্গ রাজনীতিতে তোলাপাড় শুরু হয়েছে আবার। তবে এর থেকেও হয়তো বড় দাবি তিনি করেছেন বাংলার ভোট নিয়ে। মিঠুনের বক্তব্য, কালকেই যদি ভোট হয় স্বচ্ছভাবে, তাহলে বিজেপি জিতবে! এই প্রসঙ্গে মহারাষ্ট্র ইস্যুর কথাও টেনেছেন তিনি। তাহলে কি বাংলাতেও বিজেপি টাকার খেলা খেলবে, উঠে গিয়েছে প্রশ্ন। হেস্টিংসে বিজেপির দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন এদিন বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখেছেন মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা সরকার…
Read More
চলতি বছর ভোট না হওয়ায়, প্রশ্ন উঠছে কবে হবে হাওড়া পুরসভায় নির্বাচন

চলতি বছর ভোট না হওয়ায়, প্রশ্ন উঠছে কবে হবে হাওড়া পুরসভায় নির্বাচন

প্রশ্ন উঠছে কবে হবে হাওড়া পুরসভায় নির্বাচন? হাওড়া পুরসভায় কেন নির্বাচন করা সম্ভব হচ্ছে না তার কারণ জানাতে ফের ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। আদালতে মামলাকারীর দাবি, দীর্ঘ সময় নির্বাচন বাকি থাকায় সাধারণ মানুষ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বাকি সমস্ত পুরসভার নির্বাচন হয়ে গেলেও হাওড়ায় কেন নির্বাচন হবে না, এই প্রশ্ন তাঁর। এদিকে আদালত এই নিয়ে রাজ্যকে রিপোর্ট পেশের জন্য আরও দু'সপ্তাহ সময় দিয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। এর আগে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে এই ইস্যু নিয়ে সংঘাত লেগেছিল রাজ্যের শাসক দলের। হাওড়া পুরসভা সংশোধনী বিল আটকে রাখা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিশানা করেন বিধানসভার…
Read More
গ্রেফতারির পর কেমন আছেন পার্থ?

গ্রেফতারির পর কেমন আছেন পার্থ?

গ্রেফতারির পর থেকে কেমন আছেন তিনি? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা ইডি’র অস্থায়ী লকআপ৷ একই ফ্লোরে স্থায়ী লকআপে ঠাঁই হয়েছে ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের৷ অস্থায়ী লকআপে দু’চোখের পাতা এক করতে পারছেন না শিল্পমন্ত্রী৷ বদলেছে খাওয়া-দাওয়ার সময়৷ কী ভাবে দিন কাটছে পার্থর? আদালতের নির্দেশে ১০ দিনের ইডি হেফাজতে থাকবেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়৷ বুধবার দ্বিতীয় দিন জেরা করা হবে পার্থ-অর্পিতাকে৷ সোমবার তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা না হলেও, দু’জনকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা৷ আপাতত সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরের সাততলার অস্থায়ী লকআপে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। ওই ঘরে রয়েছে একটি পাখা,…
Read More
ফের আবার ইডির মুখোমুখি সোনিয়া, গ্রেফতার হল রাহুল

ফের আবার ইডির মুখোমুখি সোনিয়া, গ্রেফতার হল রাহুল

দুর্নীতির মামলায় চলছে তদন্ত, ফের আবার ইডির মুখোমুখি সোনিয়া। অপেক্ষা ছিল সুস্থ হয়ে ওঠার। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার পর গতকাল সকালেই ফের আবার দ্বিতীয়বারের জন্য ইডি দপ্তরে হাজিরা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রসঙ্গত সোমবারই সোনিয়া গান্ধীর ইডি আধিকারিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী। তাই একেবারে শেষ মুহূর্তে তিনি সোমবারের পরিবর্তে মঙ্গলবার ইডির দপ্তরে হাজিরার আর্জি জানিয়েছিলেন। এদিন সকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে ইডি দপ্তরে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এর আগে ২১ জুলাই দিল্লিতে…
Read More
এবার মামলা দায়ের হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

এবার মামলা দায়ের হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

একের পর এক মামলায় জর্জরিত হচ্ছে রাজ্য৷ উঠছে অভিযোগের পর অভিযোগ৷ এবার মামলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে৷ আদালত অবমাননার দায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের৷ শিক্ষক নিয়োগ মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ এ প্রসঙ্গে মমতা বলেন, 'আমার শুনে লজ্জা লাগছে৷ ওরা বলছে চিকিত্সা র জন্য ওড়িশার এইমসে নিয়ে যেতে হবে। বাংলায় পিজি হাসপাতাল গোটা ভারতের মধ্যে এক নম্বর৷ এখানে মেডিক্যাল কলেজ রয়েছে, বাঙুর হাসপাতাল রয়েছে, সাগর দত্ত হাসপাতাল রয়েছে, শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল রয়েছে। এছাড়াও অনেক ভালো ভালো বেসরকারি হাসপাতাল রয়েছে।’ মমতার প্রশ্ন, 'রাজ্য সরকারের কাছে এত ভালো ভালো হাসপাতাল…
Read More
বাড়ছে জল্পনা, এবার কি তবে মুখোমুখি জিজ্ঞেসাবাদ করা হবে পার্থ অর্পিতাকে

বাড়ছে জল্পনা, এবার কি তবে মুখোমুখি জিজ্ঞেসাবাদ করা হবে পার্থ অর্পিতাকে

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রকাশ্যে এসছে বড়ো তথ্য৷ গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, চলছিলো শারীরিক পরীক্ষা৷ মেডিক্যাল টেস্টের পর গতকালই ভুবনেশ্বর এইমসের তরফে জানানো হয়েছিল তেমন কোনো গুরুতর সমস্যা নেই তাঁর৷ মঙ্গলবার ঘড়িতে তখন সকাল ৬টা ৩৪। ভুনেশ্বর থেকে কলকাতায় নামে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উড়ান। বিমানবন্দরের বাইরেই অপেক্ষা করছিল ইডি-র চারটি গাড়ি৷ সেখান থেকে পার্থকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেখানেই তাঁকে জেরা করবেন তদন্তকারী অফিসাররা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দু’জনকেই ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। আজ মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে পার্থ ও অর্পিতা…
Read More
গ্রেফতার হয়েছেন মন্ত্রী, কিন্তু তার জন্য পূজায় কোনো প্রভাব পড়বে না জানিয়ে দিলেন নাকতলা পূজা কমিটি

গ্রেফতার হয়েছেন মন্ত্রী, কিন্তু তার জন্য পূজায় কোনো প্রভাব পড়বে না জানিয়ে দিলেন নাকতলা পূজা কমিটি

পার্থ ও অর্পিতা গ্রেফতারের পর থেকেই বারংবার প্রশ্ন উঠেছিল নাকতলার পূজা নিয়ে। এবার সকল প্রশ্নের উত্তর দিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার পরেই মুখ খোলে নাকতলা উদয়ন সংঘ দুর্গাপুজো কমিটি। কমিটির তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, এই পুজোর সঙ্গে পার্থবাবুর ব্যক্তিগত কোন সম্পর্ক নেই। ফলে বর্তমান আইনি জটিলতার কোন প্রভাব আগামী পুজোর ওপর পড়বে না। এর সঙ্গেই পুজো কমিটির চেয়ারম্যান আরও জানান, পার্থ চট্টোপাধ্যায়ের আগেও নাকতলা উদয়ন সংঘের পুজো জাঁকজমকভাবে হত, এ বছরও তার ব্যতিক্রম হবে না। তবে মুখে যাই বলা হোক না কেন সাম্প্রতিককালে নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজো পরিচিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পুজো হিসেবেই। আর সেই পার্থই বর্তমানে এসএসসি দুর্নীতি…
Read More
অন্যায় করলে দলের তরফে কোনো সাহায্য পাবেন না, সাফ জানিয়ে দিলেন মমতা

অন্যায় করলে দলের তরফে কোনো সাহায্য পাবেন না, সাফ জানিয়ে দিলেন মমতা

এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য এবং রাজনীতি দুইই। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন দুর্নীতির মামলায়। তাঁর 'বান্ধবী'র বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২২ কোটি টাকা, বিপুল সোনা, বিদেশি মুদ্রা, সরকারি খাম। কিন্তু শেষ দু'দিন এই নিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গতকাল অর্থাৎ সোমবার খুললেন এবং কার্যত পার্থ চট্টোপাধ্যায়ের মাথা থেকে নিজের হাত সরিয়ে নিলেন। তাঁর সাফ কথা, 'কেউ অন্যায় করে থাকলে কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আমরা কোনও হস্তক্ষেপ করব না।' এদিন বাংলার কৃতিদের বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ ও মহানায়ক সম্মানে সম্মানিত করে রাজ্য সরকার। এই অনুষ্ঠানেই উঠে আসে পার্থ-প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেই বলেন, তাঁর দলে তিনি চোর, ডাকাতদের…
Read More
এবার কি অর্পিতার কালো ডায়রির হাত ধরে প্রকাশ্যে আসবে সব কিছু, তেরো দিনের হেফাজতের আর্জি

এবার কি অর্পিতার কালো ডায়রির হাত ধরে প্রকাশ্যে আসবে সব কিছু, তেরো দিনের হেফাজতের আর্জি

পরতে পরতে মিলছে নতুন তথ্য, দ্রুত গতিতে চলছে তদন্ত। সারদা কেলেঙ্কারির সময়ে 'লাল ডায়রি' নিয়ে হইচই পড়ে গিয়েছিল। কী ছিল সেই ডায়রিতে, তা জানতে কৌতূহলের শেষ ছিল না সাধারণ মানুষের মধ্যে। বহু বছর আগের সেই ইস্যু নিয়ে এখনও কৌতূহল আছে, কিন্তু তার মধ্যেই নতুন ডায়রির খোঁজ! এবার কালো ডায়রি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের 'বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে এই ডায়রি উদ্ধার হয়েছে। কী আছে তাতে, জানতে চলছে তদন্ত। সূত্রের খবর, এই কালো ডায়রি ছাড়াও ফ্ল্যাটের সিজার লিস্টে ২টি হার্ড ডিস্কও আছে। অনুমান করা হচ্ছে এই জিনিস থেকে আরও বিস্ফোরক তথ্য পাওয়া যাবে। যে ডায়রি মিলেছে সেটি…
Read More
পার্থ পৌছালো ভুবনেশ্বর এইমস-এ, তৈরি মেডিক্যাল টিম

পার্থ পৌছালো ভুবনেশ্বর এইমস-এ, তৈরি মেডিক্যাল টিম

গতকালের ঘোষণা অনুযায়ী আজ সকালেই ওড়িশার উদ্দেশে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্স৷ এই এয়ার অ্যাম্বুলেন্স করে ওডিশা বিমানবন্দরে পৌঁছলেন পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেখান থেকে অ্যাম্বুলেন্স করে ভুবনেশ্বর এইমস-এ নিয়ে যাওয়া হয় তাঁকে৷ সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে পার্থকে নিয়ে ওড়িশার উদ্দেশে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্স৷ ১০টা নাগাদ ভুবনেশ্বরে পৌঁছয় তাঁক বিমান৷ ইশারায় তিনি বোঝান শরীর ভালো নেই৷ অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে হুইল চেয়ারে করে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ হাসপাতালের বাইরে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে৷ কেউ এসেছেন নেহাত তাঁকে দেখতে৷ কেউ আবার তাঁকে দেখে ক্ষোভ উগড়ে দিচ্ছেন৷ বাংলা থেকে এইমস-এ চিকিৎসা করাতে আসা লোকদের গলায় ঝরে পড়ল ক্ষোভ৷ এইমস-এর…
Read More
বিপদে পাশে থাকলেও এই মুহূর্তে ক্ষুব্ধ দল, অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রীর নাম

বিপদে পাশে থাকলেও এই মুহূর্তে ক্ষুব্ধ দল, অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রীর নাম

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় মামলায় গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর ঘনিষ্ঠ বান্ধবী তথা নাকতলা উদয়ন সংঘের মুখ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দিয়ে ২২ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এই ডামাডোলের মধ্যে দল কী অবস্থান নেয় সেদিকেই নজর ছিল সবার৷ শনিবার সন্ধ্যায় করে এই মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করে তৃণমূল৷ দলের তরফে কুণাল স্পষ্ট জানান, যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত নয়৷ ওই টাকা তৃণমূলের নয়৷ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেবে দল৷ অর্থাৎ এখনই পার্থ চট্টোপাধ্যায়ের পাশ থেকে পুরোপুরি সরে আসছে না তৃণমূল৷ কিন্তু, গোটা গ্রেফতারি…
Read More