06
Jun
পূর্বেই ঘোষণা করেছিল আজ অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সফরে যাওয়ার আগেই বড় হুমকি এলো তার কাছে। বড় রকমের হুঁশিয়ারি দিয়ে দিল কেএলও প্রধান জীবন সিং। ভিডিও বার্তা দিয়ে তার দাবি, কোচ-কামতাপুর ভূখণ্ডে এলে রক্ত গঙ্গা বইবে! এক কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গের মাটিতে পা রাখতেই বারণ করা হয়েছে। এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। ঠিক কী বলা হয়েছে ভিডিও বার্তায়? যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে জীবন সিং বলছে, কোচবিহারকে ‘গ’ শ্রেণিভুক্ত রাজ্য গঠন করার কথা ছিল ভারতভুক্তির চুক্তি অনুসারে। কিন্তু এতদিনেও তা হয়নি। তাই 'বহিরাগত' পশ্চিমবঙ্গ সরকারকে তারা ঢুকতে দেবে না এখানে। তার বক্তব্য,…
