01
Apr
বারংবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিধায়ক পদ খারিজের পাশাপাশি মুকুল রায়ের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) চেয়ারম্যান পদ খারিজের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছে বিজেপি। বুধবার শুনানি শেষ রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপি’র দাবি, পিএসি পদ বিরোধীদের প্রাপ্য। এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হলফনামাও তলব করে আদালত। স্পিকার হলফনামা দিলেও পাল্টা জবাবি হলফনামা দিতে পারেনি বিজেপি। এর কারণ হিসাবে বিজেপি’র তরফে বলা হয়েছিল, হাই কোর্টের নির্দেশ মোতাবেক অধ্যক্ষ ১৭ মার্চ হলফনামা তাদের কাছে দেননি। উনি ২০ মার্চ তা জমা দেন। সেই কারণেই ২১ মার্চ সোমবার জবাব তৈরি করতে পারেনি তারা৷ উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে বিজেপি’র প্রার্থী…
