politics

বাংলায় কি লক্ষ্য এখন আপের

বাংলায় কি লক্ষ্য এখন আপের

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। জাতীয় রাজনীতির সমীকরণ বদলে পঞ্জাবে ক্ষমতায় এসেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ দিল্লির পর পঞ্জাবের ক্ষমতা দখল করতেই তৈরি হয়েছে পরবর্তী পদক্ষেপের রূপরেখা৷ রাজনীতির শাখা বিস্তারে আপ-এর ‘টার্গেট’ নাকি বাংলা৷ এমনটাই দাবি করা হচ্ছিল বঙ্গ আপের পক্ষ থেকে। কিন্তু, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাক্ষাৎ জাতীয় রাজনীতির মোড় ঘোরাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে কি পরবর্তী লোকসভা নির্বাচনের আগে জোট বাঁধবে তৃণমূল-আপ? গোয়া বিধানসভা নির্বাচনের আগে যে জোট অধরা থেকে গিয়েছিল, সেই দুই দলকে কি জোটবদ্ধ করবে ’২৪ এর লোকসভা নির্বাচন? এই প্রশ্ন যখন ঘুরপাক…
Read More
সব জল্পনার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্যে আসছে পিকের নিজস্ব দল

সব জল্পনার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্যে আসছে পিকের নিজস্ব দল

বিগত বেশ কয়েকদিন ধরে জল্পনা তুঙ্গে ছিল পিকের রাজনৈতিক অবস্থান নিয়ে৷ রাজনৈতিক মহলে তিনি পরিচিত ভোট কুশলী হিসাবে৷  বিভিন্ন রাজনৈতিক দলের হাল নিজের হাতে ধরে এনে দিয়েছেন জয়ের স্বাদ৷ তাঁর পরামর্শ মেনেই ২০১৪-য় বাজিমাত করেছিল বিজেপি৷ এর পর যে  যে দলের হয়ে তিনি কাজ করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই ধরা দিয়েছে সাফল্য৷ একুশের বিধানসভা নির্বাচনে তিনিই ছিলেন তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা৷ কিন্তু এবার আর অন্য দলের হাল নয়, নিজের দল ঘোষণা করতে চলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর৷ এমনই জল্পনা রাজনৈতিক মহলে৷ কানাঘুষো, সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই নতুন দল ঘোষণা করতে পারেন প্রশান্ত কিশোর৷ শুরুটা করবেন তাঁর নিজের রাজ্য বিহার থেকেই। সোমবার…
Read More
অনধিকার কাজের জন্য গাড়ি বাজেয়াপ্ত করা হতে পারে অনুব্রতর

অনধিকার কাজের জন্য গাড়ি বাজেয়াপ্ত করা হতে পারে অনুব্রতর

সম্প্রতি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এই সময় তৃণমূলের শাসকদলের একজন নেতা কী করে গাড়িতে লালবাতি জ্বালিয়ে কী করে বীরভূম থেকে কলকাতা আসতে পারেন? এই অভিযোগ নিয়ে বিজেপির এক আইনজীবী হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন। হাইকোর্টে জনস্বার্থ মামলা হওয়ার পরেই অস্বস্তিতে তৃণমূল। অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াল না তৃণমূল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, অনুব্রত মণ্ডলের গাড়িতে লাল বাতি লাগানোর অধিকার নেই। ওটা খুলে নেওয়া হবে বলে তিনি মন্তব্য করা হয়েছে। ফিরহাদ হাকিম বলেন, কারা লালবাতি বা নীল বাতি লাগানো গাড়িতে চড়তে পারেন, তার একটা তালিকা করা হয়েছে। সেই তালিকার বাইরে কেউ নিজেদের গাড়িতে লাল বাতি বা নীল বাতি লাগাতে পারবেন না। এই…
Read More
আগামী নির্বাচনে তার স্থান নিয়ে বাড়ছে জল্পনা

আগামী নির্বাচনে তার স্থান নিয়ে বাড়ছে জল্পনা

জল্পনা তুঙ্গে আগামী নির্বাচন নিয়ে৷ ভোট কুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেস যোগ নিয়ে শোরগোল বেঁধেছিল রাজনৈতিক মহলে৷ দীর্ঘ জল্পনার পর তাতে অবশ্য জল ঢেলেছেন তিনি নিজেই৷ এরই মধ্যে বৃহস্পতিবার একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেন, কংগ্রেসের পুনরুজ্জীবন কংগ্রেস নিজেই করতে পারবে, এর জন্য প্রশান্ত কিশোরকে দরকার নেই৷ তিনি আরও বলেন, কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে হাইকমান্ডের সঙ্গে তাঁর একাধিকবার  বৈঠক হয়েছে। বহু বিষয়ে তাঁরা ঐকমতও হয়েছেন। কিন্তু কংগ্রেসে অনেক বড় বড় নেতা আছেন। তাঁরাই দলের হৃত গৌরব ফিরিয়ে আনতে পারবেন৷ তবে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ না দেওয়ার কারণ নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ কেসিআর ঘনিষ্ঠতাই কি এর জন্য দায়ি? শুরু হয়েছে চর্চা চলছে। এই অবস্থায় প্রশান্তের মন্তব্য কংগ্রেস নেতৃত্ব নিয়ে বিতর্ক আরও উস্কে দিতে…
Read More
বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নেওয়া হলো সিবিআইএর তরফে

বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নেওয়া হলো সিবিআইএর তরফে

একবার নয় দুবার নয় পাঁচবার সিবিআইএর তলব এড়িয়ে গেছেন তিনি। আবারও একবার ঠিক তলবের আগেই একাধিক সমস্যা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সিবিআই তলবে তিনি সাড়া দিতে পারেননি। এখন বাড়ি ফিরলেও জানা গিয়েছে যে তিনি অণ্ডকোষ ও মলদ্বারের সমস্যায় ভুগছেন। আপাতত এক মাস তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যদিও সিবিআই জিজ্ঞাসাবাদ দিয়ে তিনি আগেই শর্ত দিয়েছিলেন। জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ করতে হলে সিবিআই আধিকারিকদের তাঁর বাড়িতে আসতে হবে। অথবা ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে হবে৷ কিন্তু সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু না জানালেও সিবিআই তাঁর কিছু গুরুত্বপূর্ণ নথি জমা নিয়েছে। সূত্রের খবর, বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের…
Read More
গ্রেফতার হলো গাড়ি দুর্ঘটনার লরিচালক

গ্রেফতার হলো গাড়ি দুর্ঘটনার লরিচালক

হাসপাতাল থেকে ফেরার পরই, আচমকাই ঘটে গিয়েছে বিপদ। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর মেয়ে ও গাড়ির আরও এক সওয়ারির। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে লরিচালককে। বীরভূমের পাড়ুই থানার কেশবপুর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, একটি লরিকে ওভারটেক করে এগোচ্ছিল সায়গলের গাড়ি। সেই সময় সামনে দাঁড়িয়ে ছিল একটি লরি। তাতেই ধাক্কা লাগে তাঁদের গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। মঙ্গলবার মধ্যরাতে দুর্গাপুর থেকে বোলপুর ফেরার পথে ইলামবাজারে ওই লরিকে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সপরিবারে বাড়ি ফিরছিলেন সায়গল৷ দুর্ঘটনায় প্রাণ হারায় সায়গলের ছয় বছরের মেয়ে ও গাড়ির আরও এক সওয়ারি৷ দুর্ঘটনার খবর পেয়েই অকুস্থলে পৌঁছয়  ইলামবাজার…
Read More
রাজনীতির মঞ্চে মাস্টারমাইন্ড পিকে

রাজনীতির মঞ্চে মাস্টারমাইন্ড পিকে

জল্পনা তুঙ্গে উঠল আগামী নির্বাচন নিয়ে৷ দেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে নিত্য ওঠাবসা তাঁর৷ গত কয়েক বছরে বিভিন্ন আঞ্চলিক দলকে জনপ্রিয় করে তোলার নেপথ্যে রয়েছে তাঁর মস্তিষ্ক৷ রাজনৈতিক পরামর্শদাতা তথা ভোট কুশলী প্রশান্ত কিশোরের রাজনৈতিক রণকৌশলে শক্তিশালী বিরোধীকেও মাত দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল৷ জাতীয় রাজনীতিতে জোর জল্পনা, ২০২৪-এ লোকসভা ভোটের আগে হয়তো কংগ্রেসের হাত ধরবেন পিকে৷ আর এতেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধন্দ৷ কিন্তু জানেন কি রাজনীতির আঙিনায় পা রাখার আগে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র প্রশান্ত কিশোর কাজ করেছেন রাষ্ট্রপুঞ্জের পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে৷ ২০১১ সালে রাজনীতির ময়দানে ভোট কুশলী হিসাবে তাঁর প্রথম আত্মপ্রকাশ৷ গুজরাত বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করেন নরেন্দ্র…
Read More
আচমকাই বিরোধী দলনেতার গ্রুপ লেফট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

আচমকাই বিরোধী দলনেতার গ্রুপ লেফট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

আচমকাই গ্রুপ লেফট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন৷ তবে কি এবার দল ছাড়তে চলেছেন বিরোধী নেতা? বিজেপি’র অন্দরে গ্রুপ ছাড়ার রাজনীতি বেশ পুরনো৷ এর আগেই হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন বহু বিক্ষুব্ধ নেতা৷ এবার বিজেপি’র সাংগঠনিক গ্রুপ থেকে লেফট করলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর পাশাপাশি গ্রুপত্যাগীর তালিকায় নাম লেখালেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং নন্দীগ্রামের বিজেপি নেতা সাহেব দাস। তবে ঠিক কী কারণে তাঁরা গ্রুপ ছাড়লেন তা জানা যায়নি৷ উল্লেখ্য, গতকাল তমলুক সাংগঠনিক জেলা বিজেপির তরফে মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়। যেখানে দেখা যায়, ৪২ জনের নামের তালিকা থেকে বাদ পড়েছে একাধিক পুরনো মণ্ডল সভাপতি৷ বদলে প্রাধান্য পেয়েছেন…
Read More
চিন্তা বাড়ছে অনুব্রতকে নিয়ে

চিন্তা বাড়ছে অনুব্রতকে নিয়ে

গরু পাচার কান্ডে তার নাম উঠছে বার বার। পঞ্চমবারের জন্য সিবিআই তাঁকে তলব করেছিল, কিন্তু কলকাতায় আসার পরেও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে যাননি। আসলে একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, শ্বাসকষ্টের সমস্যা থেকে শুরু করে অণ্ডকোষের সংক্রমণ, একাধিক জটিল রোগ হয়েছে তাঁর। অনুব্রতর জন্য গঠন করা হয়েছে পৃথক মেডিক্যাল বোর্ড৷ ইতিমধ্যেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বোর্ডের চিকিৎসকরা৷ এবার তারাই তৃণমূল নেতাকে এসএসকেএম হাসপাতালের অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে গেলেন। জানা গিয়েছে, বুকের চাপ এবং ব্যথা কমছে না অনুব্রত মণ্ডলের। এই কারণে তাঁর সিটি অ্যানজিও করা প্রয়োজন। ঠিক এই জন্যই তাঁকে এসএসকেএম…
Read More
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ তার মন্ত্রিসভা ঘোষণা করবেন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজ তার মন্ত্রিসভা ঘোষণা করবেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক সপ্তাহের বিলম্বের পর সোমবার একটি নতুন মন্ত্রিসভা গঠন করবেন বলে আশা করা হচ্ছে। পাকিস্তানের পার্লামেন্ট গত সপ্তাহে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতি মিঃ  শেহবাজ  শরিফকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। কিন্তু নতুন মন্ত্রিসভা গঠন করা যায়নি কারণ শেহবাজ শরীফ তার সব মিত্রকে সরকারে স্থান দিতে চেয়েছিলেন। যাইহোক, জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) মন্ত্রিসভার অংশ হবে বা মন্ত্রিত্ব বণ্টন নিয়ে "মতবিরোধ" থেকে বিরত থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। মিত্র মরিয়ম আওরঙ্গজেব বলেন, পিএমএল-এন ১৪টি মন্ত্রণালয় পাবে এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ১১টি মন্ত্রণালয় পাবে। তিনি দাবি করেছিলেন যে…
Read More
দল বদল হলেও পদ নিয়ে রয়েছে দুবিধা

দল বদল হলেও পদ নিয়ে রয়েছে দুবিধা

দল বদল করলেও পদ নিয়ে রয়েছে তালবাহানা৷ তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ গিয়েছেন অনেক আগেই৷ কিন্তু দলত্যাগ আইন মেনে তা হয়নি৷ তাই তাঁর সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে আবেদন জানিয়েছিলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ সেই আবেদনে সাড়া দেন ওম বিড়লা৷ কাঁথির সাংসদ শিশির অধিকারীর লোকসভার সদস্য পদ খারিজ সংক্রান্ত বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য তাই ডেকে পাঠানো হল সুদীপকে। আগামী ২৬ এপ্রিল বেলা সাড়ে বারোটা থেকে ১ টার মধ্যে মৌখিক সাক্ষ্য দেওয়ার জন্য সুদীপকে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে ডেকে পাঠানো হয়েছে বলে খবর৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন…
Read More
নতুন করে কংগ্রেসে যোগদানের বিষয়ে গুঞ্জনের মধ্যে প্রশান্ত কিশোরের গান্ধীদের সাথে দেখা

নতুন করে কংগ্রেসে যোগদানের বিষয়ে গুঞ্জনের মধ্যে প্রশান্ত কিশোরের গান্ধীদের সাথে দেখা

নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ,সিনিয়র নেতা রাহুল গান্ধী এবং কে সি ভেনুগোপালের সাথে এক বৈঠকে বসেছেন । মিঃ কিশোর সম্প্রতি ২০২৪ সালের সাধারণ নির্বাচন সহ সামনের বড় নির্বাচনের আগে কংগ্রেসকে পুনরুত্থিত করার  জন্য গান্ধীদের সাথে আবার আলোচনা শুরু করেছেন। কংগ্রেস নেতৃত্ব এবং প্রশান্ত কিশোর বা "পিকে" প্রধানত ২০২৪ সালের জাতীয় নির্বাচনের জন্য একটি  ব্লু-প্রিন্ট নিয়ে আলোচনা করেছেন। গুজরাট বা অন্য কোনও রাজ্যের নির্বাচনগুলি পিকে-এর অ্যাসাইনমেন্ট এবং দায়িত্বের সাথে সঙ্গতিপূর্ণ হবে যখন দুই পক্ষ ২০২৪-এর জন্য একটি চুক্তিতে পৌঁছবে। কংগ্রেস অবশ্য জোর দিয়ে বলছে যে মিঃ কিশোরের সাম্প্রতিক পিচটি শুধুমাত্র গুজরাট নির্বাচনে কাজ করার জন্য এককালীন প্রস্তাব।…
Read More
শান্তিপূর্ণভাবেই হয়েছে আসানসোলের ভোট

শান্তিপূর্ণভাবেই হয়েছে আসানসোলের ভোট

শান্তিপূর্ণভাবেই মিটেছে আজকের ভোটপর্ব। সকাল থেকে আসানসোলের একাধিক বুথ থেকে উত্তেজনার খবর আসছে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বহুবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এমনকি কমিশনের কাছে নালিশ পর্যন্ত করা হয়েছে। তৃণমূলও তাঁকে ছেড়ে দেয়নি। তারাও কমিশনের দ্বারস্থ হয়েছে। রিগিং থেকে শুরু করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, বাহিনীর ভূমিকা, প্রার্থীর ওপর হামলার ঘটনা, সব কিছুর প্রেক্ষিতে অভিযোগ উঠেছে। কিন্তু তৃণমূলের তারকা প্রার্থী সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছেন। আসানসোলের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহার মতে, জেলায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এদিন তিনি আসানসোলের পরিস্থিতির প্রেক্ষিতে দাবি করেন, 'ভাল ভোট হচ্ছে'। সকাল থেকে যে সমস্ত অশান্তির অভিযোগ তুলেছে বিজেপি সব নস্যাৎ করে দিয়ে…
Read More
তার গাড়িতে পাথর ছোঁড়া হয়েছিল, অভিযোগ করলেন অগ্নিমিত্রা পল

তার গাড়িতে পাথর ছোঁড়া হয়েছিল, অভিযোগ করলেন অগ্নিমিত্রা পল

মঙ্গলবার সকালে বিজেপির লোকসভা উপনির্বাচনের প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়িতে ঢিল ছোড়া হয়েছে বলে এই অভিযোগে আসানসোলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যেখানে উপনির্বাচন চলছিল সেখানে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে। তখন পাথর নিক্ষেপ করা হয় যখন নিরাপত্তা কর্মীরা টিএমসি সমর্থকদের একটি দলকে লাঠিচার্জ করে ,যারা অগ্নিমিত্রা পলের গাড়ি ঘেরাও করেছিল, তারা এই অভিযোগ করে যে অগ্নিমিত্রা পল তার রক্ষীদের সাথে একটি ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। "আমার পোলিং এজেন্টকে বারাবনির একটি বুথে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমার গাড়িতেও হামলা করা হয়েছিল এবং পুলিশ নীরব দর্শক ছিল," অগ্নিমিত্রা পল…
Read More