west bengal

বাড়তে থাকা গরমের মাঝেই রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে দেখা মিলবে বৃষ্টির

বাড়তে থাকা গরমের মাঝেই রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে দেখা মিলবে বৃষ্টির

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের আপডেট আগামীকাল থেকেই চলবে ঝড়-বৃষ্টির তোলপাড়। কলকাতা এবং আশেপাশের কিছু জায়গায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাল থেকে বাড়বে দুর্যোগ। ইতিমধ্যেই যার জেরে কলকাতায় জারি হয়েছে হলুদ সতর্কতা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি…
Read More
এবার বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে, চালু হবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস

এবার বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে, চালু হবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। আধুনিক ভারতের অন্যতম একটি ফসল বন্দে ভারত এক্সপ্রেস। বাংলায় ইতিমধ্যেই বেশ কয়েকটি বন্দে ভারত রুট শুরু হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে দিঘা পর্যন্ত। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছেন বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। অশোক কীর্তনীয়া চিঠিতে বলেছেন যদি এই ট্রেন চালু হয় তাহলে উপকৃত হবেন ৬ লক্ষ মানুষ। যদিও পূর্ব রেল এই বিষয়ে এতদিন বিশেষ কিছু বলতে চায়নি। পূর্ব রেল অবশেষে এই বিষয়ে মুখ খুলল। বনগাঁর বিজেপি বিধায়ক রেলমন্ত্রীকে চিঠিতে লিখেছিলেন…
Read More
কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে উদ্বোধন হল ট্রমা কেয়ার ইউনিটের

কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে উদ্বোধন হল ট্রমা কেয়ার ইউনিটের

কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে আনুষ্ঠানিক ভাবে আজ উদ্বোধন হল ট্রমা কেয়ার ইউনিট। আজ ফিতে কেটে এই ট্রমা কেয়ার ইউনিট এর উদ্বোধন করেন মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান সহ হাসপাতালের বিভিন্ন আধিকারিকরা। ২০টি শয্যা বিশিষ্ট এই ট্রমা কেয়ার ইউনিট চালু হওয়ায় দুর্ঘটনায় মৃত্যুর হার অনেকটাই কমবে বলে আশাবাদী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জানা যায়, ৪ কোটি ১৫ লক্ষ টাকা ব্যায় করে এই ট্রমা কেয়ার ইউনিটটি তৈরি করা হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি সহ রয়েছে দুটি ওটি।
Read More
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে পালন করা হল রাখি বন্ধন উৎসব

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে পালন করা হল রাখি বন্ধন উৎসব

বুধবার ভেটাগুঁড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে পালন করা হলো রাখি বন্ধন উৎসব। ১৩ নং বেঙ্গল বিএন এনসিসির উদ্যোগে আয়োজন করা হয় রাখি বন্ধন উৎসবের। এদিন এনসিসি ক্যাডেটরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের বাড়িতে যায় এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন। এদিন এই রাখি বন্ধন উৎসবে শামিল হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক প্রত্যেকের হাতে উপহার তুলে দেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পাশাপাশি এনসিসির ক্যাডেটরা এদিন সেখানে থাকা নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীদের হাতেও রাখি পরায়।
Read More
আগামী কদিনে রাজ্যে বাড়বে গরম

আগামী কদিনে রাজ্যে বাড়বে গরম

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বেশ কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ওদিকে দক্ষিণের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় খুব সামান্য বৃষ্টি হতে পারে। তবে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির এখন কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতাতেও বিকেলের পর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপাতত গোটা রাজ্যে গরম বাড়বে।…
Read More
বিপক্ষেই গেল রায়, বড় রায় দিল কলকাতা হাইকোর্ট

বিপক্ষেই গেল রায়, বড় রায় দিল কলকাতা হাইকোর্ট

রাজ্যের শীর্ষ আদালতের তরফে দেওয়া হল বড় নির্দেশ, বিপক্ষেই গেল রায়। চলতে থাকা একাধিক জল্পনার মাঝেই, সম্প্রতি দায়ের হওয়া প্রাপ্য চাকরির অধিকার মামলায় বিরাট বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। পুরোনো নিয়ম অনুযায়ী যে কোনও সরকারি কর্মীর কর্মরত অবস্থায় মৃত্যু হলে অনেক ক্ষেত্রে তাঁর পরিবারের কেউ সেই চাকরি পেয়ে থাকেন। এবার সেই সরকারি কর্মীর কর্মরত মৃত্যুতে, সম্পর্কের ভিত্তিতে চাকরি পাওয়ার অধিকার নিয়ে দায়ের হওয়া একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কর্মরত অবস্থায় সরকারি কর্মীর মৃত্যু হলে তাদের সন্তান বা পরিবারের কারও চাকরি পাওয়া কোনও অধিকারের মধ্যেই পড়ে না জানালো। শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের আরও পর্যবেক্ষণ, কমপ্যাশোনেট…
Read More
এবার বিদেশ থেকে আমন্ত্রণ এলো রাজ্য সরকারের কাছে

এবার বিদেশ থেকে আমন্ত্রণ এলো রাজ্য সরকারের কাছে

সম্প্রতি এক জল্পনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে চলছিল একাধিক জল্পনা। এরই মাঝে হবে মাত্র কয়েকদিনই হয়েছে আমেরিকা থেকে ফিরেছেন চিকিৎসা করিয়ে ফিরেছেন তিনি। আর এবার সরাসরি অস্ট্রেলিয়া থেকেই আমন্ত্রণ পেলেন অভিষেক। স্পেশাল ভিজিট প্রোগ্রামে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। অভিষেকের সেই সফরের যাতায়াত, থাকা, খাওয়া সব দায়িত্ব নেবে অস্ট্রেলিয়ার সরকার। অনেকের মতে, এই সফরের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও নিবিড় হবে। প্রসঙ্গত অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের বরাবরই সুসম্পর্ক রয়েছে। মনে করা হচ্ছে চলতি বছরেই অস্ট্রেলিয়া যেতে পারেন অভিষেক। অস্ট্রেলিয়ার বিদেশ ও বাণিজ্য দফতরের একটি বিশেষ প্রকল্পে তিনি আমন্ত্রিত হয়েছেন। এমনকী অস্ট্রেলিয়ার একাধিক রাজনীতিবিদ, ব্যবসায়ীরা…
Read More
সরকারের তরফে প্রকাশিত হল ছুটির তালিকা

সরকারের তরফে প্রকাশিত হল ছুটির তালিকা

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই এই উৎসবের আবহেই এবার বড় খুশির খবর! আসন্ন দুর্গা পুজোর আগেই মোট ১৬ দিন ছুটি উপহার পাচ্ছেন সরকারি কর্মীরা। সেপ্টেম্বর মাসের ৩ তারিখ- রবিবার, ৬ ও ৭ তারিখ-জন্মাষ্টমী, ৯ তারিখ- মাসের দ্বিতীয় শনিবার, ১০ তারিখ-রবিবার সাপ্তাহিক ছুটি তাই বন্ধ থাকছে ব্যাঙ্ক। ১৭ তারিখ- রবিবার, ১৮ তারিখ- বিনায়ক চতুর্থী, ১৯-২০ তারিখ- গণেশ চতুর্থী, ২২ তারিখ- শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস, ২৩ তারিখ-চতুর্থ শনিবার ও মহারাজা হরি সিংয়ের জন্মদিন, ২৪ তারিখ- রবিবার ও ২৫ তারিখ- শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকীর কারণে ছুটি। এছাড়াও, সেপ্টেম্বর মাসের…
Read More
কোচবিহারে আয়োজিত হল জেলা ভিত্তিক লোকশিল্পী কর্মশালার

কোচবিহারে আয়োজিত হল জেলা ভিত্তিক লোকশিল্পী কর্মশালার

কোচবিহার লোক সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে জেলা স্তরে আঙ্গিক ভিত্তিক লোক শিল্পী কর্মশালার আয়োজন করা হলো। মঙ্গলবার কোচবিহারের পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রে এই কর্মশালা হয়। এদিনের এই কর্মশালার শুভ উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। আজ থেকে শুরু হওয়া এই কর্মশালা আগামী ২ দিন ধরে চলবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সুমিত কুমার, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, সংস্কৃতি অনুরাগী জলিল আহমেদ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মন সহ অন্যান্যরা।
Read More
দেবের হাত ধরে ফের আসছে চাঁদের পাহাড়, জল্পনা তুঙ্গে

দেবের হাত ধরে ফের আসছে চাঁদের পাহাড়, জল্পনা তুঙ্গে

সম্প্রতি দেবকে ঘিরে নতুন ছবির খবর শোনা যাচ্ছে। ‘চাঁদের পাহাড়' ছবির সিক্যুয়েল নিয়ে আবারও দর্শকের সামনে আসছেন তিনি। এসভিএফ প্রযোজিত নতুন ছবি ‘চাঁদের পাহাড়-৩’-তে শঙ্করের ভূমিকায় আবার অভিনয় করার জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে হ্যাঁ বললেন টলিউডের এই অভিনেতা। জানা গেছে, আগের দুটি সিক্যুয়েলের মতো ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউই ছবিটি সম্পর্কে বেশি তথ্য দিতে রাজি হননি। দেবের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ‘চাঁদের পাহাড়’। এর দুটি ছবি ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজন অভিযান’। দুটি ছবিই পরিচালনা করেছেন কমলেশ্বর মুখার্জি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের পাহাড়' ছবির প্লটটি বিভূতিভূষণ ব্যানার্জির ‘চাঁদের পাহাড়' গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।…
Read More
বিস্ফোরণের ঘটনায় প্রশাসনকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী

বিস্ফোরণের ঘটনায় প্রশাসনকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী

চলতি বছর রাজ্যে নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিসের একাংশের দু্র্নীতিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী৷ উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ কেউ বেআইনি কাজ করছে। পুলিস চোখ বন্ধ করে দেখছে৷ লোকাল থানায় যাঁরা দায়িত্বে আছেন তাঁরা কী করছেন আমি বললাম না। আমি অ্যান্টি কোরাপশন সেল চালু করেছি। তারা সব নজর রাখছে।…
Read More
আবার তলব করা হতে পারে মার্লিন গ্রুপের চেয়ারম্যানকে

আবার তলব করা হতে পারে মার্লিন গ্রুপের চেয়ারম্যানকে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে। তাঁর সংস্থার বিরুদ্ধে সিন্ডিকেটরাজ চালানোর অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সংস্থা। আর এই সূত্রেই বারবার উঠে আসছে মার্লিন গ্রুপের নাম। কাকুর টাকা মার্লিন গ্রুপ নামের এক নির্মাণ সংস্থায় বিনিয়োগ করা হয়। ‘কালীঘাটের কাকু’র সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল নির্মাণসংস্থা মার্লিন গ্রুপের। সুজয়কৃষ্ণের সংস্থা এসডি কন্সালটেন্সির দফতরে বহুবার বৈঠক করেন মার্লিন গ্রুপের কর্তারা। তদন্তকারীরা আরও জানতে পারেন ওি দফতরে একাধিকবার আসেন খোদ সংস্থার চেয়ারম্যান সুশীল মোহতা’ও। বাজার…
Read More
ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়

ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনা এবার এই পরিস্থিতিতে একাধিক ছাত্র সংগঠনের বিক্ষোভে ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ঘেরাও অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা-কাটাকাটিও চলে তাঁর। কলেজ ক্যাম্পাসে সিসিটিভি-সহ একাধিক বিষয়ে একাধিক ছাত্র সংগঠনের সদস্যরা উপাচার্যের সঙ্গে কথা বলতে চান। পড়ুয়াদের দাবি, সেই অনুযায়ী সময়ও দেন উপাচার্য। তবে তারপরও তিনি কথা বলতে রাজি হননি। কথা না বলেই বেরিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় পড়ুয়ারা তাঁর গাড়ি আটকে, ঘেরাও করে বিক্ষোভ দেখায়। বেশ খানিকক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। একাধিক ছাত্রসংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। অন্যদিকে ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে তৃতীয়…
Read More
চলতি বছর দুই বাংলাতেই ভালো রকম ইলিশ ধরা পড়েছে

চলতি বছর দুই বাংলাতেই ভালো রকম ইলিশ ধরা পড়েছে

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। চলতি বছর শ্রাবণের প্রারম্ভ থেকেই ইলিশের আমদানি প্রচুর। কলকাতার বাজারগুলিতে বেশ ভালো রকম রয়েছে ইলিশ মাছের যোগান। তবে কমছে না দাম, কারণ হিসেবে বলা হচ্ছে বহু ব্যবসায়ী হিমঘরে মজুত রাখেন ইলিশ। ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলেও সেই টাকা পাচ্ছেন না মৎস্যজীবীরা, সেই টাকা উল্টে যাচ্ছে মজুতদারদের কাছে। অনেকেই বলছেন পুজোর সময় বাড়তে পারে ইলিশ মাছের যোগান। অন্যদিকে তুলনামূলকভাবে ইলিশের যোগান বেড়েছে দিঘাতেও। এখনো পর্যন্ত প্রায় ২৫০ মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে দিঘায়। তবে এই বছর অবশ্য দুই…
Read More